18/09/2026
বীরগঞ্জে মোবাইল কোর্টে ৮ মাদকসেবী ও কারবারির কারাদণ্ড, আদালত সোপর্দ ৯
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৮ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে নিয়মিত মামলার ১ জনসহ মোট ৯ আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত মোবাইল কোর্টে দেবীপুর গ্রামের উৎপল রায়, কার্তিক চন্দ্র রায় (দামাইক্ষেত্র), অপু চন্দ্র রায়, মোঃ আরমান আলী ও মোঃ রাহেল ইসলামকে ১ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া মোঃ আলমগীর হোসেন (মুচকুড়ি), মোঃ মোস্তাকিম (চাপাপাড়া) ও মোঃ মামুন মিয়াকে (মুচকুড়ি) ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
অন্যান্য আইনি প্রক্রিয়া শেষে সাজাপ্রাপ্ত ৮ জন এবং নিয়মিত মামলার আসামি জগদ্দল ডাঙ্গা পাড়ার দারগ আলীকে (৪০) বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।