03/02/2026
ওহে মানবজাতি
তোমাকে জানতে হবে....
নবি হযরত মোহাম্মদ (সাঃ) আয়েশা (রাঃ)আনহা কে
৬ বছর বয়সে বিয়ে করেছিলেন।
➡️ বঙ্গবন্ধু যখন বিয়ে করেন, তখন তাঁর বয়স ছিল মাত্র ১৮ বছর (১৯৩৮ সালে)। আর তাঁর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছা মুজিব (রেনু)-এর বয়স ছিল মাত্র ৮ বছর।
➡️ রবীন্দ্রনাথ ঠাকুর (বিশ্বকবি)
রবীন্দ্রনাথ ঠাকুর যখন মৃণালিনী দেবীকে বিয়ে করেন, তখন কবির বয়স ছিল ২২ বছর এবং মৃণালিনী দেবীর বয়স ছিল মাত্র ৯ থেকে ১০ বছর। ১৮৮৩ সালে এটি ছিল তৎকালীন বাংলার জমিদার পরিবারের একটি সাধারণ চিত্র।
➡️ মহাত্মা গান্ধী (ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা)
মোহনদাস করমচাঁদ গান্ধী মাত্র ১৩ বছর বয়সে কস্তুরবা গান্ধীকে বিয়ে করেছিলেন। এটি ছিল একটি পারিবারিকভাবে আয়োজিত বিয়ে। গান্ধীজি তাঁর আত্মজীবনীতে এই অল্প বয়সে বিয়ের অভিজ্ঞতার কথা বিস্তারিত লিখে গেছেন।
➡️ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (সমাজ সংস্কারক)
যিনি বাল্যবিবাহ প্রতিরোধের জন্য জীবনভর লড়াই করেছেন, সেই বিদ্যাসাগর নিজেও তৎকালীন প্রথা অনুযায়ী মাত্র ১৪ বছর বয়সে বিয়ে করেছিলেন। তাঁর স্ত্রীর নাম ছিল দিনময়ী দেবী।
🌅 উদ্দেশ্য.....
একটি বিষয় খেয়াল করুন:
আজ থেকে প্রায় ১০০ বা ১৫০ বছর আগে আমাদের এই বাংলা অঞ্চলে (বাংলাদেশ ও ভারত) শৈশবে বা কৈশোরে বিয়ে হওয়াটা ছিল সমাজের একদম স্বাভাবিক নিয়ম। তখন আইন বা সামাজিক দৃষ্টিভঙ্গি আজকের মতো ছিল না। বড় বড় মনীষীরাও এই প্রথার মধ্য দিয়েই বড় হয়েছেন |
তাহলে ভাবুন যেখানে ১৪০০ বছরের বেশি সময় আগে
হযরত মোহাম্মদ (সাঃ) বিয়ে নিয়ে তোমাদের এতো মাথা ব্যথা সেখানে তোমাদের আইডলরা মাত্র ১০০-১৫০ বছর আগেও খুব অল্প বয়সে বিয়ে করেছেন।
মূল কথা.....
কাউকে নিয়ে সমালোচনা করার আগে সেই সময়ের অবস্থা আবহাওয়া নানা বিধ বিষয় সম্পর্কে জ্ঞান রাখা অত্যন্ত জরুরি।
কোন সময় নিয়ে কথা বলার আগে সেই সময়ের সামাজিক অবস্থার প্রেক্ষাপট জানা খুবই জরুরী।
কোন কিছু বিবেচনা করার আগে সঠিকভাবে যাচাই করার নামই শিক্ষা।
আসুন ইসলাম অনুযায়ী জীবন গড়ি।