AR Anamul vai

AR Anamul vai ভালোবাসার বন্ধুরা এটা আমার
প্রথম ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকবেন,
ধন্যবাদ সবাইকে...!

20/11/2025

জানি, এই চিঠি হয়তো কোনোদিন তোমার কাছে পৌঁছাবে না।
তবুও মনে হলো আমার বুকের ভেতরে জমে থাকা সব না বলা কথাগুলো কাগজে ঢেলে দিই। হয়তো তুমি পড়বে না, হয়তো জানবেও না-তবুও লিখছি, কারণ আজও তোমাকে ভীষণভাবে মনে পড়ে।
আমি চেষ্টা করি ভুলে থাকতে, কিন্তু ভুলতে পারি না। যতই নিজেকে ব্যস্ত রাখতে চাই, রাতের নিস্তব্ধতা আমাকে তোমার কাছে ফিরিয়ে নিয়ে যায়। চোখ বন্ধ করলে এখনও তোমার হাসি দেখি, তোমার অভিমান ভরা চোখ দেখি, আর বুকের গভীর থেকে নিঃশ্বাস ফেলে বলি-"তুমি কোথায়?"
তুমি কি জানো, আমি আজও তোমাকে খুঁজে ফিরি? ভিড়ের মাঝে দাঁড়িয়ে কখনও মনে হয়, তুমি হঠাৎ চলে আসবে। হয়তো হাসিমুখে বলবে, "আমি আছি, আমি ফিরে এসেছি।" কিন্তু তারপর বাস্তবতা কষ্ট দিয়ে মনে করিয়ে দেয়-তুমি আর আমার জীবনে নেই।
আমাদের গল্পটা শেষ হয়ে গেছে, কিন্তু তোমার অধ্যায়টা আজও আমার হৃদয়ের ভেতরে খোলা। সময় বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসাটা বদলায়নি। হয়তো এটা আমার ভুল, হয়তো এটা আমার দোষ-তবুও সত্যিটা এটাই যে, আমি আজও তোমাকে ভালোবাসি।
রাতে আকাশের তারা দেখি আর মনে হয়, তুমি হয়তো একই আকাশের নিচে কোথাও তাকিয়ে আছো। তখন মনে হয়, দূরে থেকেও আমরা কোনো এক অদৃশ্য সুতায় বাঁধা আছি"...!!

17/11/2025

আমি হৃদয়হীন নই শুধু হৃদয় ব্যবহার কমিয়ে দিয়েছি...🖤

16/11/2025

ব্যাথাই মানুষকে সময়ের চেয়েও বেশি বদলে দেয়..💔

31/10/2025

স্বার্থ শেষ, মানুষ বদলে যায়, স্মৃতি শেষ,
সম্পর্ক বিচ্ছিন্ন হয়!!

30/10/2025

মানুষের সাথে মানুষের!!
সুসম্পর্কের মেয়াদ সব চেয়ে কম...

সবার কাছে নিজেকে তুচ্ছ করে তুলে ধরবেন না! ভদ্রতা দেখিয়ে সবার কাছে অকারণে ক্ষমা চাইবেন না! কারো পাওনার অতিরিক্ত কিছু দিবেন না!
আপনি নিয়ম দেখাবেন, সে দুর্বলতা ভাববে!
আপনি অতিরিক্ত দিবেন, সে পরাজিত ভাববে!
আপনি অতিরিক্ত দিবেন, সে এটাকে অধিকার ধরে নিবে! আপনি সেল্ফ রেসপেক্টর জন্য চুপ থাকবেন, সে আপনাকে হীন ও অপরাধী ভাববে!
আপনি নিজেকে ছোট করে তুলে ধরবেন, সে নিজেকে বড় ভাববে!
বিনয়, ভদ্রতা, এগুলো কেবল ব্যক্তি বুঝে পালন করতে হয়! ভুল মানুষের জন্য নিজের আত্মসম্মানে আঘাত লাগাতে দিবেন না! যে মর্ম বুঝে, তাকে মূল্যায়ন করতে হয়! আমরা ভুল মানুষকে মূল্যায়ন করে নিজের ব্যক্তিত্ব ক্ষুন্ন করি! তারপর বলি, মানুষ এমন কেন!!!

26/10/2025

follow this page❤️

আপনাকে আমার ভালো লাগে এখন আমার কি করনীয় 😅❤️‍🩹
12/10/2025

আপনাকে আমার ভালো লাগে এখন আমার কি করনীয় 😅❤️‍🩹

মানুষ ঘর ঘর কইরা গলা শুকায়।একখানা ঘর আর কতখানি বা আশ্রয় দেয় মানুষকে।যদি ঘরের মানুষ আপন না হয়!!!
11/10/2025

মানুষ ঘর ঘর কইরা গলা শুকায়।
একখানা ঘর আর কতখানি বা আশ্রয় দেয় মানুষকে।
যদি ঘরের মানুষ আপন না হয়!!!

প্রিয় প্রাক্তন:আমরা দুজন দুজনের মতো আলাদা, তারপরও তোমাকে প্রিয় মানুষ বলেই সম্বোধন করলাম, তুমি জানো হৃদয়ের ভেতর অনেক ক...
18/08/2025

প্রিয় প্রাক্তন:

আমরা দুজন দুজনের মতো আলাদা, তারপরও তোমাকে প্রিয় মানুষ বলেই সম্বোধন করলাম, তুমি জানো হৃদয়ের ভেতর অনেক কথায়ই চাপা পড়ে থাকে, সেগুলো কখনো বলা হয় না, আবার বলা গেলও শোনা হয় না । আমি এখন সেই কথাগুলোর ভারে নত হয়ে আছি, তুমি কাছে নেই তবুও তোমার স্মৃতি আমার শিরায়-শিরায় ঘুরে বেড়াচ্ছে, অদ্ভুত না? একজন মানুষ অনুপস্থিত থেকেও কতটা উপস্থিত থাকতে পারে।

আমি জানি, তুমি এখন ভিন্ন পথে, অন্য কোনো গল্পের অংশ। অথচ আমি এখনো সেই পুরোনো অধ্যায়ে আটকে আছি, মনে হয়, আমার বুকের ভেতরে সময় থেমে গেছে,কেবল তোমারই জন্য।

তোমার সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছে, তার নাম যদি, ভুলে যাওয়া হয় তবে আমি স্বীকার করছি — আমি ব্যর্থ ভুলতে পারিনি তোমাকে। প্রতিদিন রাত নামলে তোমার হাসির প্রতিধ্বনি শোনা যায়, প্রতিটি ভোরে তোমার অভাবটা নতুন করে আঁচড় কাটে।

আমি বুঝি, তুমি হয়তো ভালো আছো। তবুও আমার ভেতরে এক অদ্ভুত প্রার্থনা জেগে ওঠে— কোন এক ব্যস্ত দুপুরে বা এলোমেলো সন্ধ্যায় যদি হঠাৎ দেখা হয়ে যায়! তুমি হেঁটে যাচ্ছো নিজের মতো, আর আমি থেমে তোমাকে শেষবারের মতো দেখছি। চোখ ভিজে উঠবে, হয়তো তুমি বুঝবেও না। কিন্তু এই এক মুহূর্তের জন্য আমি আজীবন অপেক্ষা করে যাবো।

প্রিয় প্রাক্তন, তুমি যদি জানতে—তোমার না-থাকা সত্ত্বেও তুমি কতটা আছো আমার এই হৃদয়ে..!!

Address

Chotobaishdia Rangabali Upazila
Rangabali
80544

Website

Alerts

Be the first to know and let us send you an email when AR Anamul vai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share