NFSC - Kawkhali BookZone

NFSC - Kawkhali BookZone 'নট ফর সেল ক্লাব' অনুমোদিত এই বুকজোনটি?

01/05/2022

“নট ফর সেল ক্লাব” প্রকাশনা -০৫
*

ক্লাবের সর্বপ্রথম দ্বিমুখী বই (Boxed out Conjoined Twins Book) হিসাবে প্রকাশিত হবে: প্যাট্রিক সাসকিন্ডের “পারফিউম: একজন খুনীর গল্প” এবং ২০১৪ সালের নোবেল পুরস্কারপ্রাপ্ত প্যাট্রিক মোদিয়ানোর “আউট অফ দ্যা ডার্ক”। ভাবানুবাদ করেছেন পায়েল মণ্ডল।

ডিরেক্টর’স ও কালেক্টর’স এডিশন সংখ্যা: ১০০১ কপি!

Not For Sale Club

নট ফর সেল ক্লাব***বই নিয়ে হোক অকৃত্রিম উপলব্ধির উৎসব!
30/04/2022

নট ফর সেল ক্লাব
***

বই নিয়ে হোক
অকৃত্রিম উপলব্ধির উৎসব!

“নট ফর সেল ক্নাব অনুবাদ”*সম্ভবত বাংলাদেশে আমরাই আনতে যাচ্ছি ২০ সদস্যের ভাষান্তর টীম এবং ৫ সদস্যের সম্পাদনা পর্ষদ কতৃক সম...
08/05/2021

“নট ফর সেল ক্নাব অনুবাদ”

*

সম্ভবত বাংলাদেশে আমরাই আনতে যাচ্ছি ২০ সদস্যের ভাষান্তর টীম এবং ৫ সদস্যের সম্পাদনা পর্ষদ কতৃক সম্পাদিত বোধমূলক ভাষান্তর; কালজয়ী ইতিহাসের চিত্রনাট্য ধারার রূপায়ন, কামরান পাশার, “Mother of the Believers”!

আমাদের টীম ২০২২ সালের মধ্যে ৫০+ ভাষান্তর নিয়ে আসবে ক্লাব থেকে; এবং আমরাই সংগ্রহ করবো আমাদের নির্মাণ; আপনিও আমাদের দলে স্বাগত, কারণ NFSC বাংলাদেশের প্রথম পাঠকের ক্লাব; যেখানে পাঠক তাঁর বই নিজে নির্মাণ করে!

নিজে “আমরা” হয়ে আমাদের ক্লাবে আসুন; বই ক্রেতা হবার বদলে, পাঠক ও নির্মাতা হয়ে উঠুন!

নট ফর সেল ক্লাবের ৪র্থ কালেক্টর’স এডিশন নিয়ে বোধমানদের বক্তব্য!******ইউভাল নোয়া হারারি:“মানবজাতি বইটি আমাকে প্রশ্নের সম্...
03/05/2021

নট ফর সেল ক্লাবের ৪র্থ কালেক্টর’স এডিশন নিয়ে বোধমানদের বক্তব্য!

******

ইউভাল নোয়া হারারি:
“মানবজাতি বইটি আমাকে প্রশ্নের সম্মুখীন করেছে এবং একটি নতুন দৃষ্টিকোণ থেকে মানুষকে দেখতে শিখিয়েছে।”

স্টিফেন ফ্রে:
“ভীষণভাবে, জোরালোভাবে, আনন্দের সাথে সুপারিশ করা হলো।”

ম্যট হেইগ:
“একটি অসাধারণ পাঠ্য।”

স্টিফেন ফ্রাই:
“মানুষের জন্মগত সদগুণ এবং সহজাত শিষ্টাচারের প্রতি আস্থার এক অসাধারণ জোরালো ঘোষণা। প্রজাতি হিসেবে নিজেদেরকে আমরা অসভ্য, অনিরাময়যোগ্য লোভী, হিংস্র এবং লালায়িত ভাবতে পারি, তেমনটা ভাবার পক্ষে আপাত অনেক প্রমাণও রয়েছে, কিন্তু তেমনটা যে আমরা নই, রুটগার ব্রেগম্যান সম্পূর্ণ বলিষ্ঠ এবং জোরালোভাবে এবং কোনোরকম ভাবাবেগ, ব্যাকুলতা এবং অপরিপক্কতা ছাড়াই তা বিশ্বাসযোগ্য ক’রে তোলেন।”

