Suprio chakma

Suprio chakma Argentina Supporter | Digital Creator

বিশ্বকাপে আমার ব্যাক্তিগত প্রেডিকশন! 🏆ফুটবল বিশ্বের যাবতীয় ইতিহাস ভেঙে দিতে আমরা আসছি!🇦🇷কোনো সমীকরণ কোনো আলামত কাজ হবে ...
10/06/2026

বিশ্বকাপে আমার ব্যাক্তিগত প্রেডিকশন! 🏆

ফুটবল বিশ্বের যাবতীয় ইতিহাস ভেঙে দিতে আমরা আসছি!🇦🇷

কোনো সমীকরণ কোনো আলামত কাজ হবে না।
ইতিহাস সৃষ্টি হতে চলেছে,র‍্যংকিং ১ এ থেকে বিশ্ব জয়ের পথে আমরা হাটছি!

আপনার আমার আবেগ বিবেক নাও মিলতে পারে, তবে আমার প্রিয়দলের প্রতি ভরসা ঐ শেষ অবদি রাখছি!

FIFA র‍্যাঙ্কিং চালু হয় ১৯৯২ সালে। এরপর থেকে যেসব দল বিশ্বকাপে ১ নম্বর র‍্যাঙ্ক নিয়ে গেছে, তারা কেউ চ্যাম্পিয়ন হতে পারেনি।

আর আমি চাইবো, এই ভয় আর ইতিহাস ভেঙে সোনালী ট্রফি জয়ের মধ্যে দিয়ে বিশ্বরেকর্ড গড়ে ইতিহাস গড়ার!

Vamose Argentina 🇦🇷 More than a team...
best of luck, the greatest defending champion team in the world 🇦🇷

২০১৮ বিশ্বকাপে আইসল্যান্ডের বিপক্ষে ড্র করেছিল আর্জেন্টিনা। মেসি ঐ ম্যাচে পেনাল্টি মিস করেছিল। আইসল্যান্ডের বিপক্ষে আর্জ...
10/06/2026

২০১৮ বিশ্বকাপে আইসল্যান্ডের বিপক্ষে ড্র করেছিল আর্জেন্টিনা। মেসি ঐ ম্যাচে পেনাল্টি মিস করেছিল।

আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার পারফরম্যান্স খুবই হতাশাজনক ছিল।

৮ বছর পর আবারও আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা মুখোমুখি হয়েছে। তবে এইবার আইসল্যান্ডের বিপক্ষে বিশ্ব চ্যাম্পিয়নের মতোই খেলেছে আর্জেন্টিনা।

২০২২ বিশ্বকাপের পর আর্জেন্টিনা ইউরোপের কোনো দলের বিপক্ষে খেলে নাই। যদি আমি ভুল না হয়ে থাকি তাহলে ২৬ বিশ্বকাপের আগে এটাই ইউরোপের কোনো দলের বিপক্ষে প্রথম ম্যাচ ছিল আর্জেন্টিনার। এতোদিন পর ইউরোপের কোনো দলের সাথে আর্জেন্টিনা খেললো, কিন্ত ওদেরকে বড় ধরনের স্ট্রাগল ফেস করা লাগে নাই৷

আইসল্যান্ড বড় কোনো প্রতিপক্ষ নয়। তবে ওদের প্লেয়ারদের হাইটের জন্য ওরা এক্সট্রা একটা এডভান্টেজ পায়। ২০১৮ বিশ্বকাপেও আমার মনে হয়েছিল ওরা হাইটের জন্য আর্জেন্টিনার বিপক্ষে একটু হলেও এডভান্টেজ পাইছিল।

তবে আমি স্কালোনির ট্যাক্টিসের উপর ভরসা করি। ও সবসময় প্রতিপক্ষ দেখে খেলার কৌশল সাজায়। মুখস্থ কাজকর্ম খুব কম করে। স্কালোনি মেসির সাথে পরামর্শ না করে কোনো সিদ্ধান্ত নেয় না। যেটা তাকে আরও বেশি নিখুঁত সিদ্ধান্ত নিতে সাহায্য করে।

স্কালোনি তার দলের সব প্লেয়ারদের খুব ভালোভাবে চেনে। তার সিস্টেমের সাথে যারা বেশি মানানসই তারাই স্কোয়াডে জায়গা পায়। এই দলের প্লেয়ারদের মধ্যে যেই বন্ডিংটা রয়েছে সেটা অন্য দলগুলোতে সচরাচর দেখা যায় না। যার ফলে স্কালোনির কাজটা আরও বেশি সহজ হয়ে যায়। আজকে ম্যাক এলিস্টারকে ফাউল করার পর আর্জেন্টিনার প্লেয়ারদের রিয়েকশনই বলে দেয় ওদের মধ্যে বন্ডিং কেমন।

ব্যাক টু ব্যাক ট্রফি জেতার সবধরনের সামর্থ্য এই দলের আছে। বিশ্বকাপে আবারও চমক দেখাবে এই দল।

একসাথে খেলবেন লাউতারো ও আলভারেজ! পেছনে ‘প্লে-মেকার’ রোলে লিও মেসি।আর্জেন্টিনা ভক্তদের জন্য দুর্দান্ত এক ট্যাকটিকাল আপডেট...
09/06/2026

একসাথে খেলবেন লাউতারো ও আলভারেজ! পেছনে ‘প্লে-মেকার’ রোলে লিও মেসি।

আর্জেন্টিনা ভক্তদের জন্য দুর্দান্ত এক ট্যাকটিকাল আপডেট। আক্রমণভাগকে আরও ধারালো করতে লাউতারো মার্টিনেজ এবং হুলিয়ান আলভারেজ জুটিকে একসাথে মাঠে নামানোর পরিকল্পনা করছেন কোচ লিওনেল স্কালোনি। আর তাদের ঠিক পেছনে থেকে পুরো অ্যাটাকিং লাইনকে সচল রাখার মূল দায়িত্বটা থাকবে অধিনায়ক লিও মেসির কাঁধে। স্কালোনির এই নতুন আক্রমণাত্মক কৌশল বিশ্বমঞ্চে আলবিসেলেস্তেদের কতটা এগিয়ে রাখবে?

07/06/2026

I got over 100 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

পিওও রাগ করলাব্রাজিলের বিশ্বকাপ প্রতিপক্ষরা তাদের বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলোতে নিজেদের শক্তিশালী বার্তার প্রমাণ দিয়ে...
06/06/2026

পিওও রাগ করলা

ব্রাজিলের বিশ্বকাপ প্রতিপক্ষরা তাদের বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলোতে নিজেদের শক্তিশালী বার্তার প্রমাণ দিয়েছে। কোনো দল দূর্বল নয়
--🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿স্কটল্যান্ড ৪-১ কুরাকাও
--🇲🇦 মরক্কো ৪-০ মাদাগাস্কার
--🇭🇹 হাইতি ৪-০ নিউজিল্যান্ড

এই খেলাগুলো ব্রাজিলের আত্মবিশ্বাসের যাচাই করবে এবং তাদের প্রতিপক্ষ দল দুর্বল নয় সেটার জন্য তারা প্রস্তুত থাকবে।
এখন দেখা যাক ব্রাজিলের গ্রুপ পর্বের যুদ্ধ কেমন হয়।🇧🇷🇧🇷

06/06/2026

Address

Rangamati

Website

Alerts

Be the first to know and let us send you an email when Suprio chakma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share