18/12/2025
হাদির পরবর্তী টার্গেট হতে যাচ্ছে হাসনাত আব্দুল্লাহ এমনটাই টুইট করেছেন কর্ণেল Ajay K Raina, ভারতের সাবেক অভিজ্ঞ সেনা কর্মকর্তা, প্রায় ৩০ টি বইয়ের লেখক এবং সিকিউরিটি এনালিস্ট। ইভেন কোথায় গু লি করা দরকার তাও উল্লেখ করে বলেছেন, ”গুলি করতে হবে ঘাড়ে, মাথায় নয়। প্রথমে তাকে নিশ্চুপ করাতে হবে। এবং ছোট্ট ছোট্ট ভুলগুলোও শুধরে নেয়া হবে।” এই যে এমন ইন্টারন্যাশনাল প্লাটফর্মে ওপেন ডেথ থ্রেট দেয়া হলো, হচ্ছে এর দায় কী হাসনাতরা এড়াতে পারেন?
কথায় কথায় আপনারা সেভেন সিস্টার্স দখল করে ফেলতেছেন। গত দেড় বছর শুধু মুখেই মিনিমাম ১০০ বার সাত বোন দখল করা শেষ আপনাদেরে! ওদিকে নিজের দেশের ভেতরেই তো সব ক্ষয় হয়ে শেষ, সে দিকে কোন রকম ব্যস্ততা আছে? কোন কিছু ঠিকভাবে চলছে? কিছুই তো ঠিক নাই! কিচ্ছু না! আইন শৃঙ্খলা থেকে শুরু করে এভরিথিং... প্রতিটা কোণায় কোণায়, ইঞ্চিতে ইঞ্চিতে সমস্যা! সে সব বাদ দিয়ে যে জিনিস বাঁকা করা তো দূরে থাক, ছোয়ার মতো অবস্থাতেও নাই, তা টেনে তুলে ফেলার বুলি ছেড়ে লাভটা কী? শুনতে তিতা লাগলেও এটাই তো সত্য!
প্লিজ, ট্রাই টু রিবিল্ড আওয়ার ওউন কান্ট্রি ফার্স্ট!
হাদি, হাসনাতরা যথেষ্ট ভোকাল মানুষ। এক্সপ্রেসিভ, অ্যাক্টিভ। ওনাদের কথা কান পর্যন্ত পৌঁছায় আমাদের। শুধু আমাদেরই না, সারা দুনিয়াতেই। দেশের ভবিষ্যত ওরাই। পরবর্তী নেতৃত্ব ওরাই। এই তরুণদের পক্ষেই সম্ভব শতবর্ষ পিছিয়ে থাকা এই হতভাগা দেশটাকে সামনে নিয়ে যাওয়া।
এই দেশের জন্য তো ওদের দরকার আমাদের। এভাবে এক জনের পর একজন চলে যেতে থাকলে দিনশেষে, যা ছিল, তাই আছে, তাই থেকে যাবে এই দেশ! নাথিং উইল চেঞ্জ।।।