22/02/2026
মাদকমুক্ত বাঘা-চারঘাট গড়ার প্রত্যয়ে একটি বিশেষ আহ্বান 🙏
প্রিয় বাঘা ও চারঘাটবাসী,
আমাদের এলাকাকে মাদকমুক্ত করা আমাদের সবার নৈতিক ও সামাজিক দায়িত্ব। মাদক আমাদের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।
মাদক কারবারি এবং সেবনকারীদের সম্পর্কে আপনার কাছে যদি কোনো সুনির্দিষ্ট তথ্য, ভিডিও বা ছবি থাকে, তবে তা নিজের কাছে না রেখে বা সরাসরি জনসম্মুখে প্রচার না করে আমাদের (বা প্রশাসনের) কাছে প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
আপনার দেওয়া তথ্য বা প্রমাণাদি এই সামাজিক ব্যাধি নির্মূলে অত্যন্ত সহায়ক হবে। আমরা নিশ্চিত করছি যে, তথ্য প্রদানকারীর নাম ও পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
আসুন, আমরা ঐক্যবদ্ধ হয়ে মাদককে ‘না’ বলি এবং একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলি।
তথ্য প্রদানের জন্য মেসেজ করুন