28/10/2025
ভারতের মধ্যপ্রদেশের শ্যাম লাল যাদব নামের এক ৭৪ বছর বয়সী বৃদ্ধের মাথায় গজিয়ে উঠেছিল এক অদ্ভুত শিংয়ের মতো উঁচু জিনিস, যাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় সেবেশিয়াস হর্ন বা ‘ডেভিল’স হর্ন’
এই বিরল ঘটনার শুরু ২০১৪ সালে, যখন মাথায় একবার আঘাত পাওয়ার পর যাদবের খুলি থেকে ধীরে ধীরে বেরোতে থাকে শিংয়ের মতো শক্ত একটি গঠন। প্রথমদিকে তিনি নিজেই মাঝে মাঝে কেটে ছোট করতেন, এমনকি স্থানীয় নাপিতের কাছেও নিয়ে যেতেন ছাঁটতে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটি এতটাই বড় ও শক্ত হয়ে ওঠে যে আর নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না।
শেষমেশ চিন্তিত হয়ে তিনি হাসপাতালে যান। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন, এই শিংটির মূল অংশ ত্বকের খুব উপরের স্তরে ছিল, যার ফলে জটিলতা ছাড়াই অপারেশন করে সেটি অপসারণ করা সম্ভব হয়।
চিকিৎসকরা জানান, সেবেশিয়াস হর্ন মূলত তৈরি হয় কেরাটিন দিয়ে, যেটি আমাদের চুল ও নখের প্রধান উপাদান। যদিও সাধারণত এটি ক্ষতিকর নয়, কিন্তু মাঝে মাঝে এটি ত্বকের অন্যান্য সমস্যার ইঙ্গিত দিতে পারে। তাই সময়মতো চিকিৎসা নেওয়াই সর্বোত্তম।