Ripan changma

Ripan changma বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়,
জীবনের পাতা তার থেকে অনেক বেশি
কিছু শিখিয়ে দিয়ে যায়।

Threads link👉https://www.threads.com/

04/11/2025

পাহাড়ের জীবন সংগ্রামময়,—জীবন মানে লড়াই। আর সেই লড়াইয়ের নামই জুম পাহাড়ের জীবন।

04/11/2025

Jummobi homole adibe mw dagot❗

31/10/2025

Hojpanar hoda hobettei sahojttan areyong🙈🙈

31/10/2025

Tarum & Tannebi 's Jum cultivation at Chittagong hill.

25/10/2025

চাকমার নেগ মোগর জোরা বানি দেনা রিদিসূদুম

 ゚
25/10/2025

24/10/2025

পাতাবাড়ী -উখিয়া আনন্দ কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব-২০২৫

23/10/2025

Mon Hulinei–Chakma Song!!

23/10/2025

Twre mui jotton guri,Toyong mw bugo vidire🫰

22/10/2025

সেন্টমার্টিন দ্বীপ 🫰

⚡কার্পাস মহলের ইতিহাস ⚡১৮৬০ সালের ২০ জুন রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান- এই তিন পার্বত্য অঞ্চলকে নিয়ে পার্বত্য চট্ট...
22/10/2025

⚡কার্পাস মহলের ইতিহাস ⚡

১৮৬০ সালের ২০ জুন রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান- এই তিন পার্বত্য অঞ্চলকে নিয়ে পার্বত্য চট্টগ্রাম জেলা সৃষ্টি হয়। জেলা সৃষ্টির পূর্বে এর নাম ছিল কার্পাস মহল। পার্বত্য চট্টগ্রাম জেলা থেকে ১৯৮১ সালে বান্দরবান এবং ১৯৮৩ সালে খাগড়াছড়ি পৃথক জেলা সৃষ্টি করা হলে পার্বত্য চট্টগ্রাম জেলার মূল অংশ রাঙ্গামাটি পার্বত্য জেলা হিসাবে আত্মপ্রকাশ করে। প্রথাগত রাজস্ব আদায় ব্যবস্থায় রাঙ্গামাটি পার্বত্য জেলায় রয়েছে চাকমা সার্কেল চীফ। চাকমা রাজা হলেন নিয়মতান্ত্রিক চাকমা সার্কেল চীফ।

ব্রিটিশরা আগমনের পূর্বে কার্পাস মহল ছিল ত্রিপুরা, মুঘল, চাকমা ও আরাকানের রাজাদের যুদ্ধক্ষেত্র। চাকমা রাজা বিজয়গিরি রাজ্য জয় করতে করতে এই অঞ্চল জয় করে নেন ও রাজ্য স্থাপন করে। ১৬৬৬ সালে এই অঞ্চলের কিছু অংশে মুঘলদের অনুপ্রবেশ ঘটে এবং চাকমা রাজার কাছে পরাজিত হয়। এই যুদ্ধে মুঘলদের দুইটি কামানের মধ্যে '''ফতেহ্ খাঁ''' নামে একটি কামান চাকমা রাজার হস্তগত হয়।
মুক্তিযুদ্ধচলাকালে ১৯৭১ সালে ১নং সেক্টরের অধীনে ছিল রাঙ্গামাটি জেলা। মার্চে সারাদেশ যখন উত্তাল, তখন তার ঢেউ এসে লাগে পার্বত্য জেলা রাঙ্গামাটিতেও। এ সময় রাঙ্গামাটি সরকারি কলেজের ছাত্রনেতা সুনীল কান্তি দে ও গৌতম দেওয়ানের নেতৃত্বে ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়। ২৭ মার্চ স্টেশন ক্লাবের মাঠে মুক্তিযোদ্ধাদের অস্থায়ী ট্রেনিং ক্যাম্প খোলা হয়। ২৯ মার্চ ৬০ জনের একটি দল যুদ্ধের প্রশিক্ষণ নেওয়ার জন্য ভারতে যায়। ২ এপ্রিল তৎকালীন জেলা প্রশাসক হোসেন তৌহিদ ইমাম রাজকোষ থেকে প্রচুর অর্থ এবং অস্ত্র মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দেন। ১০ এপ্রিল প্রথম দল যুদ্ধ প্রশিক্ষণ শেষে রাঙ্গামাটির পথে রওনা হন শহিদ ক্যাপ্টেন আফতাব কাদের বীর উত্তমের নেতৃত্বে। এর মধ্যে একটি দলের রাঙ্গামাটি শহরে অবস্থান নেওয়ার কথা ছিল। সে মোতাবেক দলটি শহরের কোর্টবিল্ডিং এলাকা দিয়ে নদীপথে ১৫ এপ্রিল শহরে প্রবেশ করে। কিন্তু তাঁরা শহরে অবস্থানরত পাকিস্তান সেনাবাহিনীর হাতে ধরা পড়েন। সেদিনই চট্টগ্রাম থেকে পাকিস্তান সেনাবাহিনীর ৯৭ ব্রিগেডের অধীনস্থ দ্বিতীয় কমান্ডো ব্যাটালিয়ন (এসএসজি)-র দুটি কোম্পানি রাঙ্গামাটিতে এসে ঘাঁটি গেড়েছিল, যা তাঁরা জানতেন না। ফলে তাঁদেরকে নির্মমভাবে হত্যা করা হয়। সেদিনের শহীদদের মধ্যে রয়েছেন আবদুস শুক্কুর, এস. এম. কামাল, ইফতেখার, ইলিয়াস, মামুন প্রমুখ। এদিকে মুক্তিযোদ্ধাদের সাহায্য-সহযোগিতা করছিলেন মহকুমা প্রশাসক (এসডিও) আবদুল আলী। তাঁকেও পাকিস্তানিরা নৃশংসভাবে হত্যা করে।

