27/09/2024
বাঙালি প্রশংসা করবে শিবিরের, ভোট দেবে নৌকায়/শীষে।
বাঙালি আপনার লেখার প্রশংসা করবে, বই কিনবে সাদাত হোসেনের।
বাঙালি আপনার চিন্তার তারিফ করবে, কিন্তু এমবি কিনে শুনবে সোলায়মান সুখনের কথা।
বাঙালি দেশপ্রেমের আবেগে ভেসে যাবে, কিন্তু লালন/মাওলানা ভাসানী/হাজী শরীয়তুল্লাহকে ফেলে গ্রহণ করবে বিদেশি কার্ল মার্ক্সের দর্শন।
বাঙালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশংসায় ভাসবে, কিন্তু সন্তানকে পড়তে পাঠাবে বিদেশ।
বাঙালি গাছ বাঁচিয়ে পরিবেশ রক্ষার আন্দোলন করবে, কিন্তু বাসার সব ফার্নিচার কিনবে কাঠের।
বাঙালি সারাদিন বলবে— টাকার অভাবে বই কিনতে পারছি না, কিন্তু পিডিএফ দিলে পড়বে না।
বাঙালি নারীবাদীরা মেয়েদের স্বনির্ভর হওয়ার আন্দোলন করবে, কিন্তু নিজের মেয়েকে বিয়ে দেবে পয়সাওয়ালা ছেলের সঙ্গে।
বাঙালি ক্রিকেটাররা বলবে— ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট, অথচ সে নিজে নেবে ৩ সন্তান।
বাঙালি নবান্নের চালের পিঠা ও পান্তা ভাতের আবেগে ভেসে যাবে, কিন্তু নিজেদের পারিবারিক কোনো পার্টিতে খাবে পিৎজা।
মোরাল : বাঙালির সমর্থন ও ভালোবাসা পেয়ে শিবির যদি আহ্লাদে আটখানা হয়ে ওঠে, তাহলে তারা ভুল করবে। বাঙালি মুখ দিয়ে যাকে ভালোবাসে, তাকে অন্তরের ভালোবাসা দেয় না।
বাঙালির মুখটা খুব পরিষ্কার, অন্তরটা শয়তানের(সবাই না)