09/06/2026
✅স্বামী–স্ত্রীর মাঝে বিচ্ছেদের যাদু: কিভাবে কাজ করে?
💢মানুষের সম্পর্ক ধ্বংস করার জন্য যাদুর একটি মারাত্মক ধরণ হলো স্বামী–স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটানোর যাদু।
🎯 রুক্বইয়াহর পরিভাষায় একে বলা হয়
سِحْرُ التَّفْرِيقِ بَيْنَ الزَّوْجَيْنِ
অর্থাৎ স্বামী-স্ত্রীর বিচ্ছেদের যাদু।
📖পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন—
وَيَتَعَلَّمُونَ مِنْهُمَا مَا يُفَرِّقُونَ بِهِ بَيْنَ الْمَرْءِ وَزَوْجِهِ
অর্থ:
“তারা এমন জাদু শিখত, যার মাধ্যমে স্বামী ও স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটানো হয়।”
(সূরা আল-বাকারা: ১০২)
👉এই আয়াত থেকেই বোঝা যায় যে দাম্পত্য বিচ্ছেদের যাদু বাস্তব এবং প্রাচীনকাল থেকেই এর ব্যবহার রয়েছে।
🎯প্রথম বিষয়
যাদুকর কিভাবে বিচ্ছেদের যাদু প্রস্তুত করে?
🚩বিচ্ছেদের যাদু সাধারণত কয়েকটি ধাপে সম্পন্ন হয়।
🔴প্রথম ধাপ: ব্যক্তিগত বস্তু সংগ্রহ
যাদুকর আক্রান্ত ব্যক্তির সাথে সম্পর্কযুক্ত কিছু বস্তু সংগ্রহ করে। যেমন:
▪️চুল
▪️নখ
▪️কাপড়ের অংশ
▪️ছবি
▪️নাম বা জন্মতারিখ
▪️ব্যবহৃত বস্তু
এই বস্তুগুলো যাদুর সাথে ব্যক্তিকে সংযুক্ত করার মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়।
🔴দ্বিতীয় ধাপ: তলাসিম ও মন্ত্রপাঠ
যাদুকর কাগজ, কাপড় বা ধাতুর উপর তলাসিম লিখে।
🚩তলাসিম সাধারণত হয়:
▪️অদ্ভুত চিহ্ন
▪️সংখ্যা
▪️অজ্ঞাত ভাষার শব্দ
▪️শিরকপূর্ণ মন্ত্র
এরপর শয়তানি মন্ত্র ও অপবিত্র আমল করা হয়, যাতে শয়তানি জিনরা সহযোগিতা করে।
🔴তৃতীয় ধাপ: যাদুর বস্তু তৈরি
বিচ্ছেদের যাদুতে বিভিন্ন বস্তু ব্যবহার করা হয় যেমন:
▪️তাবিজ
▪️তলাসিম লেখা কাগজ
▪️পুতুল
▪️গিঁট দেওয়া সুতা
▪️পিন বা সূঁচ
▪️জাদওয়াল নকশা
▪️মাটি বা কবরস্থানের বস্তু
▪️রক্ত বা অপবিত্র পদার্থ
🚩এসব বস্তু লুকিয়ে রাখা হয় বিভিন্ন স্থানে। যেমন:
▪️মাটির নিচে
▪️কবরস্থানে
▪️পানির ভেতরে
▪️গাছের নিচে
▪️ঘরের আশেপাশে
▪️বিছানা বা বালিশের ভিতরে
🎯দ্বিতীয় বিষয়
🚩যাদুর খাদেম জিন কিভাবে বিচ্ছেদ ঘটায়?
🚩যাদুকর সাধারণত খাদেম জিনকে এই কাজে নিযুক্ত করে। এই জিনের প্রধান কাজ হলো স্বামী ও স্ত্রীর হৃদয়ে বিভেদ সৃষ্টি করা।
🔶তাদের কাজের পদ্ধতি
▪️শরীরে প্রবেশ করা অথবা প্রভাব বিস্তার করা
▪️চিন্তা ও অনুভূতিকে প্রভাবিত করা
▪️একে অপরের প্রতি সন্দেহ তৈরি করা
▪️তুচ্ছ বিষয়কে বড় করে দেখানো
▪️ভালোবাসাকে ঘৃণায় পরিণত করা
▪️মনে বিচ্ছেদের ওয়াসওয়াসা সৃষ্টি করা
👹জিনের অবস্থান (অভিজ্ঞতার আলোকে)
▪️মাথা (ব্রেইন)
▪️বুক (কলব)
▪️হৃদয়
▪️পেট
▪️প্রাইভেট এরিয়া
এই স্থানগুলো থেকে তারা মানুষের অনুভূতি ও আবেগকে প্রভাবিত করে।
(আল্লাহই সর্বাধিক জানেন)
👹জিন কিভাবে বিভেদ সৃষ্টি করে?
