Sayeda Bodrun Nesa

Sayeda Bodrun Nesa Assistant Professor,Researcher, writer, reciter, social worker,Presenter & talker of Bangladesh Betar

দৈনিক ইত্তেফাকে আজ প্রকাশিত আমার লেখা “প্লাস্টিকের আবর্জনা থেকে ফার্নিচার ও কার্বন ক্রেডিট আয়”।যে প্লাস্টিককে আমরা প্রতি...
05/06/2026

দৈনিক ইত্তেফাকে আজ প্রকাশিত আমার লেখা “প্লাস্টিকের আবর্জনা থেকে ফার্নিচার ও কার্বন ক্রেডিট আয়”।

যে প্লাস্টিককে আমরা প্রতিদিন আবর্জনা ভেবে ফেলে দিই, সেই প্লাস্টিকই হতে পারে সম্পদ, কর্মসংস্থান ও পরিবেশ রক্ষার শক্তিশালী হাতিয়ার। বর্জ্য ব্যবস্থাপনা শুধু পরিচ্ছন্নতার বিষয় নয়; এটি অর্থনীতি, জলবায়ু এবং টেকসই উন্নয়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
বাংলাদেশে প্লাস্টিক বর্জ্যকে পুনর্ব্যবহার করে ফার্নিচার উৎপাদন এবং কার্বন ক্রেডিটের সুযোগ কাজে লাগানো গেলে একদিকে যেমন পরিবেশের ওপর চাপ কমবে, অন্যদিকে সৃষ্টি হবে নতুন উদ্যোক্তা ও সবুজ অর্থনীতির সম্ভাবনা।
আজকের লেখাটি সেই সম্ভাবনার কথাই বলেছে।
ইত্তেফাককে ধন্যবাদ লেখাটি প্রকাশের জন্য।
লিংকটি কমেন্টে দেয়া আছে।

#ইত্তেফাক #প্লাস্টিক_বর্জ্য #কার্বন_ক্রেডিট #সবুজ_অর্থনীতি #পরিবেশ #জলবায়ু

বর্জ্যকে আমরা এতদিন সমস্যা ভেবেছি,সময় এসেছে তাকে সম্পদ হিসেবে দেখার। নদীর তীরে পড়ে থাকা প্লাস্টিকও একদিন হতে পারে দেশের ...
03/06/2026

বর্জ্যকে আমরা এতদিন সমস্যা ভেবেছি,
সময় এসেছে তাকে সম্পদ হিসেবে দেখার। নদীর তীরে পড়ে থাকা প্লাস্টিকও একদিন হতে পারে দেশের সবুজ অর্থনীতির ভিত্তি।
আজ দৈনিক সংবাদে প্রকাশিত আমার লেখা...দূষণ’ হয়ে উঠছে সম্পদ।লিংকটি কমেন্টে দেয়া হলো

ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে দাঁড়ালে যা দেখা যায় তা শুধু দূষণ নয়, সেখানে আসলে কোটি টাকার কাঁচামালও ভাসছে। প্রতি.....

আজ  দৈনিক সংবাদ মতামত কলামে প্রকাশিত হলো আমার লেখা...“ত্যাগের ঈদ, না প্রদর্শনের?”কোরবানির প্রকৃত শিক্ষা কেবল পশু কোরবানি...
27/05/2026

আজ দৈনিক সংবাদ মতামত কলামে প্রকাশিত হলো আমার লেখা...
“ত্যাগের ঈদ, না প্রদর্শনের?”
কোরবানির প্রকৃত শিক্ষা কেবল পশু কোরবানি নয় বরং এই শিক্ষা নিজের ভেতরের অহংকার, লোভ, হিংসা ও প্রদর্শনের মানসিকতাকে ত্যাগ করার আহ্বান।
আজকের সমাজে যখন অনেক সময় ধর্মীয় অনুশীলনও সামাজিক প্রতিযোগিতা ও বাহ্যিক চাকচিক্যের অংশ হয়ে দাঁড়ায়, তখন কোরবানির অন্তর্নিহিত মানবিক ও আত্মিক বার্তাকে নতুন করে ভাবা জরুরি হয়ে পড়ে।
আমার এই লেখায় চেষ্টা করেছি কোরবানির প্রকৃত তাৎপর্য, মানবিক মূল্যবোধ এবং আমাদের সামাজিক বাস্তবতাকে তুলে ধরতে।পাঠকের চিন্তা ও অনুভূতিকে একটু হলেও নাড়া দিতে পারলে আমার লেখা সার্থক হবে।
সবাইকে পবিত্র ঈদ উল আযহার শুভেচছা। ঈদ মোবারাক।
সবার দোয়া ও শুভকামনা কামনা করছি।
কমেন্টে লিংকটি দেয়া হলো।

