Nokol Rɑj

Nokol Rɑj 📩 For Promotions & Business Inquiries: [email protected]

10/08/2026

😂 রাতে ঘুম নেই, সকালে ঘুমের বন্যা! এটা কি আমেরিকা যাওয়ার লক্ষণ? 🇺🇸😴

#আমেরিকা #রাতে_ঘুম_নেই #সকালে_ঘুম #মজারপোস্ট #ভাইরাল #বন্ধু #বাংলাদেশ

09/08/2026

বৃষ্টির মাঝে সবাই মিলে মুড়ি মাখা খেলাম।😋

#ভাইরাল #মুড়ি #চানাচুর #নাচোল #চাঁপাইনবাবগঞ্জ #বাজার #নেজামপুর

⚡ ইন্ডিয়ান মিটার বসানোর পর ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল আসছে!                   #ব্যারিস্টারফুয়াদ  #বিদ্যুৎবিল  #মিটার  #ভুতুড়েব...
09/08/2026

⚡ ইন্ডিয়ান মিটার বসানোর পর ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল আসছে!

#ব্যারিস্টারফুয়াদ #বিদ্যুৎবিল #মিটার #ভুতুড়েবিল #বাংলাদেশ #ব্রেকিংনিউজ #সংবাদ #ভাইরাল

🚨 থানায় জিজ্ঞাসাবাদে কনটেন্ট ক্রিয়েটর রিপন, নানা দাবি ঘিরে চাঞ্চল্যথানায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন কনটেন্ট ক্রিয়েটর ...
08/08/2026

🚨 থানায় জিজ্ঞাসাবাদে কনটেন্ট ক্রিয়েটর রিপন, নানা দাবি ঘিরে চাঞ্চল্য

থানায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন কনটেন্ট ক্রিয়েটর রিপন। জিজ্ঞাসাবাদে তিনি বিভিন্ন বিষয়ে নানা দাবি করেছেন বলে জানা গেছে।

তবে তার বক্তব্যের বিস্তারিত বিষয় এবং দাবিগুলোর সত্যতা এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে নানা আলোচনা ও প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত ও পরবর্তী বক্তব্যের পরই বিষয়টি সম্পর্কে আরও পরিষ্কার তথ্য পাওয়া যাবে।

#রিপন #বাংলাদেশ #রিপনমিয়া #ভাইরালpageシ #ভাইরাল

🗣️ ‘অহেতুক গালি দিলে আমার কিছু গুনাহ মাফ হবে’—ডা. শফিকুর রহমানআমরা সবাইকে সম্মান করি, গালি দিলে আমার কিছু আসে যায় না, তব...
08/08/2026

🗣️ ‘অহেতুক গালি দিলে আমার কিছু গুনাহ মাফ হবে’—ডা. শফিকুর রহমান

আমরা সবাইকে সম্মান করি, গালি দিলে আমার কিছু আসে যায় না, তবে লাভ আছে—কেউ আমাকে অহেতুক গালি দিলে আমার কিছু গুনাহ মাফ হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৮ আগস্ট) দুপুরে রাজধানীর কাকরাইল আইডিইবি ভবনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় উলামা বিভাগের উদ্যোগে মতবিরোধ নয়, ‘ঐক্যেই গড়ি আগামীর বাংলাদেশ’ শীর্ষক জাতীয় ওলামা প্রতিনিধি সম্মেলনে এ কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আজকে ইসলামের বিরুদ্ধে অনেক খারাপ ধারণা সমাজকে দেওয়া হয়। যদি ইসলাম কায়েম হয় তাহলে নাকি হাত একটাও থাকবে না, কারণ সবাই তো চুরি করে, অন্তত এক হাত তো চলে যাবে।’

গালি দিলে তার কিছু যায় আসে না উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘যে বিষয়ে আমাকে গালি দেওয়া হচ্ছে সে বিষয়ে যদি আমি সম্পৃক্ত না হই, নিশ্চিত আমার গুনাহ মাফ হবে। হাসিমুখে আমি বরণ করে নেব, বরং আমার উপকার হবে।’

