Bongo Posto

Bongo Posto Limitless Vlog and Content Daily

এ বছরের শ্রীভূমির থিম "- দমকল মন্ত্রীর দম শেষ তাই সে গেলো জেলে 🤧🤣
11/05/2026

এ বছরের শ্রীভূমির থিম "
- দমকল মন্ত্রীর দম শেষ তাই সে গেলো জেলে 🤧🤣

প্যান্ডেলের থিম : 'শ্রীঘর-যাত্রা'
11/05/2026

প্যান্ডেলের থিম : 'শ্রীঘর-যাত্রা'

আরে ভাই কাকে বিশ্বাস করি এতদিন শুনছিলাম কসাই ঠকায় এখন দেখি মাছুয়ার কাছে মাছ কাটলে ও ঠগায়
11/05/2026

আরে ভাই কাকে বিশ্বাস করি এতদিন শুনছিলাম কসাই ঠকায় এখন দেখি মাছুয়ার কাছে মাছ কাটলে ও ঠগায়

😁🙂😁
11/05/2026

😁🙂😁

আজাদ মজুমদার নামের একটি গাধা, সে নাকি ইউনুস সরকারের উপ-প্রেস সচিব ছিল। একটা দেশের সরকার প্রধানের প্রেস সচিব ই যদি এতটা ম...
10/05/2026

আজাদ মজুমদার নামের একটি গাধা, সে নাকি ইউনুস সরকারের উপ-প্রেস সচিব ছিল। একটা দেশের সরকার প্রধানের প্রেস সচিব ই যদি এতটা মূর্খ হয় তাহলে বুঝুন সেই সমাজের লেভেল কেমন।

ঘরের চাবি ভাঙা ই সঠিক, তালা নয়। তালা ভেঙে ঘরে ঢুকে, রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের এই আধ্যাত্মিক গানটির উদ্দেশ্য আমরা যেন সংসারের মোহরূপ তালাবন্ধ ঘরে আর না ঢুকি, আমাদের মায়ার আকর্ষণরূপ চাবিটি যেন আমাদের জ্ঞান দানের দ্বারা ঈশ্বর ভেঙে ফেলেন, তখন আমরা আর মোহরূপ জাগতিক সংসারের তালা খুলতে পারবনা, আধ্যাত্মিক জ্ঞানের পথে গমন করব। যে পরমাত্মার দেখা না পেয়ে একা একা সাধক কবির আর দিন কাটছেনা, সংসাররূপ ঘরে না গিয়ে সাধক কবি অজ্ঞানরূপ রাতের অন্ধকার পেরিয়ে জ্ঞানরূপ রবির আলো তথা সেই পরমাত্মার দেখা পেতে চান। আর সেই অনুভূতি কবি এই গানে লিখেছেন-

তোমারি দেখা পেলে
সকল ফেলে
ডুববে আলোক-পারাবারে

তিনি সংসারময় অন্ধকার পাড়ি দিয়ে আলোকময় পরমাত্মায় ডুবে নিমগ্ন হতে চান। তাই তিনি চান তাঁর তালাবন্ধ ঘর স্বরূপ সংসারের জাগতিক মোহে ফিরে যাবার পথ তাঁর চাবিটি ভেঙে ফেলতে, যাতে তাঁকে অন্ধকার ঘরে আর ফিরে যেতে না হয়।

আজাদ মজুমদার সহ এইসব মূর্খদের হে ঈশ্বর তুমি জ্ঞান দাও, তুমি ক্ষমা করো, এদের এই অন্ধকার অজ্ঞানী জীবন যেন শেষ হয়, যেন আলোর পথ দেখতে পায়।

পুজোর সময় আরতির পঞ্চপ্রদীপের উপর হাত রেখে সেই তাপ মা তার ছেলে মেয়ের মাথায় বুকে বুলিয়ে দেয়, কিন্তু ছেলে মেয়ে সাথে না থাকল...
10/05/2026

পুজোর সময় আরতির পঞ্চপ্রদীপের উপর হাত রেখে সেই তাপ মা তার ছেলে মেয়ের মাথায় বুকে বুলিয়ে দেয়, কিন্তু ছেলে মেয়ে সাথে না থাকলে শাড়ির আঁচলের গায়ে তাপ লাগিয়ে খুঁট বেঁধে রেখে দেয়, পরে বাড়ি এসে আঁচলের খুঁট খুলে সেই তাপ ছেলে মেয়ের মাথায় দেয়, পৃথিবীতে মায়েরই এই আশ্চর্য ক্ষমতা আছে যে সন্তানের মঙ্গল কামনায় তাপ পর্যন্ত আঁচলে গিঁট বেঁধে রাখতে পারে..
সমস্ত সন্তানের মঙ্গলকামনা চিরকাল মায়ের আঁচলে বাঁধা থাক.........