কোরবানির ঈদ মুসলমানদের জন্য শুধু একটি ধর্মীয় উৎসব নয়; এটি আত্মত্যাগ, সংযম, মানবতা ও আল্লাহর প্রতি আনুগত্যের এক গভ...

15/05/2026

জুম্মা মোবারক!!

ইসলামে “হেবা” অর্থ হলো... জীবিত অবস্থায় স্বেচ্ছায়, ভালোবাসা ও সন্তুষ্টির সাথে কাউকে সম্পদ বা উপহার প্রদান করা। হেবা শুধু সম্পদ হস্তান্তর নয়; বরং দায়িত্ববোধ, প্রজ্ঞা ও পরিবারের কল্যাণের সাথেও গভীরভাবে জড়িত।

বাবা-মা সন্তানের চরিত্র, দায়িত্ববোধ, আচরণ, খেদমত ও ভবিষ্যৎ নিরাপত্তার কথা বিবেচনা করেই অনেক সময় সিদ্ধান্ত নেন। কোনো সন্তান যদি বিপথে যায়, দায়িত্বহীন হয় কিংবা পরিবারে অশান্তির কারণ হয়ে দাঁড়ায়, তবে অন্য সন্তানদের নিরাপত্তা ও স্থিতির জন্য বাবা-মা বিশেষ কাউকে কিছু হেবা করতেই পারেন। ইসলাম বাবা-মাকে সেই বিবেচনার অধিকার দিয়েছে। কারণ, সন্তানের কল্যাণ সবচেয়ে গভীরভাবে তারাই বোঝেন।

রাসূল (স.)বলেছেনঃ
“তোমরা আল্লাহকে ভয় করো এবং সন্তানদের মাঝে ন্যায়বিচার করো।”
Sahih al-Bukhari,হাদিস: ২৫৮৭

ন্যায়বিচার মানেই সবসময় সমান পরিমাণ নয়; বরং পরিস্থিতি অনুযায়ী প্রজ্ঞাপূর্ণ সিদ্ধান্তও ন্যায়ের অংশ হতে পারে এমন ব্যাখ্যা বহু আলেম দিয়েছেন।

আরও একটি বিষয় মনে রাখা জরুরি
যদি কোনো হেবা সুস্থ মস্তিষ্কে, স্বেচ্ছায় ও দখল হস্তান্তরের মাধ্যমে সম্পন্ন হয়, তবে শুধুমাত্র অসন্তোষ বা ব্যক্তিগত স্বার্থের কারণে সেটিকে অস্বীকার করা নৈতিকতার পরিচয় নয়। কারণ, সম্পর্কের ভাঙন নয় পরিবারের শান্তিই হওয়া উচিত সবচেয়ে বড় বিষয়।

কখনও কখনও বাবা-মায়ের একটি সিদ্ধান্তের পেছনে থাকে দীর্ঘ অভিজ্ঞতা, নীরব কষ্ট, কিংবা কাউকে রক্ষা করার গভীর চেষ্টা যা বাইরের মানুষ সবসময় বুঝতে পারে না।

আল্লাহ আমাদের পরিবারে শান্তি, ন্যায়, প্রজ্ঞা ও পরস্পরের প্রতি সম্মান দান করুন।
রাব্বিরহামহুমা কামা রাব্বাইয়ানি সগিরা। হে আল্লাহ তুমি আমাদের মরহুম পিতা-মাতাদের জান্নাতের উচ্চ মাকাম দান করুন।আমিন।

