19/09/2026
দীর্ঘ প্রায় ১২ বছর পর আবার পা রাখলাম আমতলী ধর্মোদয় বন বিহারে। দীর্ঘ এই সময়ের ব্যবধানে বিহার প্রাঙ্গণে এসেছে অনেক পরিবর্তন ও নতুনত্বের ছোঁয়া।
সবচেয়ে ভালো লেগেছে মূল বুদ্ধ মন্দিরের সামনে নবনির্মিত সিদ্ধার্থের এই অপূর্ব সুন্দর মূর্তিটি। পদ্মফুলের ওপর দাঁড়িয়ে এক হাত উঁচিয়ে থাকা এই শান্ত ও সৌম্য মূর্তিটি যে কারোর মনে এক নিমেষে প্রশান্তি আর প্রসন্নতা জাগিয়ে দিবে।
#বনবিহার #সিদ্ধার্থ #মূর্তি #আমতলী #জুরাছড়ি