তিনি বলেন, ‘আজকে সমাজে মানুষের সম্মান, জীবন ও সম্পদের কোনো নিরাপত্তা নেই। অনেকে আমাদের ব্যাপারে সমালোচনা করেন, কিন্তু আমরা দায়িত্বশীলদের পক্ষ থেকে কাউকে সমালোচনা করা হয় না। মেজাজের ভিন্নতা থাকবেই, তবে এ কারণে ভাইকে অস্বীকার করা যাবে না। এক ভাই আমাকে গালি দিলে তাকে গালি দেওয়া যাবে না। আমাদের ধৈর্যের মাত্রা বাড়াতে হবে। তাদের কথায় যুক্তি থাকলে তা নিতে হবে, না থাকলেও বিনয়ী হতে হবে।’

এছাড়াও উস্কানিমূলক বক্তব্য দিয়ে সমাজে বিশৃঙ্খলা না ছড়ানোর আহ্বান জানান জামায়াত আমির।

এর আগে মিন্টোরোডে সরকারি বাসভবনে জুলাই নিয়ে প্রদর্শনী পরিদর্শন শেষে জামায়াত আমির অভিযোগ করেন, ক্ষমতায় এসে সংস্কারের প্রতিশ্রুতি ভুলে গেছে বিএনপি।

#শফিকুর_রহমান #জামায়াতে_ইসলামী #বাংলাদেশ_রাজনীতি #বাংলাদেশ #ঐক্য #রাজনীতি #রাজনৈতিক_সংবাদ #সংবাদ #ব্রেকিং_নিউজ

🔥 ড. ইউনূসের চেয়ে ‘হাজারগুণ ভালো’ দেশ চালাচ্ছেন তারেক রহমান: কাদের সিদ্দিকীজাতীয় সংকটের পাশাপাশি আন্তর্জাতিক পরিস্থিতিও ...
08/08/2026

🔥 ড. ইউনূসের চেয়ে ‘হাজারগুণ ভালো’ দেশ চালাচ্ছেন তারেক রহমান: কাদের সিদ্দিকী

জাতীয় সংকটের পাশাপাশি আন্তর্জাতিক পরিস্থিতিও দেশের জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তবে এই পরিস্থিতিতেও ড. ইউনূসের চেয়ে হাজারগুণে ভালোভাবে দেশ পরিচালনা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলে দাবি করেছেন তিনি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া বাগে জান্নাত কবরস্থানে দলের কিশোরগঞ্জ জেলা সভাপতি আমিনুল ইসলাম তারেকের কবর জিয়ারত করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

কাদের সিদ্দিকী বলেন, দেশের অভ্যন্তরীণ নানা সংকট থাকলেও আন্তর্জাতিক পরিস্থিতি আরও জটিল। তবে এসব চ্যালেঞ্জের মধ্যেও তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনা অধ্যাপক ইউনূসের তুলনায় অনেক ভালো হচ্ছে বলে তিনি মনে করেন। তবে দেশ এভাবেও চলা উচিত নয়। মানুষের নিরাপত্তা আরও নিশ্চিত করা এবং দ্রব্যমূল্য আরও কিছুটা কমানো প্রয়োজন বলে তিনি মনে করেন।

বর্তমান সরকারের প্রতি নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, এই মুহূর্তে সরকারকে সরাসরি বিরোধিতা করার প্রয়োজন দেখছেন না। বরং পরিস্থিতি পর্যবেক্ষণ করেই এগোনো উচিত বলে তার মত।

শেখ হাসিনার সাম্প্রতিক বিভিন্ন কর্মসূচির সমালোচনা করে কাদের সিদ্দিকী বলেন, এসব কর্মসূচির কারণে অনেক নেতাকর্মী অপ্রয়োজনীয়ভাবে ভোগান্তির শিকার হচ্ছেন। তার ভাষ্য, একটি ঘোষণার পর থেকেই বহু নিরীহ মানুষ গ্রেপ্তার হয়ে কারাগারে যাচ্ছেন, যা উদ্বেগজনক।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর তিনি প্রয়াত নেতা আমিনুল ইসলাম তারেকের কবর জিয়ারত করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

