22/06/2026
সঙ্গীকে ঠিক এতটাই ভালোবাসুন, যত্ন নিন, সময় দিন, যাতে সে কখনো এক মূহুর্তের জন্যেও নিজেকে একা না ভাবতে পারে। এই নিজেকে একা লাগার অনুভূতিটা খুউব বাজে!
সঙ্গীর প্রতি ঠিক ততটাই যত্নবান এবং রসিক হোন, যতটা যত্নবান এবং রসিক হলে সে অন্য কোনো রসিক দম্পতি দেখে দীর্ঘশ্বাস ছেড়ে আফসোস না করে।
জীবন সঙ্গীকে ভালোবাসার ক্ষেত্রে কখনোই কৃপণতা করবেন না। তার চাহিদার দিকে গুরুত্ব দিন, তার শারীরিক এবং মানসিক চাহিদা ঠিকঠাক পূরণ করুন। সঙ্গী নিজেকে কখনো অসহায় কিংবা নিঃস্ব যেন না ভাবতে পারে, এ জন্য তার মনের খেয়াল রাখুন।
তাকে সাপোর্ট দিন, সময় দিন, তার কথা শুনুন। আপনার বেঁচে যাওয়া সময় থেকে সঙ্গীকে কখনোই বঞ্চিত করবেন না।
বিশ্বাস করুন, একটা মানুষ খুব বেশি কিছু চায় না। নিজের দাম্পত্য জীবন যদি সুখময় হয়, যদি ভালোবাসা আর বোঝাপড়ায় পরিপূর্ণ হয়, মানসিক এবং শারীরিক চাহিদা ঠিকঠাক পূরণ হয়, তবে আর চাওয়ার কিছু থাকে না মানুষের।
অবহেলায় যে সময় আর বয়সটা পেরিয়ে যায়, সেই বয়স আর সময় চাইলেও আর ফিরে পাওয়া যায় না। একটা বয়সে এসে শরীর স্থিত হয়, যৌবন ফুরিয়ে যায়, তখন আর শরীর টানে না।
মনে রাখবেন,
আপনি মানুষ হিসাবে যেমনই হোন, সঙ্গী হিসাবে তখনই একজন ভালো সঙ্গী তখনই হতে পারবেন, যখন সঙ্গীর মানসিক এবং শারীরিক চাহিদা পূরণ করতে আপনি পুরোপুরি সক্ষম। অন্য কোনো দম্পতি দেখে আফসোস করা তো দূরের কথা, বরং সঙ্গী আপনাকে নিয়ে গর্ব করবে। আপনার মতো সঙ্গী পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করবে।
C