Mahib Khan

Mahib Khan Business Administration (BBA) Student at Varendra University | Artist | Music Producer | Writer | Digital Media Creator

07/02/2026

এই বাংলাদেশ এবং বাংলাদেশের নির্বাচন নিয়ে আমার কোনো বিন্দুমাত্র আগ্রহ এবং মন্তব্য নেই‌। আমি শুধুই মানুষের উত্তেজনা দেখছি, আর মনে মনে হাসছি। আমি কোনো রাজনৈতিক দলকেই সমর্থন করি না এবং মন থেকেই ছাত্ররাজনীতি পুরোপুরি ঘৃণা করি। এখন এই বয়সটা মোটেই রাজনীতি করার বয়স নয়। রাজনীতি সবার জন্য না। আর এইসব নোংরা–অপরাজনীতি আমার মোটেই পছন্দ নয়। সাধারণ মানুষ হত্যা করে শুধুমাত্র নিজেদের দলকে প্রাধান্য দিতে গিয়ে অপরকে ধ্বংস–নিঃশেষ করে যারা রাজনীতি করে এবং মুখে এক কর্মে আরেক, নির্বাচনের আগে এক এবং নির্বাচনের পরে আরেক—এমন তথাকথিত দ্বিমুখী রাজনীতি আমার মোটেই পছন্দ নয়। এই রাজনীতির নেপথ্যে অনেক কিছুই চলে! সবকিছুই সুপরিকল্পিতভাবে ছক সাজানো থাকে আগে থেকেই!

আমাকে দয়া করে ভোট সংক্রান্ত বিষয়ে কেউ প্রশ্ন এবং মন্তব্য করবেন না। আমার বিন্দুমাত্র আগ্রহ নেই এই নোংরা–অপরাজনীতি নিয়ে। এই দেশ নিয়ে অনেক পরিকল্পনা ছিল এবং আজও আছে। তবে দেশের মানুষকে আগে ঐক্যবদ্ধ হতে হবে। কোনো নির্দিষ্ট দল করে, দালালি করে এবং অন্যের পা চেটে আজ পর্যন্ত কেউ বড় হতে পারে নাই। তাই কোনো নির্দিষ্ট দল এবং দালালি না করে মানুষের সহায়তায় কাজ করুন।

দালালি ছাড়ুন এবং নিজেকে, নিজের পরিবারকে সবচেয়ে বেশি সময় দিন—এটাই চূড়ান্ত এবং সর্বশেষ কথা।

#রাজনীতি #নির্বাচন #বাংলাদেশ

24/12/2025

যে যা ভাবছে, তা ভাবতে দিতে হয়। সবসময় উত্তর দিতে হয় না। সময় এবং পরিস্থিতি সবচেয়ে সুন্দর–উত্তম জবাব দিবে। সমালোচক শুধু সমালোচনা করতেই ব্যাকুল। তারা তো জীবনে কিছু করতে পারে নাই, তাই অপরকেও একই দৃষ্টিতে দেখে।

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahib Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share