08/07/2026
বাঘা থানা কর্তৃক মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ০১,
সম্মানিত বাঘাবাসী আসসালামু আলাইকুম।বাঘা থানা পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে চলেছে।
যার অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলগাও থানার মামলা নম্বর ২০(৬)১৬ ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯(১)১(খ) /২৫। বিজ্ঞ আদালত উক্ত মামলাটির বিচারিক কার্যক্রম শেষে গত ইং ২৯/৬/২০২৫ তারিখ আসামি মো:বাদল মোল্লা পিতা সাবান মোল্লা গ্রাম হরিরামপুর থানা বাঘা জেলা রাজশাহীর বিরুদ্ধে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের রায় ঘোষণা করেন। উক্ত পরোয়ানাটি বিধি মোতাবেক বাঘা থানায় গৃহীত হওয়ার পর হইতেই আসামিকে গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করা হয়। কিন্তু আসামি গ্রেফতার এড়ানোর ভয়ে আত্মগোপনে থাকায় তাকে গ্রেপ্তারে বিলম্বিত হচ্ছিল।তাকে গ্রেফতারের জন্য বেশ কয়েকজন বিশ্বস্ত গুপ্তচর নিয়োগ করা হয়। অদ্য ইং ৮/৭/২০২৬ তারিখ আসামি তার নিজ বাড়ি হরিরামপুরে ভোররাতে প্রবেশ করা মাত্র পূর্বের নিয়োতকৃত সোর্সের মাধ্যমে তথ্য পাওয়া মাত্রই বাঘা থানার একটি চৌকস পুলিশ টিম তাকে গ্রেফতার করছে সক্ষম হয়। আগামীতেও অপরাধের তথ্য দিয়ে সহায়তা করবেন আমরা সেটাই প্রত্যাশা করি। আসামিকে নিয়ম মোতাবেক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।