Jay Radhe

Jay Radhe হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং সুখী হউন

26/08/2024
মহাপবিত্র পুরুষোত্তম মাসে স্পেশাল (শ্রীপরমা) একাদশী ব্রত১২ আগস্ট, শনিবার 🍌🍋🍉🍇🍍 আপনি পালন করবেন তো❓
09/08/2023

মহাপবিত্র পুরুষোত্তম মাসে স্পেশাল (শ্রীপরমা) একাদশী ব্রত
১২ আগস্ট, শনিবার 🍌🍋🍉🍇🍍 আপনি পালন করবেন তো❓

Hare Krishna 🙏♥️
27/07/2023

Hare Krishna 🙏♥️

 #অগ্রীম_একাদশী_বার্তা 30 শে জুন 2023, 13 আষাঢ় 1430 বঙ্গাব্দ রোজ শুত্রুবার পবিত্র শয়ন একাদশী।পরদিন পারণের সময় সকাল 05:20...
29/06/2023

#অগ্রীম_একাদশী_বার্তা

30 শে জুন 2023, 13 আষাঢ় 1430 বঙ্গাব্দ রোজ শুত্রুবার পবিত্র শয়ন একাদশী।
পরদিন পারণের সময় সকাল 05:20 থেকে 09:41 এর মধ্যে (বাংলাদেশ সময়)

শয়ন একাদশীর ব্রত মাহাত্ম্য

মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ । আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি ? এর মহিমাই বা কি ? তা আমাকে কৃপা করে বলুন ।

শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি ।

শ্রীব্রহ্মা বললেন-হে নারদ ! এ সংসারে একাদশীর মত পবিত্র আর কোন ব্রত নেই । সকল পাপ বিনাশের জন্য বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক । যে ব্যক্তি এই প্রকার সকল অভিষ্ট ফলদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয় । আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী 'শয়ন' নামে বিখ্যাত । শ্রীভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় । এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে । আমি এখন তা আপনার নিকট বলছি ।

বহু বছর পূর্বে সূর্যবংশে মান্ধাতা নামে একজন রাজর্ষি ছিলেন । তিনি ছিলেন সত্যপ্রতিজ্ঞ এবং প্রতাপশালী রাজা । প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতাে প্রতিপালন করতেন । সেই রাজ্যে কোনরকম দুঃখ, রােগ-ব্যাধি, দুর্ভিক্ষ, খাদ্যাভাব অথবা কোন অন্যায় আচরণ ছিল না । এইভাবে বহুদিন অতিবাহিত হল । কিন্তু একসময় হঠাৎ দৈবদুর্বিপাকে ক্রমাগত তিনবছর সে রাজ্যে কোন বৃষ্টি হলো না । দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উপশ্যে দানমন্ত্রের 'স্বাহা’ ‘স্বধা' ইত্যাদি শব্দও বন্ধ হয়ে গেল । এমনকি বেদপাঠও ক্রমশ বন্ধ হল ।

তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগল মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন । শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস । তাই ভগবানের এক নাম নারায়ণ ।

মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বারিবর্ষণ করেন । সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন । এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে । অতএব হে মহারাজ আপনি এমন কোন উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয় ।

রাজা মান্ধাতা বললেন, তােমরা ঠিকই বলেছ । অন্ন থেকে প্রজার উদ্ভব । অন্ন থেকেই প্রজার পালন । তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয় । আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় । আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোন দোষ খুঁজে পাচ্ছি না । তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব ।

তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন । সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী ঋষি অঙ্গিরার সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শনমাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন । মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন । রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন । ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন !

আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়ন নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন । এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে । এই একাদশী সর্বসিদ্ধি দাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিনী । হে রাজন ! প্রজা ও পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন ।

মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন । আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী - ব্রতের অনুষ্ঠান করলেন । ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হল। কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হল । ভগবান হৃষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হল ।

এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য । ভবিষ্যপুরাণে যুধিষ্ঠির-শ্রীকৃষ্ণ তথা নারদ-ব্রহ্মা সংবাদ রূপে শয়ন একাদশীর মাহাত্ম্য বর্ণিত হয়েছে ।

একাদশী পারন মন্ত্র :

”একাদশ্যাং নিরাহারো ব্রতেনানেন কেশব ।

প্রসীদ সুমুখ নাথ জ্ঞানদৃষ্টিপ্রদো ভব ।।”

– এই মন্ত্র পাঠ করে নির্দিষ্ট সময়ের মাঝে পারন করতে হয় ।

গীতা মাহাত্ম্যে উল্লেখ আছে-

”যোহধীতে বিষ্ণুপর্বাহে গীতাং শ্রীহরিবাসরে।

স্বপন জাগ্রৎ চলন তিষ্ঠন শত্রুভির্ন স হীয়তে।।”

অর্থাৎঃ শ্রী বিষ্ণুর পর্বদিনে, একাদশী ও জন্মাষ্টমীতে যিনি গীতা পাঠ করেন , তিনি চলুন বা দাড়িয়ে থাকুন, ঘুমিয়ে বা জেগে থাকুন বা যে অবস্থায়ই থাকুন না কেন শত্রু কখনো তার কোন ক্ষতি করতে পারেনা ।

একাদশী ব্রত আপনে পালন করুন অন্যকেও উৎসাহিত করুন।

ভুল ত্রুটি ক্ষমা চোখে দেখবেন কারণ আমি এক অধম।

শয়ন একাদশী মাহাত্মটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন সবাই কৃপা করে।।

হরে কৃ্ষ্ণ হরে কৃ্ষ্ণ, কৃ্ষ্ণ কৃ্ষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে।।

জগন্নাথ দেবের রথের প্রস্তুতি চলছে।ইসকন প্রচার কেন্দ্র, নীলফামারী।
20/06/2023

জগন্নাথ দেবের রথের প্রস্তুতি চলছে।
ইসকন প্রচার কেন্দ্র, নীলফামারী।

16/06/2023

#হরেকৃষ্ণ🙏🙏
আসছে আগামী ২০/০৬/২০২৩ এ জয় জগন্নাথের রথযাত্রা উৎসব। সবাইকে রথযাত্রার অগ্রীম শুভেচ্ছা ও অভিনন্দন ❤️❤️

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Jay Radhe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category