17/01/2026
আবু দারদা (রাদিয়াল্লাহু আনহু) বলেন-
“যদি তোমরা জানতে মৃ/.ত্যুর পর কীসের সাক্ষাৎ পেতে যাচ্ছো, তাহলে যা মনে চায় তা-ই খেতে পারতে না এবং যা মনে চায় তা-ই পান করতে পারতে না। সেই ঘরে প্রবেশ করতে না, যে ঘরে বসে জুলুম করেছো। বুক চাপড়াতে চাপড়াতে পাহাড়ে চলে যেতে এবং নিজেদের কাজের জন্য প্রচুর পরিমাণে কাঁদতে। আর বলতে, হায়, আমি যদি গাছ হতাম, এরপর আমাকে খেয়ে ফেলা হতো।”
সূত্র: [আহমাদ, আয-যুহদ, ৭৩০]