Laboni's Dream

Laboni's Dream Hello, I am a Laboni Akter.

শোনো হে মেয়ে....... যত যাই হয়ে যাক কখনো নিজেকে কষ্ট দিবে না!  জানো আল্লাহ ছাড়া এই দুনিয়ার জীবনে মেয়েদের আপন কেউ নেই,,,,,...
09/05/2026

শোনো হে মেয়ে.......
যত যাই হয়ে যাক কখনো নিজেকে কষ্ট দিবে না!
জানো আল্লাহ ছাড়া এই দুনিয়ার জীবনে মেয়েদের আপন কেউ নেই,,,,,, তুমি কষ্ট পেলে হয়তো কারো কারো কিছু যায় আসে না কিন্তু আল্লাহর অনেক অনেক কিছু, কারণ তুমি তার বান্দাদের মধ্যে একজন! কেউ ভালোবাসেনা, কেউ তোমাকে বুঝে না এটা নিয়ে অভিমান করবে না কারণ তোমাকে তোমার রব ভিষণ ভালোবাসেন, তোমাকে তোমার মতো করে বুঝেন ——🌹❤️

25/12/2025

অধিক অর্থ ক্ষনিকের সুখ মাত্র।
একে অপরের মধ্যে ভালোবাসা থাকলে সারাজীবন কাটিয়ে দেওয়া যায়।
অধিক অর্থের প্রয়োজন হয় না।
আর কাউকে উপহার দিলে, তার মধ্যে কতটুকু ভালোবাসা জড়িয়ে আছে সেই টা অনেক বেশি, কতটুকু দামী সেটা আসল নয়।

সত্যিই তো, ভালোবাসার গিফট অল্প টাকার হলেও তা লক্ষ টাকার সমান। ❤️🥀

02/03/2024

কচ্ছপ আর খরগোশের গল্পটা আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা গল্পের শুধু প্রথম অংশটাই পড়েছি।

আপনি কি জানতেন যে, এই গল্পের আরো ৩ টি অধ্যায় আছে! যা হয়তো আমরা কেউ কেউ পড়েছি বা শুনেছি, কিন্তু বেশিরভাগ মানুষই পড়িনি।

গল্পের বাকি অংশটুকু এবার জেনে নিন।

🔰১ম অংশ:
এই অংশটা আমরা ছোটবেলায় বইয়ে পড়ছি। এখানে খরগোশ ঘুমিয়ে যায়, আর কচ্ছপ জিতে যায়। প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখল তার পরাজয়ের মূল কারণ 'অতিরিক্ত আত্মবিশ্বাস।' তারমানে অতি আত্মবিশ্বাস যে কারো জন্যই ক্ষতিকর। আর কচ্ছপ বুঝল, লেগে থাকলে সাফল্য আসবেই!

🔰২য় অংশ:
হেরে যাওয়ার পর এবার খরগোশ আবারো কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করল আর কচ্ছপও রাজী হল।

এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করল এবং জয়ী হল। খরগোশ বুঝল, মন দিয়ে নিজের সামর্থের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায়।

আর কচ্ছপ বুঝল, ধীর স্থির ভাবে চলা ভালো, তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগীতা মূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব!

🔰৩য় অংশ:
কচ্ছপ এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতার আমন্ত্রন জানালো। খরগোশও নির্দিধায় রাজী হয়ে গেল। তখন কচ্ছপ বলল, "একই রাস্তায় আমারা ২ বার দৌড়েছি, এবার অন্য রাস্তায় হোক।" খরগোশও রাজী। অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হল।

যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল। কচ্ছপও তার পিছন পিছন আসতে শুরু করল। কচ্ছপ যখন খরগোশ এর কাছে পৌঁছাল, দেখল খরগোশ দাঁড়িয়ে আছে, কিন্তু দৌড়ের শেষ সীমানায় যেতে পারেনি।

কারণ দৌড়ের শেষ সীমানার আগে একটি খাল আছে। কচ্ছপ খরগোশ এর দিকে একবার তাকালো, তারপর তার সামনে দিয়ে পানিতে নেমে খাল পার হয়ে দৌড়ের শেষ সীমানায় পৌছে প্রতিযোগিতা জিতে গেল।

খরগোশ বুঝল, শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না, পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করাও ভীষণ প্রয়োজনীয়! আর কচ্ছপ বুঝল, প্রথমে প্রতিযোগীর দূর্বলতা খুজে বের করতে হবে, তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে।

গল্প কিন্তু এখানেই শেষ নয়‼️

🔰চতুর্থ অংশ:
এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহবান জানালো এই একই রাস্তায়। কচ্ছপ ও রাজী। কিন্তু এবার তারা ঠিক করল, প্রতিযোগী হিসেবে নয়, বরংএবারের দৌড়টা তারা দৌড়াবে সহযোগী হিসেবে!

শুরু হল প্রতিযোগিতা। খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের সামনে গিয়ে থামলো।এবার কচ্ছপ খরগোশ এর পিঠ থেকে নেমে খরগোশকে নিজের পিঠে নিয়ে খাল পার হল।তারপর আবার কচ্ছপ খরগোশ এর পিঠে উঠে বাকী দৌড় শেষ করল আর এবার তার দু জনই একসাথে জয়ী হল।

📚এখান থেকে আমরা আসলে কি শিখলাম?