শুধু কারিনা নয়, এমন হাজারো গল্প আছে কারিনা কায়সারের জন্য অবশ্যই খারাপ লাগছে। একজন বাবার অসহায় দাঁড়িয়ে থাকা, মেয়েকে বাঁচা...
13/05/2026

শুধু কারিনা নয়, এমন হাজারো গল্প আছে

কারিনা কায়সারের জন্য অবশ্যই খারাপ লাগছে। একজন বাবার অসহায় দাঁড়িয়ে থাকা, মেয়েকে বাঁচানোর জন্য শেষ সম্বলটুকু বিক্রি করে দেওয়া... এগুলো খুবই হৃদয়বিদারক। আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করুন। 🤲

তবে এই ঘটনাটি আমাদের সমাজের আরেকটি বাস্তবতাও সামনে আনে।জানিনা আপনারা আমার সাথে একমত হবেন কি না।

আমাদের চারপাশে এমন অসংখ্য বাবা-মা আছেন, যাদের কষ্ট কখনো ক্যামেরায় আসে না, নিউজ হয় না, ভাইরাল হয় না।
কেউ বছরের পর বছর হাসপাতালের করিডরে সন্তানের হাত ধরে বসে থাকেন।
কেউ জন্ম থেকেই অসুস্থ সন্তানকে নিয়ে যুদ্ধ করে যাচ্ছেন।
কেউ একা মা হয়ে সংসার, হাসপাতাল, ওষুধ...সবকিছু সামলাচ্ছেন নিঃশব্দে।
কেউ সমাজে এমন অবস্থানে থাকেন যে মুখ ফুটে বলতে পারেন না “আমাকে একটু সাহায্য করুন।”সাহায্য অনেক ধরণের আছে যার কোনোটাই মানুষ সময়মতো পায়না।
আবার কেউ এতটাই দরিদ্র যে হেপাটাইটিস, কিডনি রোগ বা থ্যালাসেমিয়ার মতো দীর্ঘমেয়াদি রোগ নিয়ে ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছেন, অথচ তাদের পাশে দাঁড়ানোর মানুষ খুব কম।

আমরা অনেক সময় পরিচিত মুখের কষ্ট দেখে আবেগাপ্লুত হই, যা স্বাভাবিক। কিন্তু মানবিকতা যদি সত্যিই থাকে, তবে তা শুধু ভাইরাল মানুষদের জন্য নয়... সেই অচেনা মানুষগুলোর জন্যও থাকা উচিত, যারা প্রতিদিন নীরবে যুদ্ধ করে যাচ্ছে।

সমালোচনা নয়, সহমর্মিতা ছড়িয়ে পড়ুক সবার জন্য।
কারণ প্রতিটি হাসপাতালের বেডের পেছনেই একটি গল্প থাকে, একটি পরিবার থাকে, কিছু না বলা কান্না থাকে। 💔

মা কি একটি সম্পর্কের নাম? না, মা সবার আশ্রয়। মা দিবসে আজ মাকে নিয়ে আমার এ লেখাটি প্রকাশিত হয়েছে দৈনিক সংবাদে।“পৃথিবীর সব...
10/05/2026

মা কি একটি সম্পর্কের নাম? না, মা সবার আশ্রয়। মা দিবসে আজ মাকে নিয়ে আমার এ লেখাটি প্রকাশিত হয়েছে দৈনিক সংবাদে।

“পৃথিবীর সবচেয়ে দীর্ঘ যুদ্ধটির নাম মা”... মাতৃত্ব, মানসিক শক্তি, নিঃশব্দ ত্যাগ আর সন্তানের নিরাপদ পৃথিবী হয়ে ওঠা কিছু মায়েদের গল্প নিয়ে লিখার ছোট্ট প্রয়াস।

পৃথিবীর সব মায়েরা ভালো থাকুন
বিস্তারিত পড়বার জন্য কমেন্টে লিংক দেয়া হলো।

মা দিবস পালন করা উচিত কি না-এই প্রশ্ন প্রায়ই ওঠে। কিন্তু সত্য হলো, পৃথিবীতে আমাদের অস্তিত্বের শুরুই একজন মাকে ঘিরে...