ব্রাইয়ান ইনো:
“প্রতিটি মানব বিবর্তন – এখন যেমন একটি বিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি আমরা – ‘মানুষ’ শব্দটিকে আমাদের কাছে নতুনভাবে অর্থবহ ক’রে তোলে। রুটগার ব্রেগম্যান সফলভাবে সেই আলাপটির পুনর্জাগরণ ঘটিয়েছেন মানবজাতির সদয়তর একটি রুপের স্পষ্টিকরণের মাধ্যমে (যথেষ্ট বিজ্ঞানসম্মতভাবে)। এই বইটি ভবিষ্যৎ সম্পর্কে আমাদের মধ্যে কিছুটা সত্যিকারের আশা জাগায়।”

মারিয়ানা মাজ্যুকাটো:
“একটি উন্নততর সমাজ নির্মাণে হিউম্যানকাইন্ড আমাদের দার্শনিক এবং ঐতিহাসিক দৃঢ়তা দেয়, আত্মবিশ্বাস দেয় সম্মিলিতভাবে কাজ করার, সদয় হওয়ার এবং পরস্পরের প্রতি আস্থা স্থাপনের।”

ড্যানিয়েল এইচ. পিংক:
“কিছু বই আমাদের চিন্তাধারাকে প্রশ্নবিদ্ধ করে, কিন্তু হিউম্যানকাইন্ড প্রশ্নবিদ্ধ করে ঠিক সেই ভিত্তিকে যার উপর ঐ চিন্তাধারাগুলি প্রতিষ্ঠিত। এর সাহসী এবং সুদূরপ্রসারী যুক্তি আপনাকে বাধ্য করবে সমাজ, গণতন্ত্র এবং স্বয়ং মানবপ্রকৃতি নিয়ে আপনার বিশ্বাসের পুনবিবেচনা করতে। নৈরাশ্যবাদের সমুদ্রে এই বইটি বিশ্বের জন্য আবশ্যক একটি মজবুত, সদা ভাসমান লাইফবোট।”

রিচার্ড উইলকিনসন:
“বিস্ময়কর এবং অনুপ্রেরণামূলক একটি বই। শুধু আমার সকল বন্ধু এবং আত্মীয়রাই নয়, আমি চাই অন্যরাও এটা পড়ুক। একটি উৎকৃষ্টতর পৃথিবীর জন্য প্রচারাভিযানে এটি একটি অবশ্যপাঠ্য।”

জেমস রিবাঙ্কস:
“চমৎকার একটি বই ... বেশ আনন্দদায়ক, সতেজ এবং একটানা পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়ে যাওয়ার মতো।”

জোহ্যান হ্যারি:
“আকর্ষণীয় এই বইটি পৃথিবী এবং মানুষের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। এটা মনকে বিকশিত করে এবং আরো বেশি গুরুত্বপূর্ণ হলো, এটা বিকশিত করে হৃদয়কে। আগের যে কোনো সময়ের থেকে এখন এটা জানা আমাদের বেশি প্রয়োজন।”

সুজান কেইন:
“রুটগার ব্রেগম্যানের অসাধারণ নতুন বইটি বিস্ময়কর সত্যকে প্রকাশ করে।”

এন্ড্রু ইয়াং:
“রুটগার ব্রেগম্যান আমার প্রিয় চিন্তাবিদদের মধ্যে একজন। তার নতুন বইটি মানবপ্রকৃতি সম্পর্কে আমাদের মৌলিক ধারণাকে প্রশ্নবিদ্ধ ক’রে সম্ভাবনার এক নতুন পৃথিবীকে উন্মোচিত করে। সবচেয়ে ভালো বই এবং যুক্তিগুলির মতোই ‘হিউম্যানকাইন্ড’ সাধারণ, সহজে অনুধাবনযোগ্য এবং জোরালো।”