এদিকে পাকিস্তান সেনাবাহিনীর কমান্ডো দলটির একটি কোম্পানি (১৫০-২০০ জন) খাগড়াছড়ি দখলের জন্য নদীপথে এগিয়ে যায়। ২০ এপ্রিল নানিয়ারচরের বুড়িঘাটে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ একাই তাদের ২টি লঞ্চ ও ১টি স্পিডবোট ডুবিয়ে দেন। এতে এক প্লাটুন (৪০-৪৫ জন) শত্রু সৈন্য নিহত হয়। তাঁর এই বীরত্বের ফলে পাকিস্তানিরা ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়। শুধু তাই নয়, এই যুদ্ধে তিনি একাই লড়ে তাঁর প্রায় দেড়শ সহযোদ্ধার প্রাণ বাঁচিয়েছিলেন। শেষ পর্যন্ত তিনি পাকিস্তানিদের একটি মর্টার শেলের আঘাতে শাহাদাৎবরণ করেন। সরকার তাঁকে সর্বোচ্চ সামরিক সম্মান বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করে।

পার্বত্য চট্টগ্রামের মহালছড়ি, রামগড়সহ বিভিন্ন স্থানে যুদ্ধ ছড়িয়ে পড়ে। ২ মে বিকাল ৪টায় পাকিস্তান সেনাবাহিনীর হাতে মুক্তিযোদ্ধাদের হেডকোয়ার্টার রামগড়ের পতন হয়। ফলে মুক্তিযোদ্ধারা ভারতে অবস্থান নেন। পাকিস্তানিরা রামগড়ে জনসাধারণের ওপর ব্যাপক অত্যাচার-নির্যাতন চালায়। বাজার, হাসপাতাল, পুলিশ থানাসহ অনেক ঘরবাড়ি জ্বালিয়ে দেয়। রামগড় থেকে ভারতে যাতাযাতের জন্য নির্মিত সেতুটিও ভেঙে দেয়।

৫ মে হেমদা রঞ্জন ত্রিপুরাকে অধিনায়ক করে পার্বত্য চট্টগ্রামের ২৫ জনকে নিয়ে একটি মুক্তিযোদ্ধা দল গঠিত হয়। পরে এর সদস্য আরো বৃদ্ধি পেলে এটি একটি পূর্ণাঙ্গ কোম্পানিতে পরিণত হয়। তাঁদের প্রশিক্ষণকেন্দ্র ছিল ভারতের হরিণা, বৈষ্ণবপুর ও অম্পিনগরে। বরকল, ফারুয়া ও শুকুরছড়িতে স্থাপিত পাকবাহিনীর ঘাঁটিগুলোতে তাঁরা বেশকিছু গেরিলা অপারেশন পরিচালনা করেন। ফারুয়া এলাকায় বেশ কয়েকটি খণ্ড যুদ্ধে শতাধিক মুক্তিযোদ্ধা শহীদ হন।

ডিসেম্বরে ভারতীয় বাহিনী যুক্ত হলে মুক্তিযুদ্ধ আরো গতিশীল হয়। এ সময় মুজিববাহিনীর একটি দল ভারতীয় সেনাবাহিনীর সহায়তায় চূড়ান্ত অভিযান শুরু করে। ৯ ডিসেম্বর গ্রুপ কমান্ডার মোহাম্মদ নাজিম উদ্দিনের নেতৃত্বে কাউখালিতে একটি গেরিলা অপারেশন পরিচালিত হয়। এতে পাকিস্তানিদের ক্ষয়ক্ষতি হলেও মোহাম্মদ নাজিম উদ্দিন ও মোহাম্মদ জাফর শহীদ হন। ১১ ডিসেম্বর বেতবুনিয়ায় মাহবুব আলম চৌধুরীর নেতৃত্বে পাকিস্তানিদের একটি জিপে আরেকটি গেরিলা হামলা চালানো হয়। এতে দুইজন অফিসারসহ কয়েকজন পাকসেনা নিহত হয়।

১৪ ডিসেম্বর শুরু হয় চূড়ান্ত অভিযান। প্রথমে বরকল ও বাঘাইছড়ির পাকিস্তানি ঘাঁটিতে বিমান হামলা করা হয়। ১৫ ডিসেম্বর ভোরে বরকলের ঘাঁটিটিতে মুজিববাহিনী ও ভারতীয় সেনাবাহিনী যৌথভাবে হামলা করে। দুপুর ৩টা পর্যন্ত চলা যুদ্ধে বেশকিছু পাকসেনা নিহত হয় এবং বাকিরা রাঙ্গামাটি শহরের দিকে পালিয়ে যায়। একইসাথে কাউখালিসহ বিভিন্ন স্থানে পাকিস্তানি অবস্থানে হামলা করা হলে পুরো জেলায় পাকিস্তান সেনাবাহিনীর নেটওয়ার্ক ভেঙে পড়ে এবং তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। ফলে ১৫ ডিসেম্বরেই রাঙ্গামাটি শত্রুমুক্ত হয়। তবে ১৭ ডিসেম্বর জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শত্রুমুক্ত হওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল বলে এই দিনকে রাঙ্গামাটি মুক্ত দিবস হিসেবে পালন করা হয়।

সংগৃহীত

সেন্টমার্টিন দ্বীপ!!  ゚
22/10/2025

সেন্টমার্টিন দ্বীপ!!

Address

Baghaichori
Rangamati
BAGHAICHORI

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ripan changma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ripan changma:

Share