09/02/2026
বড় মেয়ে হওয়া মানেই পরিবারের অঘোষিত অভিভাবক হওয়া। জন্ম থেকেই তাকে দায়িত্বশীল হতে শেখানো হয়। ছোট ভাই-বোনদের আগলে রাখা, মা-বাবার কথা মেনে চলা, সংসারের ছোটখাটো বিষয়গুলোতে নজর দেওয়া—সবকিছুতেই যেন সে সবার আগে।
সে পরিবারের জন্য সব কিছু করতে প্রস্তুত, কিন্তু একা থাকতে পছন্দ করে। কারণ, এই একাকিত্বের মধ্যেই সে নিজেকে খুঁজে পায়।
সে দয়ালু, মমতাময়ী, কিন্তু ছোটখাটো কিছুতেই রাগ ওঠে। এই রাগের পেছনে লুকিয়ে থাকে জমে থাকা অভিমান, না বলা অনেক কষ্ট।
তার মনটা শিশুর মতো সরল, কিন্তু দায়িত্বের ভার তাকে তাড়াতাড়ি বড় করে দিয়েছে। হাসি-ঠাট্টার মাঝেও তার কাঁধে দায়িত্বের বোঝা থাকে।
সে সহজে কাউকে বিশ্বাস করতে পারে না, কিন্তু যখন কাউকে বিশ্বাস করে, তখন তার কাছে সব কথা বলে ফেলে।
সে সবার যত্ন নেয়, সবার সমস্যার সমাধান করে, কিন্তু যখন সে নিজে বিপদে পড়ে, তখন সবাই যেন ব্যস্ত হয়ে যায়, অন্ধ হয়ে যায়। তবু সে কাউকে দোষ দেয় না, নিজের কষ্ট লুকিয়ে নেয়।
সে নিজের স্বস্তির জগতে থাকতে ভালোবাসে, কিন্তু একই সঙ্গে চায় সফল হতে, নিজের পরিচয়ে নিজেকে গড়তে। এমন একজন হতে চায়, যে কারও সাহায্যের অপেক্ষায় থাকবে না, বরং নিজের শক্তিতেই পথ তৈরি করবে।
সে বাবা-মায়ের ঝগড়া একদম সহ্য করতে পারে না। কষ্ট পেলেও দুজনের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করে। কারণ, সে জানে—সংসার টিকিয়ে রাখার জন্য বোঝাপড়াই সবচেয়ে জরুরি।
ভাই-বোনদের জন্য সে সব দিতে পারে, কিন্তু তাদের সামনে কঠোর হয়ে থাকে। কারণ সে জানে, জীবন কঠিন, আর তাদের এই কঠিন বাস্তবতার জন্য প্রস্তুত করাটাই তার দায়িত্ব।
সে কাউকে বুঝতে না দিলেও একান্ত কষ্টের সময়, একা ঘরে বসে সৃষ্টিকর্তার কাছে কান্না করে। কারণ, সে জানে—সবাই ভুলে গেলেও, বিধাতা তাকে ঠিকই শুনবেন।
বড় মেয়ে মানেই একটা পরিবারের নীরব ছায়া। সবার জন্য ভাববে, সবার পাশে দাঁড়াবে, কিন্তু নিজের জন্য কাউকে চাইবে না। কারণ, সে বড় মেয়ে—দায়িত্ব যার সবার আগে, কষ্ট লুকিয়ে রাখা যার স্বভাব!
join: আয়নামহল