19/12/2025
জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চারজনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এ হামলায় শিকার একটি মেয়ে শিশুও।
নারায়নপুর: ইউনিয়নের মুন্সীরপাড়া জমি নিয়ে বিরোধের জের ধরে মেয়ে শিশু সহ চারজন কে কুপিয়ে জখম করা হয়েছে।
বৃহস্পতিবার ( ১৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ১০ টার দিকে মুন্সীরপাড়া (নারায়নপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের পূর্বের গ্রাম) গ্রামে এ ঘটনা ঘটে।
প্রতিপক্ষের এ হামলার ঘটনায় আহতরা হলেন- মুন্সীরপাড়ার গ্রামের
নজরুল( ৩৩) পিতাঃ জেলাল
আমিনুর( ৩৫)
আনোয়ার( ৩৭) পিতাঃ জেলাল
আখী (১৩) পিতা আমিনুর
তাদের মধ্যে নজরুল গুরুতর আহত
এবং পুলিশ এর হেফাজতে সবাই কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি আছে।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মুন্সীরপাড়া গ্রামের আনোয়ার এর সঙ্গে প্রতিবেশী আয়নাল এর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে এলাকায় বেশ কয়েকবার সালিশী বৈঠকও বসে এবং বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আনোয়ার জমির রায় পান। কিন্তু কোনো সমাধান হয়নি। এরই জেরে আয়নাল আলী তার লোকজন নিয়ে রাতে আনোয়ার ও তার পরিবারের ওপর অতর্কিত হামলা চালান।আনোয়ারকে প্রথমে মারধর করে কিল, ঘুষি ও চড় মারা হয়। প্রাণের ভয়ে আনোয়ার দৌড়ে তার মামা জেলালের বাড়িতে আশ্রয় নেয়। সেখানে গিয়ে সে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। পরে তাকে বাড়িতে ফিরে যেতে বলা হলে আনোয়ার খুবই ভীত হয়ে পড়ে।
পরবর্তীতে আনোয়ারকে বাড়িতে পৌঁছে দিতে তার মামাতো দুই ভাই ও আমিনুরের মেয়ে সঙ্গে যায়। তারা সবাই আনোয়ারের বাড়িতে পৌঁছামাত্রই সেখানে উপস্থিত আয়নাল মিয়ার লোকজন অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়। এ সময় কুপিয়ে জখম করা হয় চরজনকে। আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা চলে যান।