#তারেক_রহমান #কাদের_সিদ্দিকী #বাংলাদেশ_রাজনীতি #রাজনীতি ূস #রাজনৈতিক_সংবাদ #সংবাদ #ব্রেকিং_নিউজ

⚠️ পোস্টার লাগানোকে কেন্দ্র করে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া, থানায় আশ্রয়ের অভিযোগমাগুরার ইসলামী ছাত্রশিবিরের সির...
08/08/2026

⚠️ পোস্টার লাগানোকে কেন্দ্র করে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া, থানায় আশ্রয়ের অভিযোগ

মাগুরার ইসলামী ছাত্রশিবিরের সিরাত প্রতিযোগিতার প্রচারণামূলক পোস্টার লাগানোকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে ধাওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (৮ আগস্ট) দুপুর ১২টার দিকে মাগুরার শ্রীপুর সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ছাত্রদলের ধাওয়া খেয়ে শিবিরের নেতা-কর্মীরা শ্রীপুর থানায় গিয়ে আশ্রয় নেন বলে অভিযোগ উঠেছে।

ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের অভিযোগ, সিরাত প্রতিযোগিতার প্রচারণার জন্য কলেজের সামনে পোস্টার লাগানোর সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাদের বাধা দেন এবং ধাওয়া করে হা/মলা চালিয়েছেন।

শ্রীপুর উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. রিফাত বলেন, তাদের কর্মীরা একটি কিরাত পাঠ প্রতিযোগিতার পোস্টার লাগাচ্ছিলেন। এ সময় শ্রীপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান অন্তর এসে পোস্টার লাগাতে বাধা দেন এবং কর্মীদের বিভিন্নভাবে হু/মকি ও গা/লিগালাজ করেন। একপর্যায়ে তাদের ফোন কে/ড়ে নেওয়া এবং পোস্টার তুলে ফেলার অভিযোগও করেন তিনি।

তবে এসব অভিযোগ অস্বীকার করে ছাত্রদল নেতা মেহেদী হাসান অন্তর বলেন, তিনি বর্তমানে কোনো পদে নেই। সরকারি কলেজের মূল গেটে পোস্টার-ব্যানার লাগানো নিয়ে তিনি শুধু সেখানে পোস্টার না লাগানোর জন্য তাদের বলেছিলেন। কলেজের আশপাশের দেয়ালে পোস্টার লাগাতে বলেছিলেন। কাউকে মা/রধর বা ধা/ওয়া দেওয়ার ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি। শিবিরের পক্ষ থেকে থানায় আশ্রয় নেওয়ার বিষয়টিকেও তিনি ‘ভুয়া’ বলে দাবি করেন।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, পোস্টার লাগানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়েছিল। এরপর বিষয়টি নিয়ে কথা কাটাকাটি হয়। পরে স্থানীয় জামায়াত নেতা মিজানসহ স্থানীয় কয়েকজন ব্যক্তি বসে বিষয়টি সমঝোতার মাধ্যমে মীমাংসা করেন। থানার ভেতরে এক জায়গায় সবাই একত্রিত হওয়ার পর বাইরে গিয়ে বিষয়টি সমাধান করা হয়।

#মাগুরা #শ্রীপুর #ছাত্রশিবির #ছাত্রদল #পোস্টার #সিরাত_প্রতিযোগিতা #স্থানীয়_সংবাদ #বাংলাদেশ #সংবাদ

08/08/2026

আজ কালকাল তিন বাচ্চা মেয়েরা।😅

#ওয়াজ #বাংলাওয়াজ

💔
08/08/2026

💔

🌉 বাঁশের সাঁকো ফিতা কেটে উদ্বোধন! বরিশালে বিএনপি নেতাকে ঘিরে আলোচনা-সমালোচনাবরিশালের উজিরপুর পৌরসভার মাহার এলাকায় স্থানী...
08/08/2026