বেঁচে থাকুক সবার মা 😭

আজ কবিগুরু, তোমার দিন 🙏🙏..প্রণাম তোমাকে..আমার প্রশ্ন সকলের কাছে 🙏🙏এমন পরিবর্তন আশা করেছিলেন বাংলার মানুষ 😢??????????এরপর...
10/05/2026

আজ কবিগুরু,
তোমার দিন 🙏🙏..প্রণাম তোমাকে..

আমার প্রশ্ন সকলের কাছে 🙏🙏
এমন পরিবর্তন আশা করেছিলেন বাংলার মানুষ 😢
??????????
এরপর আর কি দেখার সুযোগ আসে অপেক্ষায় রইলাম 🙏🙏🙏🙏🙏

কারা যেন ডায়লগ দিত "পার্থক্য ছিল থাকবে" 😅তাহলে ষোলকলা পূর্ণ হল? জিৎ রাজনীতি করে না। জিৎ মেরুদন্ড বিক্রি করেনি বলে, যারা...
10/05/2026

কারা যেন ডায়লগ দিত "পার্থক্য ছিল থাকবে" 😅তাহলে ষোলকলা পূর্ণ হল? জিৎ রাজনীতি করে না। জিৎ মেরুদন্ড বিক্রি করেনি বলে, যারা হ্যাল খেত? তাদের বর্তমান অবস্থান কি? আসলে সবাই বিক্রি হয়, ডিপেন্ড করে কতটা পরিমাণে দেওয়া হচ্ছে! আর মনে রাখবেন, জিৎ বাংলার সুপারস্টার, মহাপুরুষ নয়। কেমন?

যদিও আমি মনে করি না, অভিনেতা অভিনেত্রীদের কোন একটি দলের হয়ে রাজনীতি করাটা মেরুদন্ড বিক্রির সমান। সবার মতাদর্শ আলাদা হতেই পারে এবং রাজনীতি করতেই পারে। তবে মেরুদন্ড বিক্রি তখনই বলা যেতে পারে, এক যখন দল ক্ষমতায় নেই বলে পাল্টি মারে অভিনেতা-অভিনেত্রীরা। দুই, নিজেকে সরকার বিরোধী প্রতিপন্ন করে, আগের সরকারকে প্রশ্ন করত কিন্তু পছন্দের দল সরকারে থাকার জন্য সরকারকে প্রশ্ন করতে ভুলে গেছে। তাদেরকে বলা যায়, তারা মেরুদন্ড বিক্রি করে দিয়েছে।

হ্যাঁ বিক্রি তারাই হয় না, যাদের সত্যিকারে আদর্শ থাকে।
:

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালনের অনুমতি দেয়নি প্রশাসন। নিজের বাড়িতেই আমাদের সকলকে নিয়ে বাংলার গৌরব, আমাদের অহংকার র...
09/05/2026

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালনের অনুমতি দেয়নি প্রশাসন। নিজের বাড়িতেই আমাদের সকলকে নিয়ে বাংলার গৌরব, আমাদের অহংকার রবিঠাকুরের জন্মদিবস পালন করলেন দিদি।

১৫ টা বছর ধরে রাজ্যটাকে শাসন করলেন আপনি। মানুষ আপনার অনেক ঔদ্ধত্যই দেখেছে। কিন্তু পুরীতে শ্রীমন্দিরে ঢুকতে না পেরে আপনি ...
09/05/2026

