All-time BDNews

All-time BDNews grameenphone

রত্নাই নদীর ভাঙ্গনে অর্ধশতাধিক পরিবার ভিটেমাটি ছাড়া,ভাঙ্গনের হুমকিতে শতাধিক ঘরবাড়িপরিচালক All-time BD Newsসম্রাট মাহফু...
31/05/2022

রত্নাই নদীর ভাঙ্গনে অর্ধশতাধিক পরিবার ভিটেমাটি ছাড়া,ভাঙ্গনের হুমকিতে শতাধিক ঘরবাড়ি

পরিচালক All-time BD News
সম্রাট মাহফুজুর রহমান

লালমনিরহাটের কুলাঘাট ইউনিয়নের নিধুয়া কুটির গ্রামের মানুষেরা। নিরুপায় হয়ে
রাস্তা ঘরবাড়ি জমি সহ জনপদ রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ডের কাছে বারবার আবেদন করেও ফল না পেয়ে নিজেরা মানববন্ধন করে প্রতিবাদ জানায়।

সরেজমিনে দেখা গেছে সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের নিধুয়াকুটি গ্রামে রত্নাই নদীর ভাঙ্গনে প্রায় পঞ্চাশটি হতদরিদ্রের পরিবার ভিটেমাটি ছেড়ে অন্যের জমিতে আশ্রয় নিয়েছে।😭

এমতাবস্থায় ভাঙনের মুখে রয়েছে আরো শতাধিক ঘরবাড়ি। এর‌ইমধ্যে নদীর ভাঙ্গনের কবলে পড়ে চলাচলের রাস্তা অনুপযোগী হয়ে পড়েছে এবং সরিয়ে নেয়া হয়েছে "মসজিদ" 😭সহ বিভিন্ন স্হাপনা। দরিদ্র এলাকাবাসী এতদিন নিজেরাই চাঁদা ও শ্রম দিয়ে দেশীয় প্রযুক্তি কাজে লাগিয়ে ভাঙ্গন প্রতিরোধের চেষ্টা করে আসছিল বলে তারা জানান।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এই রত্নাই নদীর ভাঙ্গন প্রতিরোধে তিন বছর আগে নিধুয়া কুটির গ্রামে বাঁশের পাইলিং করলেও তা স্থায়ী ও কার্যকর না হওয়ায় সেই বছরেই ভেঙ্গে যায়।

কুলাঘাটের নিধুয়া কুটির গ্রামের সাবেক মেম্বার মেহের কাজী জানান,আমরা গ্রামের লোক নিরূপায় হয়ে পড়েছি, আমরা ইউনিয়ন চেয়ারম্যানকে জানাইছি, উপজেলা চেয়ারম্যান কে জানাইছি শুধু কথা দিয়ে যায় কিন্তু কাজ করেন না।

এবার বর্ষা চলে এলেও পানি উন্নয়ন বোর্ড ভাঙ্গন ও বাঁধ মেরামতের কোনো উদ্যোগ নেয়নি। মসজিদের ইমাম ওমর আলী(৬৫) বলেন ভাঙ্গন প্রতিরোধে নদীর আর একটা ক্যানেল খনন করে গতিপথ পরিবর্তন ছাড়া এর বিকল্প নাই।
রাহেলা খাতুন জানান(৫৫)বন্যাতে যদি আমরা ভেসেও যাই তাও হামাক মেম্বার চেয়ারম্যান কেউই দেখতে আসে না,খালি ভোটের সময় সময় আসে আর কথা দিয়া যায়, কোনো সাহায্য হামাক করেনা।স্থানীয় জনগণ বাঁধ মেরামতের দাবিতে মানববন্ধন করে অভিযোগ করে তারা বলেন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এর আগে ভাঙন রোধে বাঁশের পাইলিং করে তাতে কোন কাজে আসে নাই বরং বরাদ্দের টাকা লোপাট হয়েছে। তাই আমরা এই নদীর জরুরী ভিত্তিতে স্হায়ীভাবে ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা চাই।কুলাঘাট ইউনিয়নের চেয়ারম্যান ইদ্রিস আলী বলেন গ্রামবাসীরা অভিযোগ করলেও বরাদ্দ না পাওয়ায় ভাঙ্গন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে পারছেন না বলে জানিয়েছেন। তবে এ সময় লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কে তার অফিসে পাওয়া যায়নি।

Address

Lalmonirhat
Rangpur
LALMONIRHAT

Telephone

+8801303893801

Website

Alerts

Be the first to know and let us send you an email when All-time BDNews posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to All-time BDNews:

Share