sakira akter

sakira akter Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from sakira akter, Digital creator, সুমাইয়া, Rangpur.

Permanently closed.
12/08/2023

💠রিয়া কাকে বলে???

১) নামায শেষ করে উঠে যাওয়ার সময় জানতে পারলাম মেহমান চলে এসেছে। এজন্য মেহমান ঘরে প্রবেশ করা পর্যন্ত জায়নামাজে বসে থাকলাম। সম্পুর্ন ইচ্ছাকৃত না হলেও অবচেতন মন চাইছে নামায যে পড়তেছি মেহমান দেখুক! এটি ই রিয়া।

২) কেউ জিজ্ঞেস করলো-আপনি কি করছেন???
উত্তরে বললাম-আমি নামায পড়ে উঠে নাস্তা করতেছি বা নামায পড়ে উঠে এখন রান্না করতেছি।এখানে শুধু নাস্তা বা রান্না করার কথা বললেই হতো, সাথে -নামায পড়ে উঠে" কথাটি জুড়ে দিয়ে অতি সুক্ষভাবে নামাযকে প্রচারে নিয়ে আসা হল। এটি ই রিয়া।

৩) ফজরে যে নামায পড়তে উঠলাম কিন্তু কেউ জানলো না, তাই সেটা মানুষকে জানানোর জন্য দিলাম ফেসবুকে একটা পোস্ট, লিখলাম : "সবাই নামায পড়তে উঠুন/ঐ সময় ই ফজর নামাজের ফযীলত সম্পর্কিত/শাস্তি নিয়ে পোস্ট করলাম।" আমি জানি আমার এই পোস্টে কারো ঘুম ভাংগবেনা,তাও দিলাম। মোদ্দাকথা নামাযের ব্যাপারটা সবাইকে জানাতেই হবে। এটি ই রিয়া।

৪) নফল রোজা রেখে দুপুরে বন্ধুর সাথে চ্যাট করছি, হঠাৎ তাকে জিজ্ঞেস করেছি,ভাত খেয়েছিস কিনা?অথচ আজীবন তার ভাতের খবর নেয়নি,সে হ্যাঁ/না উত্তরের সাথে যে "তুই খেয়েছিস?"এটা জিজ্ঞেস করবে সেটার গ্যারান্টি সূর্য উঠার মতই,সে সুযোগে না দোস্ত রোজা রেখেছি বলে রোজার প্রচার করে দিলাম, এটি ই রিয়া।

৫) কুরবানির গরু কিনলাম, অফলাইনের আশেপাশের সবাই দেখলেও অনলাইন বন্ধুদের সামনে তো আর শো আপ করা হলো না।তাই প্রাইভেসি পাবলিক করে দিয়ে দিলাম পোস্ট, আলহামদুলিল্লাহ্‌ Done এইটি রিয়া।

৬) বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় মজার ছলেই টেকনিকে বলে দিলাম, তুই বেটা কিপটা, কিছুই দান করিস না। প্রতিউত্তরে, "তুই কি দান করে উল্টিয়ে ফেলছিস? এই প্রশ্নটা যে করবে তা জানুয়ারির পর ফেব্রুয়ারি আসার মতই নিশ্চিত আমি, সাথে সাথেই দিয়ে দিলাম আমার দানের লিস্ট, সম্পূর্ণ ডিটেল সহকারে। এইটি রিয়া।
৭) আলোচনার মাঝে এক বন্ধু জিজ্ঞেস করলো এবার রমজানে কে কি আমল করেছো??? গর্ব করে কেউ বল্লো আমি প্রতি বছর দু খতম কুরআন পড়ি, কেউ বল্লো আমি ছোটো বেলা থেকেই ৩০ টা রোজাই রাখি, কেউ বল্লো আমি ইফতার পার্টি করে অনেক ইয়াতিমদের খাইয়ে দিয়েছি। এইটি রিয়া।

আল্লাহ পাক আমাদের সবাইকে এসব লোক দেখানো ইবাদত করার থেকে দূরে থাকার তাওফিক দান করুন, আমিন।

©

📖সহীহভাবে কুরআন শিখা আমাদের উপর ফরজ। কুরআনের প্রতিটা হরফ উচ্চারণে যেমনি সাওয়াব পাওয়া যায়, তেমনি ভুল পড়লেও গুনাহ হয়। আর ত...
31/07/2023

📖সহীহভাবে কুরআন শিখা আমাদের উপর ফরজ।
কুরআনের প্রতিটা হরফ উচ্চারণে যেমনি সাওয়াব পাওয়া যায়, তেমনি ভুল পড়লেও গুনাহ হয়।
আর তিলাওয়াত অশুদ্ধ মানে সালাতও ত্রুটিপূর্ণ।

শুধু তাজউইদ জানা থাকলেও কুরআন তিলাওয়াতে তা প্রয়োগ করতে গিয়ে অনেকেই দ্বিধায় পড়ে যায়, ভুল করে ফেলে।
সম্পূর্ণ নির্ভুলভাবে কুরআন তিলাওয়াত করার জন্য, তাজউইদ শিখার পরে উস্তাযার তত্ত্বাবধানে একবার হলেও কুরআন নাযিরহ্ বা খতম করা উচিত।
তাহলে আশা করা যায় যে তিলাওয়াত নির্ভুল হতে সহায়ক হবে/নির্ভুল হওয়াটা নিশ্চিত হবে ইন শা আল্লহ। মনে আর কোনো সংশয় থাকবে না।

"নির্ভুলভাবে কুরআন তিলাওয়াত করবো, যেমন তিলাওয়াত ছিলো রসুল সল্লাল্লহু আলাইহি ওয়া সল্লামের" আপনার হৃদয়ের এই স্বপ্ন বাস্তবায়নের জন্য তাজউইদ শেখার পর আবশ্যকিয় দ্বিতীয় ধাপ হলো নাযিরহ্ পড়া।

বিঃ দ্রঃ আমাদের একাডেমির তাজউইদসহ কুরআন শিক্ষা, নাযিরাহ,আম্মাপাড়া হিফজ ও আসমাউল হুসনা ব্যাচে ভর্তি চলছে...