১৫ টা বছর ধরে রাজ্যটাকে শাসন করলেন আপনি। মানুষ আপনার অনেক ঔদ্ধত্যই দেখেছে। কিন্তু পুরীতে শ্রীমন্দিরে ঢুকতে না পেরে আপনি স্বয়ং আদিপুরুষের সাথে অহংকার দেখিয়ে যে পাঙ্গাটা নিয়ে নিলেন তার থেকে বড় বোকামি বোধহয় আর দুটো হয়না বিশ্বাস করুন। আপনি নিজের প্রতিষ্ঠা বোঝানোর জন্য দীঘায় শ্রীমন্দিরের ন্যায় দেখতে একটি মন্দির নির্মাণ করলেন। ঠিক আছে সেটাও মেনে নেওয়া যায়। কিন্তু শ্রীমন্দিরকে টেক্কা দিতে আপনি দীঘাকে জগন্নাথ ধাম ঘোষণা করে দিলেন .... সেই নিয়ে কি বিতর্ক। বিতর্ক ও নিন্দার ঝড় পুরী অবধি পৌঁছে গেলো। বলি ধাম শব্দের মানে জানেন ? থেমে থাকলেন না । শ্রীমন্দিরের অন্দরের বেঁচে যাওয়া দারু দিয়ে বিগ্রহ নির্মাণ করলেন। এবং সেটা নিয়ে যখন বিতর্ক সৃষ্টি হলো তখন প্রেস কনফারেন্স করে তাচ্ছিল্য করে বললেন - কটা নিমকাঠ লাগবে ? আমার বাড়িতে এমন অনেক নিমগাছ আছে। নিয়ে যেও। আপনি ভাবতে পারছেন আপনি কাকে নিজের অহংকার ঔদ্ধত্য দেখাচ্ছেন ? পরাৎপর ব্রহ্মকে আপনি নাকি চ্যালেঞ্জ করছেন !! আশ্চর্য !! নির্দ্বিধায় আপনি জগন্নাথকে ভগন্নাথ বলে দিলেন !! বলি মহাপ্রভু কে চিনলেন তো ভালো করে ? প্রভু আগে দেখেন তারপর দেখান ! দেখে নিলেন তো মহাপ্রভুর কাছে অহংকার দেখানোর মহাপ্রভুকে অপমান করে কথা বলার ফলটা কি হলো ?

এই গোল গোল চোখ ওয়ালা ভগবান খুব ভয়ঙ্কর। প্রথমে দেখেন তারপর দেখান। খুব নিষ্ঠুর ইনি .... কেউ নিস্তার পায়না এনার হাত থেকে।

যাই হোক ! সব প্রভুর ইচ্ছা। নতুনের সূচনা হলো। আপনি ভালো থাকবেন । মহাপ্রভুর শ্রীচরণে আপনার দীর্ঘায়ু কামনা করি। পারলে মহাপ্রভুর কাছে কিঞ্চিৎ ক্ষমা প্রার্থনা করে নেবেন। প্রভু দয়াময়। প্রভু আপনাকে নিশ্চই মার্জনা করবেন .....

জয় জগন্নাথ 🙏🏽

এই ধূপদানিটা কোনো কাজের না,হাজারটা ফুটো রেখেছে ঠিকই, অনেক কাঠি একবারে গাঁথা যাবে কিন্তু ধূপের ছাই পড়ে চারিদিকে ছড়িয়ে ...
09/05/2026

এই ধূপদানিটা কোনো কাজের না,হাজারটা ফুটো রেখেছে ঠিকই, অনেক কাঠি একবারে গাঁথা যাবে কিন্তু ধূপের ছাই পড়ে চারিদিকে ছড়িয়ে একাকার হয়ে যায়, সেই থালার ওপরেই রাখতে হয় দানিটা।তারপর আরতি করতে ও অসুবিধা হয়, ধুপধাপ পড়ে যায় আর কাঠি গুলো এমন খাড়া হয়ে থাকে যে মনে হয় কোনদিন যে জ্বলন্ত ধুপকাঠির খোঁচা খেয়ে কানা হয়ে যাবো তার ঠিক নেই! সেদিন ওপরের ঘর গুলোয় ধূপ দেখাতে গিয়ে একটা কাঠি পড়ে কার্পেট কতখানি গোল হয়ে পুড়ে গেল। ভাগ্যিস হাতের কাছে একটা গামছা পেয়েছিলাম , তাই ঠেসে ধরে আগুন নিভিয়েছি।অথচ কর্তা মশাই এটা এনে বলেছিল নতুন স্ট্যান্ড খুব সুবিধে,ছাই ছড়িয়ে পড়বে না,আগুনের ফুলকি উড়ে যাওয়ার ভয় নেই। কিন্তু সবই উল্টো হচ্ছে এখানে!ভাবছি এটাকে বাদ দিয়ে আগের ফুলের মতো দানিটা ব্যবহার করতে শুরু করবো।

Address

Rangpur
5400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bongo Posto posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share