মা দিবসে  আজ দৈনিক ইত্তেফাক এ সম্পাদকীয় মতামত কলামে প্রকাশিত আমার লেখা...“ভাঙা সংসারে একা মায়ের লড়াই”এই লেখাটি সেই সব মা...
10/05/2026

মা দিবসে আজ দৈনিক ইত্তেফাক এ সম্পাদকীয় মতামত কলামে প্রকাশিত আমার লেখা...
“ভাঙা সংসারে একা মায়ের লড়াই”
এই লেখাটি সেই সব মায়েদের জন্য, যারা নিঃশব্দে সন্তানকে আগলে রাখেন, নিজের ক্লান্তি লুকিয়ে পৃথিবীটাকে সন্তানের জন্য নিরাপদ রাখার চেষ্টা করেন।
পৃথিবীর সব মায়েরা ভালো থাকুন।
বিস্তারিত পড়বার জন্য কমেন্টে লিংকটি দেয়া আছে।

পহেলা বৈশাখ... শুধু উৎসবের রঙ নয়, এর ভেতরে লুকিয়ে আছে আমাদের ইতিহাস, আমাদের অর্থনীতি, আমাদের সমাজের গভীর গল্প।আজ সংবাদ প...
14/04/2026

পহেলা বৈশাখ... শুধু উৎসবের রঙ নয়, এর ভেতরে লুকিয়ে আছে আমাদের ইতিহাস, আমাদের অর্থনীতি, আমাদের সমাজের গভীর গল্প।

আজ সংবাদ পত্রিকায় প্রকাশিত মতামত কলামে আমার এই লেখায় সেই গল্পগুলোই তুলে ধরার চেষ্টা করেছি যেন নতুন প্রজন্ম শুধু উদযাপন না করে, বরং জানে, বোঝে, অনুভব করে এই দিনটিকে।
আমরা যদি আমাদের শিকড়কে চিনতে শিখি, তবেই তো নতুনের পথে হাঁটাটা হবে সত্যিকারের দৃঢ়।
লেখাটি পড়তে পারেন এখানে:
https://sangbad.net/news/2298/

সবাইকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা
শুভ নববর্ষ ১৪৩৩
নতুন বছর হোক আলোর, বোধের, এবং মানবিকতার।

“এসো হে বৈশাখ, এসো এসো
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক…

সৈয়দা বদরুন নেসা

পহেলা বৈশাখ এলে আমরা লাল-সাদা পোশাকে রঙিন হয়ে উঠি। “শুভ নববর্ষ” বলে একে অপরকে আলিঙ্গন করি। মঙ্গল শোভাযাত্রায় অংশ ....

রামেকের আইসিইউ সংকট নিয়ে আমার লেখা  আজ সংবাদ পত্রিকায় প্রকাশিত হয়েছে "মৃত্যুর পর মেলে সিরিয়াল…”আমরা সবাই মা-বাবা।আজ যারা...
31/03/2026

রামেকের আইসিইউ সংকট নিয়ে আমার লেখা আজ সংবাদ পত্রিকায় প্রকাশিত হয়েছে "মৃত্যুর পর মেলে সিরিয়াল…”
আমরা সবাই মা-বাবা।আজ যারা হারাচ্ছে, কাল সেটা আমাদেরও হতে পারে। এই শিশুদের নিঃশ্বাস শুধু তাদের নিজের নয়..এটা আমাদের সবার ভবিষ্যৎ।

লিংকটি কমেন্টে দেয়া হলো

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে এখন যে দৃশ্য দেখা যাচ্ছে, তা কেবল একটি হাসপাতালের সংকট নয়, আমাদের স্....

04/02/2026

অনুকূল জলবায়ু, কৃষকের পরিশ্রম আর আল্লাহর রহমতে
এই শীতে প্যাকেটজাত খাবার নয়
বাধাকপিই হোক আপনার সুস্থতার আসল ঠিকানা

#

Address

New Eskaton
Ramna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sayeda Bodrun Nesa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sayeda Bodrun Nesa:

Share