Samma Ditti

Samma Ditti অতি প্রিয়জন যখন নেয় চিরবিদায় তার স্মৃতি বারবার ফিরে এসে কাঁদিয়ে দিয়ে চলে যায়! কিছুই বলা যাবে না।
(1)

"তরুণ ভিক্ষুর ওজন ২৬০ কেজিরও বেশি হয়ে গেছে, সঙ্গে বিভিন্ন জটিল রোগও দেখা দিয়েছে। তিনি চিকিৎসা নিতে চান, কারণ ভবিষ্যতে ...
19/06/2026

"তরুণ ভিক্ষুর ওজন ২৬০ কেজিরও বেশি হয়ে গেছে, সঙ্গে বিভিন্ন জটিল রোগও দেখা দিয়েছে। তিনি চিকিৎসা নিতে চান, কারণ ভবিষ্যতে শয্যাশায়ী (বিছানায় পড়ে থাকা) রোগী হয়ে যাওয়ার আশঙ্কা করছেন।"

“ভাবতে সত্যিই অবাক লাগে, মানুষটি আর আমাদের মাঝে নেই। পরিচিত মুখ, আমেরিকা প্রবাসী তাতু চাকমার আকস্মিক মৃত্যু হৃদয়কে গভীর...
19/06/2026

“ভাবতে সত্যিই অবাক লাগে, মানুষটি আর আমাদের মাঝে নেই। পরিচিত মুখ, আমেরিকা প্রবাসী তাতু চাকমার আকস্মিক মৃত্যু হৃদয়কে গভীরভাবে ব্যথিত করেছে। মৃত্যুর জন্য বয়সের প্রয়োজন হয় না—কখন, কোথায়, কার মৃত্যু হবে তা কেউ বলতে পারে না। এটাই জীবনের নির্মম বাস্তবতা।

পরমপূজ্য বনভান্তের জীবিতকালে তিনি প্রায়ই রাজবন বিহারে এসে ভান্তেকে পিণ্ডদান ও নানা পুণ্যকর্মে অংশগ্রহণ করতেন। আমেরিকা যাওয়ার পূর্বেও তিনি বহু সুকর্ম ও পুণ্য সঞ্চয় করে গেছেন। তাঁর সেই পুণ্যকর্মসমূহ নিশ্চয়ই পরকালের কল্যাণের সহায়ক হবে।

সকল অনিত্য—জন্ম যার আছে, মৃত্যু তার অনিবার্য। তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাই।

প্রয়াত তাতু চাকমার চিত্ত সদ্গতি কামনা করছি। আমার অর্জিত সকল পুণ্যরাশি তাঁর উদ্দেশ্যে দান করলাম। তিনি যেন পরকালে স্বর্গবাসী হয় এবং সুখ শান্তি লাভ করেন।

এক হৃদয়বিদারক স্মৃতি...পরমপূজ্য বনভন্তের ছোট বোনের পরলোকগমনের সংবাদ পেয়ে তাঁর শেষ কৃত্য অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আমার সুয...
19/06/2026

এক হৃদয়বিদারক স্মৃতি...

পরমপূজ্য বনভন্তের ছোট বোনের পরলোকগমনের সংবাদ পেয়ে তাঁর শেষ কৃত্য অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আমার সুযোগ হয়েছিল। হীরালাল চাকমা আমার আপন জ্ঞাতি (মর জেত্তা লাগে) সদস্য হিসেবে আমিও সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি।

অনুষ্ঠান শেষে বিদায়ের ক্ষণে এক গভীর আবেগঘন দৃশ্যের অবতারণা হয়। স্বামী হীরালাল চাকমা তাঁর প্রিয় স্ত্রীর মুখে স্নেহভরা হাত বুলিয়ে শেষ বিদায় জানাচ্ছিলেন। তখন তিনি অশ্রুসিক্ত কণ্ঠে বলছিলেন—
“দোলে থেজসোই, সুগে থেজসোই।”
অর্থাৎ, “চলে যাও, ভালো থেকো, সুখে থেকো।”

সেই মুহূর্তটি ছিল অত্যন্ত হৃদয়বিদারক। উপস্থিত অনেকেই নিজেদের চোখের জল ধরে রাখতে পারেননি। ভালোবাসা, মায়া ও বিচ্ছেদের সেই দৃশ্য আজও স্মৃতিতে অমলিন হয়ে আছে।

আজ স্বামী-স্ত্রী দু'জনেই পরপারে পাড়ি জমিয়েছেন। তাঁদের চিত্ত সদগতি, শান্তি, মঙ্গল ও কল্যাণ কামনা করছি।

পরকালে ভালো থাকুন। আপনাদের প্রতি রইল বিশেষ মঙ্গল কামনা।

19/06/2026
19/06/2026
19/06/2026

হিংসুক বা শত্রুর চেয়েও বিপদগামী চিত্ত মানুষের বেশী ক্ষতি করে।

[ধম্মপদ- চিত্তবগগোঃ ৪২]

19/06/2026

অবিদ্যার কারণে যারা অসারকে সার আর সারকে অসার মনে করে তারা কখনো সত্যের সন্ধান পায় না।

ধম্মপদ [যমকবগগোঃ ১১]

19/06/2026
পরমপূজ্য বনভন্তে যখন অসুস্থ অবস্থায় ছিলেন এবং তার ছোট বোন শেষ দেখার জন্য রাজবন বিহারে এসেছেন।এই দুইটা ছবি এখন শুধু স্মৃত...
18/06/2026

পরমপূজ্য বনভন্তে যখন অসুস্থ অবস্থায় ছিলেন এবং তার ছোট বোন শেষ দেখার জন্য রাজবন বিহারে এসেছেন।

এই দুইটা ছবি এখন শুধু স্মৃতি পাতায় রয়েছে।

18/06/2026

Address

Samma Ditti
Rangamati
4500

Alerts

Be the first to know and let us send you an email when Samma Ditti posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Samma Ditti:

Shortcuts

Share