18/08/2026
📖 লেখা আহ্বান | যতন — আত্মপ্রকাশ সংখ্যা
শব্দেরও যত্ন প্রয়োজন।
কিছু শব্দ জন্ম নেয় অনুভূতি থেকে, কিছু গল্প নীরবতা থেকে—আর কিছু লেখা থেকে যায় প্রকাশের অপেক্ষায়।
সেই অপ্রকাশিত শব্দ ও অনুভূতিগুলোকে যত্নে ধারণ করতে “যতন” হাজির হচ্ছে তার আত্মপ্রকাশ সংখ্যা নিয়ে।
আত্মপ্রকাশ সংখ্যার জন্য আমরা আহ্বান করছি আপনাদের
সৃজনশীল লেখা।
🖋️ লেখার বিভাগ:
— কবিতা
— ছোটগল্প
— প্রবন্ধ/নিবন্ধ
— মুক্তগদ্য
— স্মৃতিচারণ
— ভ্রমণকাহিনি
— চিঠি
— অন্যান্য সৃজনশীল লেখা
আপনার কলমে ফুটে উঠুক আপনার দেখা পৃথিবী,
আপনার অনুভব, আপনার গল্প, আপনার না-বলা কথারা।
হয়তো আপনার একটি লেখা হয়ে উঠবে “যতন”-এর আত্মপ্রকাশ সংখ্যার একটি বিশেষ পাতা।
📌 লেখা পাঠানোর শেষ সময়: ৩১ আগস্ট ২০২৬
📩 লেখা পাঠান: [email protected]
আপনার শব্দের যত্নেই পূর্ণতা পাক “যতন”-এর প্রথম যাত্রা। 🌿