BRUR Times

BRUR Times Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BRUR Times, Media/News Company, আবু সাঈদ চত্বর, রংপুর সদর, রংপুর, Rangpur.

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ খবর, অফিসিয়াল নোটিশ, ভর্তি তথ্য, ক্যাম্পাস ইভেন্ট, শিক্ষার্থীদের সাফল্য ও প্রতিদিনের আপডেট সবার আগে।
BRUR-এর কণ্ঠস্বর, শিক্ষার্থীদের নির্ভরতার নাম —Brur Times. 🎓📰

"পথে পায়ে লাগিয়ে থামিয়ে জিজ্ঞাসাবাদ, রংপুরে ‘ফাঁদ’ নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগ" - বিগত কয়েকদিন ধরে এমন ঘটনা ঘটছে—সবাই সতর্...
12/09/2026

"পথে পায়ে লাগিয়ে থামিয়ে জিজ্ঞাসাবাদ, রংপুরে ‘ফাঁদ’ নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগ"

- বিগত কয়েকদিন ধরে এমন ঘটনা ঘটছে—সবাই সতর্ক থাকুন
আজ আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে আমি ও আমার এক বন্ধু( Arif Mia) রংপুর পুলিশ লাইন্স এলাকা থেকে চিকলী পার্কের দিকে হেঁটে যাচ্ছিলাম। পথে সামনে থাকা দুইজন ব্যক্তিকে পাশ কাটিয়ে যাওয়ার সময় হঠাৎ করে আমার পা তাদের একজনের পায়ের সঙ্গে লাগে। বিষয়টি প্রথমে স্বাভাবিক মনে করে আমরা সামনে এগিয়ে যেতে থাকি (পরে বুজতে পারি তারা ইচ্ছাকৃত ভাবেই পায়ে লাগিয়ে ছিল) ।কিছুদূর যাওয়ার পর ওই ব্যক্তি পেছন থেকে আমাদের ডাক দেন। আমরা দাঁড়িয়ে গেলে তার সঙ্গে থাকা ব্যক্তি সামনে গিয়ে রাস্তার এক পাশে দাঁড়িয়ে থাকেন। এরপর ওই ব্যক্তি আমাদের বলেন, “আপনারা একটু দেখে চলতে পারেন না? আপনারা স্টুডেন্ট মানুষ, এরকম করতে পারেন না।”এরপর তিনি আমরা কোথায় পড়াশোনা করি, কোথায় থাকি—এ ধরনের বিভিন্ন ব্যক্তিগত তথ্য জানতে চান। আমরা স্বাভাবিকভাবেই তার প্রশ্নের উত্তর দিই। কিন্তু কিছুক্ষণ পর বিষয়টি অস্বাভাবিক দিকে যেতে থাকে। তিনি বিভিন্নভাবে আমাদের জিজ্ঞাসাবাদ করতে থাকেন এবং এমনভাবে কথা বলতে থাকেন, যেন আমরা বড় কোনো অপরাধ করে ফেলেছি।
একপর্যায়ে তিনি অশালীন ও স্লাং ভাষায় কথা বলা শুরু করেন। আমার বন্ধু তখন তাকে জিজ্ঞেস করে, “আপনি এভাবে কথা বলছেন কেন?” এরপর তিনি আরও জোরে জোরে কথা বলতে শুরু করেন।একপর্যায়ে ওই ব্যক্তি দাবি করেন, তার একটি পা আগে থেকেই ভাঙা এবং সেখানে ব্যথা পেয়েছেন। তখন পুরো ঘটনাটি আমাদের কাছে আরও সন্দেহজনক মনে হয়। বিশেষ করে, বিগত কয়েকদিন ধরেই রংপুরের বিভিন্ন জায়গায় এ ধরনের ঘটনা ঘটছে বলে জানতে পারছি। ফলে আমাদের আশঙ্কা হয়, কাউকে ভয় দেখিয়ে পরবর্তীতে টাকা দাবি করার কোনো উদ্দেশ্য থাকতে পারে।তবে টাকা-পয়সার বিষয়ে কোনো কথা ওঠার আগেই আমরা পরিস্থিতি বুঝতে পেরে সেখান থেকে চলে আসি কোনভাবে ।চলে আসার সময় আরও একটি বিষয় আমাদের সন্দেহ বাড়িয়ে দেয়। ওই ব্যক্তি আশপাশে থাকা আরেকজনকে “ভাই” বলে ডাকেন। তখন আমাদের মনে হয়, আশপাশে তাদের আরও কয়েকজন লোক থাকতে পারে।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো—শুধু হেঁটে চলাচল নয়, অটো, রিকশা কিংবা অন্যান্য যানবাহনে চলাচলের সময়ও যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে, তাহলে বিষয়টি সত্যিই চিন্তার।
—রংপুর শহর কি আদৌ আমাদের স্বাভাবিক ও নিরাপদ চলাচলের জন্য উপযোগী?