🌉 বাঁশের সাঁকো ফিতা কেটে উদ্বোধন! বরিশালে বিএনপি নেতাকে ঘিরে আলোচনা-সমালোচনা

বরিশালের উজিরপুর পৌরসভার মাহার এলাকায় স্থানীয় বাসিন্দাদের অর্থায়নে নির্মিত বাঁশের সাঁকো ফিতা কেটে উদ্বোধন করেছেন পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম খান।

বৃহস্পতিবার (০৮ আগস্ট) বিকেলে সাঁকো উদ্বোধনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাহার এলাকায় একটি খালের ওপর প্রায় ৫০ ফুট দীর্ঘ সাঁকোটি নির্মাণ করা হয়েছে। খালের উত্তর পাড়ের হেরিংবোন সড়কটি ভাঙাচোরা হওয়ায় এবং জোয়ারের সময় পানিতে তলিয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে ওই এলাকার মানুষের চলাচলে দুর্ভোগ ছিল। বিশেষ করে জেলে ও খালের আশপাশের বাসিন্দাদের ভোগান্তি বেশি।

এ অবস্থায় স্থানীয় বাসিন্দারা নিজেদের অর্থায়নে বাঁশ ও সুপারিগাছ দিয়ে সাঁকোটি নির্মাণ করেন। বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। এ সময় স্থানীয় নারী-পুরুষ ছাড়াও বিএনপির কয়েকজন নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্থানীয় এক বাউলশিল্পী সাঁকোর ওপর দাঁড়িয়ে তাৎক্ষণিক স্বরচিত গান পরিবেশন করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম খান কাঁচি দিয়ে সাঁকোর সামনে টানানো লাল ফিতা কাটছেন। পরে তার এক সমর্থকের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি ছড়িয়ে পড়ে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকে বিষয়টি নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন।

একজন মন্তব্য করেন, ‘এই উদ্বোধন শেখ হাসিনার পদ্মা সেতুর উদ্বোধনকেও হার মানিয়েছে।’ অপর একজন লেখেন, ‘পাকা রাস্তার ওপর বাঁশের সেতু দিয়ে ফ্লাইওভার তৈরি করেছেন।’ আবার কেউ কেউ সাঁকো উদ্বোধনে ফিতা ও কাঁচি ব্যবহারের বিষয় নিয়েও মন্তব্য করেন।

তবে স্থানীয় বাসিন্দারা বলছেন, সাঁকোটি নির্মাণের ফলে তাদের চলাচলে সুবিধা হবে। জোয়ারের সময় সড়ক পানিতে তলিয়ে গেলেও সাঁকো দিয়ে খাল পারাপার করা যাবে।

এ বিষয়ে পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম খান বলেন, ‘স্থানীয়দের অর্থায়নে নির্মিত সাঁকোটি উদ্বোধন করতে পেরে আমি আনন্দিত। স্থানীয় মানুষের চলাচলের সুবিধার জন্যই এটি করা হয়েছে।’

পৌর বিএনপির কয়েকজন নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

তবে নাম প্রকাশ না করার শর্তে দলটির একাধিক নেতা বলেন, ‘স্থানীয় মানুষের চলাচলের সুবিধার জন্য সাঁকো নির্মাণের উদ্যোগটি ইতিবাচক। তবে একজন গুরুত্বপূর্ণ দলীয় নেতা হিসেবে এ ধরনের আয়োজনের ধরন নিয়ে আরও সতর্ক হওয়া উচিত ছিল।’

এলাকার বাসিন্দারা বলেন, ‘জোয়ারের পানি সড়কে উঠে যাওয়ায় বর্ষাকালে ওই এলাকার মানুষের চলাচলে সমস্যা হয়। বিশেষ করে জেলে ও খালের আশপাশের বাসিন্দাদের দুর্ভোগ বেশি। এ কারণে আমরা নিজেদের অর্থায়নে সাঁকোটি নির্মাণ করেছি।’

#বরিশাল #উজিরপুর #বাঁশের_সাঁকো #সাঁকো #স্থানীয়_সংবাদ #ভাইরাল_ভিডিও #আলোচনা_সমালোচনা #বাংলাদেশ #সংবাদ

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nokol Rɑj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share