Rony khan 02

Rony khan 02 চোখে একটু স্বপ্ন, মনে একটু আগুন—আর হৃদয়ের গভীরে একটাই নাম, যাকে শব্দের নীরবতায় লুকিয়ে রাখি।”

ছেড়ে গিয়েও তোমার ঘর হইলো, সংসার হইলো, থাকা হইলো অন্য কারো বুকে।কেবল— মাঝখানে আমি ধ্বংস হইলাম, ভুল মানুষের শোকে!আর— তুম...
10/06/2026

ছেড়ে গিয়েও তোমার ঘর হইলো, সংসার হইলো, থাকা হইলো অন্য কারো বুকে।
কেবল— মাঝখানে আমি ধ্বংস হইলাম, ভুল মানুষের শোকে!
আর— তুমি ধীরে ধীরে নিজের জীবন গুছিয়ে নিলা, নতুন মানুষ পাইলা, নতুন স্বপ্ন বানাইলা, হাসির কারণও পাইলা।
আর— আমি এখনো সেই পুরনো স্মৃতির ধ্বংসস্তূপে।
যে মানুষটার সাথে ভবিষ্যৎ কল্পনা ছিলো, আজ সেই মানুষটা অন্য কারো সাথে ভবিষ্যৎ বানাইতেছে।
তবে— দোয়া করি ভালো থাকো, সংসার জীবনে সুখী হও।
ভালোবাসার মানুষকে অপরাধী করতে নেই! 💔😅

20/02/2026

না পাওয়া আমাদের শেখায়—সব ইচ্ছে পূরণ হয় না, তবু ইচ্ছে করাটা থেমে থাকে না।

06/02/2026

শরীফ ওসমান হাদির লাশ নিয়ে উপহাস 😥



19/01/2026

আমার বুকের ভেতর
একটা অসীম অন্ধকার,
যেখানে আলো ঢোকে না,
শুধু হাহাকার আর জমে থাকা নীরবতা।
শব্দ নেই— তবু
চোখের ভেতর কথা জমে থাকে,
হাজারো ভাঙা স্বপ্ন
রাতের আকাশে তারার মতো নিভে যায়।

17/01/2026

ভাগ্য আল্লাহ যা রেখেছে।

07/01/2026

মানুষ হারিয়ে গেলে খুঁজে আর কী হবে বলো,
যে হাত একদিন ছুঁয়েছিল মন—সে হাত তো আজ পর।
চেনা চোখেরা এখন অচেনা আকাশ দেখে,
ডাক দিলে সাড়া মেলে না—শুধু নীরবতা কাঁপে বুকে।
পথ আছে, স্মৃতি আছে—কিন্তু পথের সঙ্গী নেই,
হাওয়া বয়ে যায় পাশে, অথচ নিজের মতো করেই।
যে ভালোবাসা ছিল—এখন শুধু ছায়া হয়ে দাঁড়ায়,
ধরা যায় না, ছোঁয়া যায় না—তবু বুকের ভেতরই বাসায়।
তাই ভাবি—হারিয়ে গেলে, খুঁজেই বা লাভ কী?
ফিরে আসার গল্প তো খুব কমই সত্যি হয়—
কিছু মানুষ সময়ের মতো—এসে যায়, থেকে যায় না,
আর আমরা অভিমান চুপচাপ গচ্ছিত রাখি হৃদয়ের কোণে।

27/12/2025

বগালেক

22/12/2025

একটা সন্ধ্যা 💔

10/12/2025

ছেলেদের শৈশব কাটে ক্লাসে,
খাতার পাতায় স্বপ্ন আঁকতে আঁকতে। আর যৌবন কাটে প্রবাসে, অচেনা শহরের আলোয় নিজের ছায়া খুঁজতে খুঁজতে।
শৈশব ছিলো স্কুলে যাওয়ার তাড়া, বন্ধুদের সাথে টিফিন ভাগাভাগি, মাঠে খেলতে খেলতে ঘামে মাখা হাসি । সেই দিনগুলো কত সংক্ষিপ্ত, কত নির্ভেজাল ছিলো। ভাবতাম একদিন বড় হব, সব ঠিক হয়ে যাবে, জীবনটা হবে ছবির মতো সুন্দর!
কিন্তু সময় বড় নিষ্ঠুর, ছোটবেলায় ব্যাগের বদলে কাঁধে ওঠে দায়িত্বের বোঝা, খেলার মাঠ বদলে যায় কাজের জায়গায়, আর সবার মুখ বদলে যায় ফোনের পর্দায় বলি এক ছবি হয়ে।
যৌবন এসে বুঝি, টাকায় পেলে দৌড়তে দৌড়াতে নিজেকেই কোথায় যেন ফেলে আসি। প্রবাসে রাত ঘুমায় না, শুধুই স্মৃতিগুলো জেগে থাকে মায়ের রান্নাঘরের গন্ধ, বাবার নীরব দুশ্চিন্তা, আর গ্রামের সন্ধ্যার আজানের সুর।

এখন হাসিটাও কাজের ক্লান্তিও লুকিয়ে রাখতে হয় বুকের ভেতর। কেউ জিজ্ঞেস করে না ভালো আছিস তো? শুধু সবাই জানতে চায় কত টাকা পাঠাছিস?
যৌবনটা এভাবেই ফুরিয়ে যায়, দিনের পর দিন শুধু দায়িত্বের খাতায় স্বাক্ষর দিতে দিতে। না আছে উপভোগের আনন্দ, না আছে নিজের জন্য একমুঠো সময়।
তবুও ছেলে মানুষ তাই থাকে না, কারণ জানেন। তার যাইহোক হাসি বাড়ির মানুষগুলোর, তার না-ঘুমের ঘুম আসবে মায়ের চোখে।
এভাবেই ছেলেদের শৈশব কাটে ক্লাসে, আর যৌবন কাটে প্রবাসে। স্বপ্নের দাম দিতে দিতে, নিজের সবচেয়ে সুন্দর সময়গুলো বিলিয়ে দিয়ে।
পুরুষ কখনো নিজের জন্য বাঁচে না পরিবারের জন্য বাঁচে এটাই পুরুষ এর তৃপ্তি 💔।

Address

Ramna
DHAKA

Alerts

Be the first to know and let us send you an email when Rony khan 02 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share