▪️অকারণ রাগ সৃষ্টি করা
▪️ভালোবাসা কমিয়ে দেওয়া
▪️ছোট বিষয়কে বড় ঝগড়ায় রূপ দেওয়া
▪️অকারণ সন্দেহ তৈরি করা
▪️দাম্পত্য সম্পর্কে অনীহা সৃষ্টি করা
📖হাদীছের বর্ণনা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন—
إِنَّ إِبْلِيسَ يَضَعُ عَرْشَهُ عَلَى الْمَاءِ...
বাংলা অর্থ:
ইবলিস তার সিংহাসন পানির উপর স্থাপন করে এবং তার বাহিনীকে পাঠায়।
যে সবচেয়ে বড় ফিতনা সৃষ্টি করতে পারে, সে তার কাছে সবচেয়ে নিকটবর্তী হয়।
একজন এসে বলে: আমি অমুক কাজ করেছি।
সে বলে: তুমি কিছুই করনি।
অন্যজন এসে বলে: আমি স্বামী ও স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটিয়েছি।
তখন ইবলিস তাকে কাছে ডেকে নেয় এবং বলে: তুমি খুব ভালো কাজ করেছ।
(ছহীহ মুসলিম)
⚠️বাস্তবতা ও সতর্কতা
🚩অনেক সময় এই ধরনের ক্ষতি দূরের শত্রুর মাধ্যমে নয়, বরং কাছের মানুষের মাধ্যমেই ঘটে।
🚩যারা একসময় আপন ছিল, তারাই কখনো হিংসা বা স্বার্থের কারণে একটি সুন্দর সংসার ধ্বংস করার চেষ্টা করে।
💢ফলাফল:
▪️অকারণ রাগ
▪️ভুল বোঝাবুঝি
▪️দূরত্ব
▪️অশান্তি
একটি ভালোবাসার সংসার ভেঙে যায়।
✅আমাদের করণীয়
মনে রাখতে হবে—
আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই ঘটে না। তিনি চাইলে
সব সমস্যা দূর করতে পারেন
সম্পর্ক ঠিক করে দিতে পারেন!
🚩তাই আমাদের করণীয়:
▪️আল্লাহর দিকে ফিরে আসা তার প্রতি সুধারণা রাখা
▪️অন্তরকে পরিষ্কার রাখা
▪️হিংসা থেকে বাঁচা
▪️আল্লাহর কাছে সাহায্য চাওয়া
▪️ নিয়মিত ফরজ ইবাদত করা
▪️ সকাল সন্ধ্যার মাসনুন দিয়ে দো'আ
গুলো নিয়মিত পাঠ করা
▪️আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রেখে ধৈর্য ও সবরের মাধ্যমে সর্বদা তার সাহায্যের অপেক্ষায় থাকা
🤲দোআ
اللهم اهدِ قلوبنا وأصلح ذات بيننا واحفظنا من شر الحاسدين والسحرة
অর্থ:
হে আল্লাহ, আমাদের অন্তরকে হিদায়াত দিন, আমাদের সম্পর্কগুলো ঠিক করে দিন এবং আমাদেরকে হিংসুক ও যাদুকরদের অনিষ্ট থেকে হেফাজত করুন।
✅সমস্যা বেশি মনে হলে আমাদের যোগাযোগ করুন!
📖রুক্বইয়াহ শারিয়াহ ও হিজামার চিকিৎসা নিতে যোগাযোগ করুন 👇
✍️Raqi Abdul Bari
#রুকইয়াহ_কনসালটেন্ট_ও_হিজামা_থেরাপিস্ট
🔰রুক্বইয়াহ শারঈয়াহ ও হিজামার ট্রিটমেন্ট বিষয়ক যেকোনো পরামর্শ নিতে বা রুকইয়াহ করিয়ে নিতে যোগাযোগ করুন!
🔰এছাড়াও হিজামা (Cupping Therapy) দেওয়া হয়। ছেলেদের জন্য পুরুষ থেরাপিস্ট ও মেয়েদের জন্য মহিলা থেরাপিস্ট রয়েছে। উভয়ের জন্যই পর্দার সহিত যত্নের সাথে ট্রিটমেন্টের সুব্যবস্থা রয়েছে।
📖 রুক্বইয়াহ ও হিজামার ট্রিটমেন্ট বিষয়ে যে কোন পরামর্শ ও চিকিৎসা নিতে আমাদের পেজ Shifaaul Quran Ruqyah & Hijama Care Rajshahi-এ যুক্ত থাকুন!
🏨আমার চেম্বারের ঠিকানা:
⛳ছায়ানিড় আবাসিক, স্কাউট ভবনের পিছনে (মহালদার পাড়া আহলে হাদিস জামে মসজিদ সংলগ্ন), নওদাপাড়া বাজার, রাজশাহী।
☎️01614-758338 (কন্টাক্ট নাম্বার)
01977-572833 (whatsapp নাম্বার)
🎯বিশেষ দ্রষ্টব্য: সারাদেশে রুক্বইয়াহ শারঈয়াহ হোম সার্ভিস দেওয়া হয়।
🎯এছাড়াও সরাসরি ও অনলাইনের মাধ্যমে দেশে ও দেশের বাইরে রুক্বইয়াহ শারঈয়ার চিকিৎসা করা হয়।
#রুকইয়াহ #বদনজর #কালোজাদু