,,,: رافق في حياتك القرآن، فهو لن يتركك حتّی يدخلك الجنة ♥
কুরআন মাজিদকে আপনার জীবনের বন্ধু বানিয়ে নিন, কেননা আপনাকে জান্নাতে না নিয়ে যাওয়া পর্যন্ত কুরআন আপনার সঙ্গ ছাড়বেনা...

পরিচিত বোনদের সাথে লিংক শেয়ার করুন
https://t.me/+pTw0gGp7VFtiNDA1

যে কোন দ্বীনি বিষয়ক তথ্য পেতে ও শরিয়তের মাসলা-মাসায়েল জানতে জয়েন করুন আমাদের টেলিগ্রাম চেনেলে
https://t.me/+bABOrBlpG6ZmMmU1

কুরআনের প্রতি সত্যিকারের ভালোবাসার অর্থ হলো, কুরআন  তিলাওয়াত করা ও কুরআনের শিক্ষা অনুযায়ী আমল করা। কুরআনের বিধি নিষেধ মে...
25/07/2023

কুরআনের প্রতি সত্যিকারের ভালোবাসার অর্থ হলো, কুরআন তিলাওয়াত করা ও কুরআনের শিক্ষা অনুযায়ী আমল করা। কুরআনের বিধি নিষেধ মেনে চলা এবং, কুরআনের আলোকে নিজের চরিত্রকে সুন্দর করা।

আমরা কি ভেবে দেখি, দিনের কতক্ষণ সময় আমরা কুরআনের সাথে কাটাই? কুরআনের প্রভাব আমাদের উপর কতটুকু???

আসুন আমরা সবাই নিজেরা কুরআন শিখি এবং অন্যদের দাওয়াত দিই।

তাজবীদ ও সিফাত সহ কুরআন শরীফ সহিহ ও শুদ্ধ ভাবে শিখতে জয়েন করুন আমাদের এই চ্যানেল এ ।।

20/06/2023

নিজের অন্ধকার কবরকে নিজেই
আলোকিত করুন....
কেননা,

আজ জীবিত বেক্তিকে কেউ সাহায্য করে না, কাল মৃত বেক্তির জন্য কে দু'য়া করবে??

20/06/2023

⭕ যেভাবে পর্দার রুলস মেনে চলবেনঃ

নারীর পর্দা মানে শুধুই পোশাক নয়, বরং পোশাক হলো সামগ্রিক পর্দার একটি অংশ। শুধু পোশাকের তো ৬ টি ফরয শর্ত রয়েছে। কিন্তু পোশাক ছাড়াও সামগ্রিক পর্দার অন্যান্য অংশগুলো হলো:

♦️১. ঘরের মধ্যে অবস্থান:
পর্দার সবচাইতে প্রথম অংশ হলো যে, নারী অত্যাবশ্যকীয় কোনো প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবে না।

♦️২. ফ্রী মিক্সিং থেকে পর্দা:
অর্থাৎ পরিপূর্ণ বোরকা পরিধান করলেও একজন নারী পরপুরুষের মাঝে অবস্থান করবে না। গাইরে মাহরাম পুরুষ থেকে সে সর্বদা নিজেকে দূরে রাখবে। এমনকি বাড়ির ভেতরের গাইরে মাহরাম পুরুষদের থেকেও পর্দা করবে অবশ্যই।

♦️৩. চোখের পর্দা:
দৃষ্টির হেফাজত করাও পর্দার একটি অংশ। ঘরের মধ্যে হোক, কিংবা ঘরের বাইরে, কোনো নারী কোনো পরপুরুষের দিকে বাসনার সাথে তাকাবে না।

♦️৪. কন্ঠের পর্দা:
গাইরে মাহরাম পুরুষের সাথে বিনা প্রয়োজনে সে কথা বলবে না। আর অত্যাবশ্যকীয় কোনো প্রয়োজনে কথা বলতে হলে সে গাম্ভির্যের সাথে কথা বলবে। কখনোই মোলায়েম কণ্ঠে/ মিষ্টি কণ্ঠে/ সুন্দর কণ্ঠে কথা বলবে না।

♦️৫. সফরের পর্দা:
অত্যাবশ্যকীয় প্রয়োজনে নারীকে সফর করতে হলে, সে সর্বদা তার কোনো মাহরাম পুরুষের সাথে সফর করবে। সে কখনোই একাকী কিংবা কোনো
গাইরে মাহরাম পুরুষের সাথে সফর করবে না।

♦️৬. নির্জনতা থেকে পর্দা:
নিজের কোনো মাহরাম পুরুষ ছাড়া সে অন্য কোনো গাইরে মাহরাম পুরুষের সাথে এমনভাবে অবস্থান করবে না, যাতে সেখানে কেবল তারা দু'জনেই থাকে।

♦️৭. সুগন্ধী থেকে পর্দা:
নারী সুগন্ধী মেখে এমন জায়গায় যাবে না, কিংবা এমন জায়গায় অবস্থান করে সুগন্ধী মাখবে না, যাতে করে স্বামী ছাড়া সুগন্ধীর ঘ্রাণ অন্য কেউ পেয়ে যায়।

আল্লাহ পাক আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন,
আল্লাহুম্মা আমিন!

Address

সুমাইয়া
Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when sakira akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share