NR Update News24

NR Update News24 Newsportal

27/08/2026

মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপি-এর উপস্থিতিতে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি।

জাতীয় সংসদ ভবন, ঢাকা | ২৭ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার

26/08/2026
21/08/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ ২১ আগস্ট ২০২৬, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান প্রমুখ।

এ সময় ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথবাক্য পাঠ করান।

শপথগ্রহণ শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

এর মধ্য দিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

20/08/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ফুলেল শুভেচ্ছা বিনিময়। এসময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

20/08/2026

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রের ২৩ তম রাষ্ট্রপতি

একজন বিসিএস ক্যাডারের, পৌর চেয়ারম্যান থেকে রাজনৈতিক যাত্রা শুরু, আজ রাষ্ট্রের রাষ্ট্রপতি। যার পুরো রাজনৈতিক জীবনে ছিলো সততা, একাগ্রতা, একনিষ্ঠতা ও ত্যাগ

Address

Rajshahi
6200

Alerts

Be the first to know and let us send you an email when NR Update News24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share