Nipon Roy Nishan
English 15th Batch
©️

লালবাগ থেকে পার্কের মোরে আশার রাস্তায় ছিনতাইয়ের চেষ্টা
04/09/2026

লালবাগ থেকে পার্কের মোরে আশার রাস্তায় ছিনতাইয়ের চেষ্টা

ফ্রান্স ফ্যান ক্লাব কর্তৃক আয়োজিত ১ দিনের ট্যুরে চলুন ঘুরে আসি "মিনি-সুইজারল্যান্ড ও পুঠিয়া রাজবাড়ী" থেকে। মাত্র 499 ট...
17/08/2026

ফ্রান্স ফ্যান ক্লাব কর্তৃক আয়োজিত ১ দিনের ট্যুরে চলুন ঘুরে আসি "মিনি-সুইজারল্যান্ড ও পুঠিয়া রাজবাড়ী" থেকে।

মাত্র 499 টাকার এই ট্যুরে যা যা থাকছে।

=> ফ্রান্স ফ্যান ক্লাবের পক্ষ থেকে ০১টি আকর্ষণীয় টি-শার্ট।
=> সকালে খিচুড়ি ।
=> দুপুরে স্পেশাল লাঞ্চ।
( ভাত + হাঁসের মাংস)
=> রাতে (রুটি+কলা)
=> থাকছে নৌকা ভ্রমণ, আড্ডা, গান উপভোগ করার সুযোগ।

তাই দেরি কেন। এখনি কনফার্ম করুন আপনার ডে-লং ট্যুরের আসনটি।

আসন সংখ্যা সীমিত। তাই নির্দিষ্ট আসন পূরণ হওয়ার আগেই আসন কনফার্ম করুন।

প্রয়োজনে:- Md. Laku Mia( bangla 13th batch)

+8801518993996
01319543397

ফ্রান্স ফ্যান ক্লাব কর্তৃক আয়োজিত একদিনের ট্যূরে ১৩ তারিখ বৃহস্পতিবার আমরা যাচ্ছি দিনাজপুরে।স্পটসমূহ ( সিংড়া ফরেস্ট ও সা...
09/08/2026

ফ্রান্স ফ্যান ক্লাব কর্তৃক আয়োজিত একদিনের ট্যূরে ১৩ তারিখ বৃহস্পতিবার আমরা যাচ্ছি দিনাজপুরে।
স্পটসমূহ ( সিংড়া ফরেস্ট ও সাঁওতাল পল্লী)

চাঁদা মাত্র :- ৩০৫ টাকা (জনপ্রতি)
এই ট্যূরে যা যা থাকছে:-
১) একটি টি-শার্ট (ফ্রান্স ক্লাব, বেরোবির পক্ষ থেকে)
২) দুপুরের স্পেশাল লাঞ্চ (সাদাভাত+খাসির মাংস+ ডাল)
৩) র‍্যাফেল ড্র সাথে পুরস্কার।
৪) সাঁওতালি নৃত্য উপভোগ করার সুযোগ।
৫) গান, আড্ডা, আরো অনেক কিছু।

তাই টিকিট কনফার্ম করার জন্য বলা হলো।
আগে কনফার্ম করলে আগের সিট পাবেন।
সিট সংখ্যা সীমিত। সিট শেষ হলে নেওয়া সম্ভব হবে না।

সিট কনফার্ম করতে:- শান্ত (বাংলা-১৩)
01764717373 ( নগদ, রকেট)
01921273265 (বিকাশ)

বি:দ্র:- যেকেউ যেতে পারবে। ( বেরোবিয়ান হতে হবে)

02/08/2026

হল সমাচার: সিঙ্গেল বেড কি শুধুই স্বপ্ন?

আমি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৪তম ব্যাচের একজন শিক্ষার্থী।
২০২৪ সালের শুরু থেকে হলে আছি। প্রথমে গণরুম, তারপর ৮ সিটের রুম। তখন শুনতাম, সিনিয়র হলে অন্তত ৪ সিটের রুমে একটি সিঙ্গেল বেড পাওয়া যায়। কিন্তু আজ অনার্সের ৪র্থ বর্ষ ২য় সেমিস্টার চললেও এখনো একটি বেড ও একটি টেবিল শেয়ার করেই থাকতে হচ্ছে। মাঝে মাঝে মনে হয়, পড়াশোনা শেষ হয়ে যাবে, তবুও হয়তো একটি সিