Tunib's Vlog

Tunib's Vlog Assalamualaikum.আমাদের এই পেজে রংপুর বিভাগ এর সব জায়গা গুলোর দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ

26/02/2026

"দুনিয়ার সব মেয়েকে ভালো রাখার দায়িত্ব আপনার না ... আপনি জাস্ট আপনার মানুষটাকে আগে ভালো রাখতে শুরু করেন!
দুনিয়ার সব মেয়ের সাথে আলাপচারিতায় না বরং নিজের মানুষটার কথা মন দিয়া শুনেন ... অন্যদের দিকে তাকায় না থেকে আপনি বরং নিজের মানুষটার দিকে ফ্যালফ্যাল কইরা তাকায় থাকেন ... দেখবেন এতে আপনার মানুষটাও খুশি হচ্ছে!
আপনি আপনার পুরোপুরি অ্যাটেনশান শুধুমাত্র আপনার মানুষটার উপর ই দিন ...

নিজের মানুষটাকে অভুক্ত রেখে অন্যকে কলা খাওয়াতে যাবেন না প্লিজ

24/02/2026

যাকে ভালোবাসেন, তাকে আগলে রাখার শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করুন এবং সম্ভব হলে তাকেই নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নিন। এই পৃথিবীতে সবকিছুর বিকল্প পাওয়া গেলেও প্রিয় মানুষের কোনো বিকল্প হয় না। একবার যদি সে জীবন থেকে হারিয়ে যায়, তবে সেই শূন্যস্থান আপনি সারা পৃথিবী দিয়েও পূরণ করতে পারবেন না।

মানুষ বলে সময় সব ক্ষত সারিয়ে দেয়, কিন্তু সত্যিটা হলো সময় শুধু আমাদের সহ্য করতে শেখায়। যাকে মনে-প্রাণে ভালোবেসেছেন, তাকে না পাওয়ার আফসোসটা আপনার বুকের এক কোণে আজীবন বিঁধে থাকবে। প্রতিটি উৎসবে, প্রতিটি একাকীত্বের রাতে কিংবা ভিড়ের মাঝে হঠাৎ তার মতো কাউকে দেখলে আপনার কলিজাটা মোচড় দিয়ে উঠবে। অন্য কাউকে নিয়ে ঘর বাঁধলেও, মনের গহীনে সবসময় একজনের অভাব থেকেই যাবে। আপনি তাকে ভুলতে চাইবেন, কিন্তু স্মৃতিরা বড় বেইমান; তারা বারবার এসে মনে করিয়ে দেবে যে আপনার সবচেয়ে প্রিয় জগতটা আজ অন্যের।

প্রিয় মানুষ একবার হাতছাড়া হয়ে গেলে তাকে আর ফিরে পাওয়া যায় না। হয়তো তাকে রাস্তায় দেখবেন, হয়তো সোশ্যাল মিডিয়ায় তার সুখী জীবনের ছবি দেখবেন—কিন্তু সেই মানুষটা আর আপনার থাকবে না। তখন আপনার কাছে অঢেল সম্পদ থাকলেও মনে হবে আপনি পৃথিবীর সবচেয়ে নিঃস্ব মানুষ। সেই বিচ্ছেদের যন্ত্রণা আর নিজেকে ক্ষমা করতে না পারার আক্ষেপ আপনাকে তিলে তিলে শে’ষ করে দেবে।

তাই যদি সত্যি কাউকে ভালোবেসে থাকেন, তবে পরিস্থিতির দোহাই দিয়ে বা ইগোর বশে তাকে ছেড়ে দেবেন না। লড়াই করুন, শেষ পর্যন্ত চেষ্টা করুন তাকে নিজের করে পাওয়ার। কারণ পছন্দের মানুষের সাথে কাটানো একটা কুঁড়েঘরও স্বর্গের মতো মনে হয়, আর অপছন্দের মানুষের সাথে রাজপ্রাসাদে থাকাটাও একপ্রকার জেলখানা। জীবন একটাই, আর এই জীবনে প্রিয় মানুষের হাত ধরে বাঁচতে পারার চেয়ে বড় কোনো সার্থকতা আর নেই।🩶

©collected

22/02/2026
13/02/2026

দীর্ঘ সময় সম্পর্কে থাকার পর বেটার অপশন পেয়ে মানুষ টাকে ছেড়ে দিচ্ছেন।
মানুষ টা আপনার জন্য কান্না করে বালিস ভেজাচ্ছে, আপনার শত শত অবহেলা পাওয়ার পরও পাগলা কুকুরের মতো আপনার পিছনে ছুটতেছে কি ভাবছেন মানুষটা খুব বোকা,, মানুষ টা বোকা নয় মানুষ টা বিশ্বাসী মানুষ টা আপনার আপনি টাতে আসক্ত ।
আর তাকে ঠকিয়ে নিজেকে কি ভাবতেছেন অনেক বড় চালাক আপনি।
একটা কথা মনে রাখবেন সব ভালোবাসায় কিন্তু ভালোবাসা থাকে না।

দেখবেন জীবনের কোনো এক পর্যায়ে বেটার মনে করে যার কাছে গেছেন তার কাছে মাথা গোঁজার ঠাঁই খুঁজে পাচ্ছেন না।
আপনি যেরকম করে ঐ মানুষ টাকে ভেঙ্গে চুরমার করে দিয়ে এই মানুষটির কাছে এসেছেন সেম একোই ভাবে এই মানুষটি আপনাকে ভেঙ্গে চুরমার করে দিবে।
না পারবেন সইতে না পারবেন বলতে।
শুধু সময়ের অপেক্ষা পার্থক্য শুধু একটাই আজ আর কাল..

I am still learning 🙂
11/02/2026

I am still learning 🙂

11/02/2026

😇

10/02/2026

♨️Wait For End 🤣😂

"বড় ভাই: ডিসিপ্লিন শেখাবো।
ছোট ভাই: আমিই তো ডিসিপ্লিন!
আর আমি: ভাই, আপনারা মারামারি করেন, আমি ভিউ পাই!" 🍿🎥

❌রাগিং কে না বলুন

10/02/2026

একজনকে ভালোবাসতাম; বাবা মায়ের কান্না দেখে তারে দাফন করে দিয়েছি। পরে বাবা মায়ের পছন্দে বিয়ে করেছি। এখন আমি কান্না করি আর বাবা মা দেখে। একটা কথাই বলে 'মেনে নে মা, একদিন তোর সুখ হবে।' মাকে রোজ কল দিয়ে জিগ্যেস করি, মা সেই একদিন কবে আসবে ? 💔

08/02/2026

হঠাৎ করেই আল্লাহ সবকিছু ঠিক করে দেবেন, তুমি ভাবছো যে গল্পের শেষ, যার জন্য তুমি এতদিন ধরে আল্লাহর কাছে প্রার্থনা করছিলে, যার জন্য তুমি তাহাজ্জুদ পড়া শুরু করেছো। আল্লাহ শীঘ্রই একটি অলৌকিক ঘটনা পাঠাবেন ইনশাআল্লাহ। তিনি পুরো পরিস্থিতি এমনভাবে বদলে দেবেন যা তুমি কখনও কল্পনাও করতে পারোনি.!'🤍

ইনশাআল্লাহ!

08/02/2026

লয়্যালিটি মেইনটেইনের চর্চা করাটা অত্যন্ত জরুরী।
"কেউ বিশ্বাস করছে"- এই ব্যাপারটা নিছক ছেলেখেলা নয়। এটা অনেক বড় একটা প্রাপ্তি। অনেক বড় একটা অর্জন।
এই মানুষগুলোকে ঠকাতে নেই। এই মানুষগুলোর অগাধ বিশ্বাসের সুযোগ নিতে নেই। এদের আগলে রাখা লাগে। আটকে রাখা লাগে।

জীবনের এই গোলকধাঁধায় অনেক মানুষের সাথে তোমার দেখা হবে; অগাধ বিশ্বাস নিয়ে তোমাকে ভরসা করার মতন মানুষ তুমি বারবার পাবেনা।

মানুষের সরল বিশ্বাসের সুযোগ নিতে নেই। এত সুযোগ, এত অন্ধকার, এত এত সন্দেহের সমুদ্রে একটি বিশ্বাসের নৌকার দেখা পেয়েও সেই নৌকাতে নির্বিঘ্নে, নিশ্চিন্তায় না উঠতে পারার ব্যর্থতা নিয়ে তুমি ভাল থাকবেনা।

যখন কেউ বিশুদ্ধ বিশ্বাস সমর্পন করবে; তার বিপরীতে তুমি বিশ্বস্ততা ছড়িয়ে দিও।

লেখা- আসাদুজ্জামান জীবন

04/02/2026

Never ?

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tunib's Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tunib's Vlog:

Share

Category