News-8

News-8 সাংবাদিক

02/06/2026

জীবনের প্রথম একটা স্মরণীয় দিন ছিল যে দিনের কথা চাইলেও ভুলতে পারবো না।।।।।

02/06/2026
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সিংগীমারি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার নুর ইসলাম রন্টু’র বিরুদ্ধে ক্ষমতার দাপট দেখিয়ে এ...
01/06/2026

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সিংগীমারি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার নুর ইসলাম রন্টু’র বিরুদ্ধে ক্ষমতার দাপট দেখিয়ে এক দিনমজুর পরিবারের জমি জোরপূর্বক দখল, ফসল নষ্ট সহ হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, জমি দখলের ঘটনাটি ধামাচাপা দিতে ভুক্তভোগী দিনমজুর পরিবারটিকে মিথ্যা 'জামায়াত' তকমা দিয়ে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে বলে জানান ভুক্তভোগী হাসিব ও তার বাবা আব্দুল জলিল।

আজ ১ জুন সোমবার দুপুরে স্থানীয় সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন, উপজেলার দক্ষিণ গড্ডিমারী (৪নং ওয়ার্ড) এলাকার বাসিন্দা ভুক্তভোগী হাসানুজ্জামান হাসিব ও বাবা আব্দুল জলিল। এ ঘটনায় তিনি ইতিমধ্যে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী হাসিব জানান, ২০০২ সালে তাঁর বাবা বর্তমান ইউপি সদস্য নুর ইসলাম রন্টু’র বাবা আকবর আলীর কাছ থেকে ২৭ শতক জমি বৈধভাবে ক্রয় করেন। ক্রয়ের পর থেকে দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে তাঁরা ওই জমি ভোগদখল করে আসছেন। কিন্তু বর্তমান ইউপি মেম্বার নুর ইসলাম রন্টু ক্ষমতার দাপট দেখিয়ে বিভিন্ন প্রশাসনিক ভয়ভীতি প্রদর্শন করে ওই জমির দলিল (কবলা) জোরপূর্বক ফেরত চাচ্ছেন। এতে হাসিব ও তাঁর বাবা অসম্মতি জানালে মেম্বার ও তাঁর সহযোগীরা তাঁদের ওপর ক্ষিপ্ত হন।

অভিযোগে সূত্রে জানা যায়, মেম্বার নুর ইসলাম রন্টু’র নেতৃত্বে একই এলাকার জিয়াউর রহমান, মুন্না এবং মর্জিনা বেগম সংঘবদ্ধভাবে ওই জমি দখলের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বাধা সৃষ্টি করে আসছেন। হাসিব তাঁর জমিতে সবজি চাষের প্রস্তুতির জন্য বেড়া নির্মাণ করতে গেলে অভিযুক্তরা তা ভেঙে ফেলে এবং ফসল নষ্ট করে ক্ষতিসাধন করে এবং হাসিব এবং তাঁর বাবা-মা, ভাই-বোনের ওপর অতর্কিত হামলা ও মারধর শুরু করেন। পরে স্থানীয় লোকজন ছুটে এসে তাঁদের উদ্ধার করেন।

ভুক্তভোগী হাসিব বলেন, আমার পরিবার কোনো ধরনের রাজনীতির সাথে জড়িত নয়। আমরা দিন এনে দিন খাই। জমি লিখে না দেওয়ায় আমাদের মারধর করে আবার উল্টো মিথ্যা জামায়াত নেতা' বলে আখ্যায়িত করে এলাকাছাড়া করার হুমকি দেওয়া হচ্ছে। বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইউপি সদস্য নুর ইসলাম রন্টু জমি দখলের অভিযোগ অস্বীকার করে বলেন, তারা ভাইয়ে ভাইয়ে জমি নিয়ে মারামারি করছিল। আমি গিয়ে তাদের শান্ত করার চেষ্টা করি। এখন শুনলাম আমার নামেও নাকি অভিযোগ করা হয়েছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

28/05/2026

হাহাহাহা

26/05/2026

সকলকেই পবিত্র ঈদ-উল- আযহার শুভেচ্ছা ঈদ মোবারক।

কেতকীবাড়ীতে প্রতি মাসের ন্যায় আজকেও বিক্রি হচ্ছে টিসিবির পণ্য।
24/05/2026

কেতকীবাড়ীতে প্রতি মাসের ন্যায় আজকেও বিক্রি হচ্ছে টিসিবির পণ্য।

Address

Hatibandha, Lalmonirhat
Rangpur
5530

Website

Alerts

Be the first to know and let us send you an email when News-8 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News-8:

Share