আমরা শিখলাম, ব্যক্তিগত দক্ষতা থাকা খুবই ভালো। কিন্তু দলবদ্ধ হয়ে একে অপরের দক্ষতাকে কাজে লাগাতে পারলেই আসে সত্যিকারের সাফল্য যেখানে সবাই বিজয়ীর হাসি হাসতে পারে।

আপনি কি এই গল্পটার পুরোটা আগে জানতেন? মজার এই গল্পটি শেয়ার করে সবাইকে পড়ার সুযোগ করে দিতে পারেন‌।

হেরে গিয়ে পিছু হাঁটার নাম জীবন নয়, বরং লড়াই করে সামনে হাঁটার নামই জীবন,।।❤️
13/11/2023

হেরে গিয়ে পিছু হাঁটার নাম জীবন নয়,
বরং লড়াই করে সামনে হাঁটার নামই জীবন,।।❤️

✍️ সফল হওয়ার আগ পর্যন্ত আপনাকে কেউ গুরত্ব দেবে না, কেউ ভালবাসবে না, প্রতিনিয়ত আপনাকে নিয়ে নেগেটিভ কথা বলবে। সফলতা  অর্...
22/10/2023

✍️ সফল হওয়ার আগ পর্যন্ত আপনাকে কেউ গুরত্ব দেবে না, কেউ ভালবাসবে না, প্রতিনিয়ত আপনাকে নিয়ে নেগেটিভ কথা বলবে। সফলতা অর্জন করার পর ভালবাসার মানুষের অভাব থাকবে না তখন বলবে আমি জানতাম তুই পারবি এটাই হচ্ছে বাস্তবতা।😊
তাই সফল হওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজেই ভালবাসুন, নিজের কাজকে ভালবাসুন। দাঁতে দাঁত চেপে জেদ করে লেগে থাকুন উদ্দেশ্য পুরণের আশায়। লাগাতার পরিশ্রম করে যান, সেই পরিশ্রমের এবং প্রচেষ্টার লোনা পানি থেকেই একদিন অঙ্কুরিত হবে সফলতার বীজ।

জীবন চলার পথে প্রত্যেকটা চ্যালেঞ্জকে গ্রহণ করুন চ্যালেঞ্জ ছাড়া সফলতার স্বাদ অনুভব করা যায় না জীবনে চ্যালেঞ্জ নিতে শিখুন ...
17/09/2023

জীবন চলার পথে প্রত্যেকটা চ্যালেঞ্জকে গ্রহণ করুন
চ্যালেঞ্জ ছাড়া সফলতার স্বাদ অনুভব করা যায় না

জীবনে চ্যালেঞ্জ নিতে শিখুন
চ্যালেঞ্জ ছাড়া সফলতা আসে না

তুমি যতই ভালো হও না কেন, যদি তুমি ভুল জায়গায় থাকো, তাহলে তুমি মূল্যহীন ✌🏻
30/08/2023

তুমি যতই ভালো হও না কেন, যদি তুমি ভুল জায়গায় থাকো, তাহলে তুমি মূল্যহীন ✌🏻

টিকে থাকলে সফলতা আসবেই..... এক দিন না একদিন।
29/08/2023

টিকে থাকলে সফলতা আসবেই.....
এক দিন না একদিন।

22/08/2023

ফ্রিল্যান্সিং আসলেই শিখতে চাইলে শেখার মানসিকতা নিয়ে আসতে হবে নাহলে দেখার জন্য আসলে শুধু দেখাই হবে। কাজ শেখা আর হবে না❤️❤️❤️❤️❤️

সামনে থেকে আপনাকে দেখার সৌভাগ্য হয়েছিল।
আসলেই মানুষ চাইলেই সব সম্ভব ❤️❤️❤️

সাফল্যের জন্য ৮ টি অভ্যাসSuccess is a process ✌️✌️১. প্রতিদিন পড়ুন২. হাই লেভেলের কাজের প্রতি বেশি মনোযোগ দিন৩. নিজের স্ব...
03/08/2023

সাফল্যের জন্য ৮ টি অভ্যাস
Success is a process ✌️✌️
১. প্রতিদিন পড়ুন
২. হাই লেভেলের কাজের প্রতি বেশি মনোযোগ দিন
৩. নিজের স্বাস্থ্যকে অগ্রাধিকার দিন
৪. যাদেরকে অনুকরণ, অনুসরণ করেন তাদের কাছ থেকে শিখুন
৫. দিনের কাজের প্লান, আগের দিন রাতেই রেডি করে ফেলুন
৬. নিজের লক্ষ্যকে সময় সময় সামনে (লিখে) রাখুন
৭. যতই কঠিন আর ভীতিকর হোক না কেন, একশন নিতে পিছ পা হবেন না।
৮. কেন আপনি কাজটি করবেন?
এর পেছনে শক্তিশালী এবং মোটিভেশনাল কারন থাকতে হবে।

Address

Pirganj
Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Laboni's Dream posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Laboni's Dream:

Share