৫ই TV

৫ই TV “নতুন দিগন্তের জন্য, ৫ই TV আপনার পাশে!”

16/09/2026

রাজশাহীতে রাতের আকাশে মেঘের গর্জন আর ঝড়ো হাওয়া...

মাঠপর্যায়ের ভূমি অফিস গুলোতে কর্মকর্তা-কর্মচারীদের যথা সময়ে উপস্থিতি, শতভাগ স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কর্মঘণ্টার সঠিক ব্...
16/09/2026

মাঠপর্যায়ের ভূমি অফিস গুলোতে কর্মকর্তা-কর্মচারীদের যথা সময়ে উপস্থিতি, শতভাগ স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কর্মঘণ্টার সঠিক ব্যবহার নিশ্চিতে উদ্বোধন হতে যাচ্ছে ভূমিদৃষ্টি মোবাইল অ্যাপ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় বাংলাদেশ সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভা কক্ষ থেকে আনুষ্ঠানিক উদ্বোধন হবে অ্যাপটির।

সৌদি আরবের মদিনা অঞ্চলে আনুমানিক ১১ কোটি টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান পাওয়া গেছে। দেশটির খনিজ সম্পদ ও বেসামরিক পার...
16/09/2026

সৌদি আরবের মদিনা অঞ্চলে আনুমানিক ১১ কোটি টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান পাওয়া গেছে। দেশটির খনিজ সম্পদ ও বেসামরিক পারমাণবিক জ্বালানি কর্মসূচি জন এই আবিষ্কারকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনের বরাত দিয়ে গালফ বিজনেস জানিয়েছেন, সৌদি জ্বালানি মন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সাধারণ সম্মেলনে এ তথ্য জানান।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) সহ অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য স...
15/09/2026

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) সহ অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য সিলেটে আসতে পেরে আমি আনন্দিত ও গর্বিত।

এখানকার মানুষের আন্তরিক ভালোবাসা ও সমর্থন আমি সবসময় পেয়েছি। সিলেটের রয়েছে নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য ও গৌরবময় ইতিহাস।

হাসন রাজা, রাধারমণ দত্ত, দূরবীন শাহ, সৈয়দ মুজতবা আলী ও জেনারেল এমএজি ওসমানীর মতো কীর্তিমান ব্যক্তিত্ব এ মাটির গর্ব।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল পনে ৬টার দিকে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে নগর ভবন প্রাঙ্গণে নাগরিক সংবর্ধনা ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ...
15/09/2026

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ সাত নেতার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৮ মিনিটে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের প্রবেশপথের সামনে এ বিস্ফোরণ ঘটে।

এ বিষয়ে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, কে বা কারা ককটেল ছুড়ে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়েছে, তাৎক্ষণিক ভাবে তা শনাক্ত করা যায়নি।
তবে ঘটনার পর সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ভাদ্রের বিদায় বেলাতেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত রয়েছে। সবশেষ ২৪  ঘন্টায়ও দেশে সর্বোচ্চ ২০ মিলিমিটার বৃষ্টি হয়ে...
15/09/2026

ভাদ্রের বিদায় বেলাতেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত রয়েছে। সবশেষ ২৪ ঘন্টায়ও দেশে সর্বোচ্চ ২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
এই অবস্থায় আগামী ৫দিনেও দেশের আট বিভাগে বৃষ্টি অথবা বজ্র সহ পাশাপাশি কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘন্টার অর্থাৎ (৫দিন) আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে মুঠোফোনে মনোমালিন্য ও কলহের জেরে তামান্না আক্তার জলি (২৬) নামের এক গৃ...
14/09/2026

সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে মুঠোফোনে মনোমালিন্য ও কলহের জেরে তামান্না আক্তার জলি (২৬) নামের এক গৃহবধূ গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে উপজেলার আশারকন্দি ইউনিয়নের নিউমার্কেট কাঠালখাই (পশ্চিম পাড়া) গ্রামে বাবার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

মৃত জলি ঐ গ্রামের আব্দুল মজিদ ও নাসিমা বেগম দম্পতির মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে জগন্নাথপুর উপজেলার আলমপুর গ্রামের মারুফ আহমেদের (৩২) সঙ্গে জলির বিয়ে হয়, তাদের সংসারে ১৩ মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

আওয়ামী লীগের বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ, ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বড় দ...
14/09/2026

আওয়ামী লীগের বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ, ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

বড় দল আখ্যা দিয়ে আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্য তিনি বলেন, সাময়িক ভাবে কার্যক্রম নিষিদ্ধ হলেও ভবিষ্যতে আওয়ামী লীগ রাজনীতি করবে। তাই এমন রাজনৈতিক রূপরেখা তৈরি করা উচিত নয়, যার জন্য পরবর্তীকালে দলটিকে লজ্জিত হতে হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দেশে ফিরেই বিমানবন্দরে কার্যক্রম নিষিদ্ধ এই দল নিয়ে এসব কথা বলেন অভিনেত্রী বাঁধন।

তিনি বলেন, যারা বড় বড় লিডার আছেন, তাদের কাছে একটাই অনুরোধ করবো, আপনারা বড়ো দল। সাময়িক ভাবে হয়তো আপনাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু আপনারা তো ভবিষ্যতে রাজনীতি করবেন।

সো আপনারা কী ধরনের রাজনীতি করবেন সেটার কিন্তু একটা রূপরেখা আপনারা তৈরি করেছেন। আপনারা এমন রূপরেখা তৈরি করিয়েন না, যেটার জন্য আপনাদের ভবিষ্যতে লজ্জিত হতে হবে।

এসময় বাঁধনের বাবা প্রকৌশলী আমিনুল হক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে বলে জানিয়েছেন রা...
13/09/2026

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেশের ৩৩টি জেলা পরিষদের প্রশাসক এক সৌজন্য সাক্ষাতে মিলিত হলে তিনি এ কথা বলেন।

ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া ইউনিটটি পুনরায় চালু ...
13/09/2026

ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া ইউনিটটি পুনরায় চালু করা হয়েছে। ফলে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা তৈরি হয়েছে।

কেন্দ্রীয় দ্বিতীয় ইউনিট নির্ধারিত সময়ের আগেই বাংলাদেশ সময় রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৫টা ১৭ মিনিটে সফলভাবে চালু করা হয়।

এদিন সকাল সাড়ে ১১টার মধ্যে জাতীয় গ্রিডের সঙ্গে ইউনিটটির সমন্বয় সম্পন্ন হওয়ার কথা। এতে দুপুরের মধ্যেই বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার হবে বলে আশা করা হচ্ছে।

Address

Durgapur
Rajshahi
6240

Alerts

Be the first to know and let us send you an email when ৫ই TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share