ড্যানি ডরলিং:
“দীর্ঘদিন হলো এতো চমৎকারভাবে সুলিখিত, অন্তর্দৃষ্টিসম্পন্ন এবং উদ্ঘাটনমূলক কিছু পড়িনি। এতো দীর্ঘ যে, মনে পড়ে না এমন কিছু শেষ কবে পড়েছিলাম।”

এডাম গ্রান্ট:
“মানুষ জন্মগতভাবে খারাপ এবং স্বার্থপর এমন নৈরাশ্যবাদী দৃষ্টিভঙ্গিকে ভেঙ্গে ফেলে এই বইটি, এবং মানবপ্রকৃতির এমন একটি প্রতিকৃতি আঁকে যা শুধু আশাব্যঞ্জক নয়, আরো বেশি যথার্থও। রুটগার ব্রেগম্যান আমাদের সময়ের অন্যতম একজন উদ্দীপনাদায়ক চিন্তাবিদ।”

ব্যারি শুয়ার্টজ:
“কিছু সময়ের জন্য সংবাদপত্রটি সরিয়ে রেখে এই বইটি পড়ুন।”

সারাহ্ ব্লাফার হার্ডি:
“রুটগার ব্রেগম্যানের বইটি আমার জানা মতে ‘মানুষ কখনো প্রয়োজন ব্যতিত ভালো কিছু করে না’, ম্যাকিয়াভ্যালির এমন মন্তব্যের সবচেয়ে জোরালো বা যত্নসহকারে উপস্থাপিত সমুচিত জবাব। তার মানবপ্রকৃতির মূল্যায়ন বাস্তব প্রমাণের প্রতি যেমন বিশ্বস্ত তেমনই আশাব্যঞ্জক।”

জেসন হিকেল:
“কয়েক দশক ধরে আমরা নৃবিজ্ঞানীরা যা প্রমাণ করার চেষ্টা করছি হিউম্যানকাইন্ড সেটাই স্পষ্টভাবে এবং অনেক বেশি সুন্দর ক’রে প্রমাণ করে। বিজ্ঞান কী বলে জানতে চান? এই বইটি পড়ুন। পৌরাণিক গল্প ভাঙ্গার সর্বোচ্চ চেষ্টা ক’রে একুশ-শতকের জন্য আশাবাদী নতুন এক গল্প বলে এটি।”

ফ্রান্স দে ভাল্:
“মানুষ স্বভাবত খারাপ এবং অনির্ভরযোগ্য এই ধারণটি কেন ভুল হিউম্যানকাইন্ড তার বিস্তারিত বিবরণ। প্রশ্নবিদ্ধ যেসব গবেষণা আমাদের এই ধারণাটি গিলিয়েছে রুটগার ব্রেগম্যান প্রাণবন্ত বর্ণনা এবং গল্পে সেগুলির সাথে আমাদের পরিচয় ঘটান এবং মানুষ সম্পর্কে আরও আশাবাদী দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন।”

পিটার গ্রে:
“সবার পড়া উচিত আমার করা এমন বইয়ের তালিকার এক নম্বরে আছে সুলিখিত, চমৎকারভবে প্রামাণ্য দলিলসহ উপস্থাপিত পৌরণিক গল্পকে মিথ্যা প্রমাণ করা এই বইটি। বইটি পড়ুন এবং আপনার সবচেয়ে নৈরাশ্যবাদী বন্ধুদের জন্য কিনুন।”

******

হিউম্যানকাইন্ড (মানবজাতি)
একটি আশা-জাগানিয়া ইতিহাস
লেখক: রুটগার ব্রেগম্যান
-----অনুবাদ চলমান-----

বিভৎস বিপ্লবে আপনাকে স্বাগতম
01/05/2021

বিভৎস বিপ্লবে আপনাকে স্বাগতম

বিভৎস বই বিপ্লবে স্বাগতম!!!আমাদের থেকে পানির দরে বই অর্জন করুন!!!
01/05/2021

বিভৎস বই বিপ্লবে স্বাগতম!!!আমাদের থেকে পানির দরে বই অর্জন করুন!!!

Address

Rangamati
4511

Telephone

+8801828849975

Website

Alerts

Be the first to know and let us send you an email when NFSC - Kawkhali BookZone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NFSC - Kawkhali BookZone:

Share