01/07/2026
মেসেঞ্জারে মেসেজ সিন করলেই হচ্ছে একাউন্ট ডিজেবল!
সম্প্রতি অপরিচিত বা ফেইক একাউন্ট থেকে স্ক্যামাররা টার্গেটেড ব্যক্তিদের কাছে স্পা বা ম্যাসাজের অফারসহ একটি নির্দিষ্ট টেক্সট পাঠাচ্ছে। অভিযোগ রয়েছে, যারা সেই মেসেজ সিন করছেন, তাদের একাউন্টে সমন্বিতভাবে স্পেসিফিক রিপোর্ট দিয়ে ডিজেবল করার চেষ্টা করছে স্ক্যামাররা।
🛡️ এই ঝামেলা থেকে যেভাবে নিরাপদ থাকবেন:
✅ অপরিচিত বা ফেইক একাউন্ট থেকে আসা মেসেজ সিন করার প্রয়োজন নেই।
✅ মেসেঞ্জারের Privacy Settings থেকে এমনভাবে সেটিংস চালু করুন, যাতে ফ্রেন্ডলিস্টের বাইরের মানুষের মেসেজ Message Requests-এ আসে।
✅ আপনার একাউন্টের নাম, জন্মতারিখ ও অন্যান্য তথ্য জাতীয় পরিচয়পত্র (NID) বা পাসপোর্টের তথ্যের সঙ্গে মিল রেখে আপডেট রাখুন।
❗ যদি একাউন্ট ডিজেবল হয়েই যায়:
🔹 একাউন্টের তথ্য সঠিক থাকে এবং পূর্বে কোনো ভায়োলেশন না থাকলে দ্রুত Appeal করুন।
🔹 তবে, আপিল করার আগে বা পাশাপাশি একজন বিশ্বস্ত ও অভিজ্ঞ এক্সপার্টের সহায়তা নিলে অনেক ক্ষেত্রে দ্রুত রিকভারির সম্ভাবনা বাড়তে পারে।
⚠️ সবাই সচেতন থাকুন, নিরাপদ থাকুন। পোস্টটি শেয়ার করে অন্যদেরও সতর্ক করুন।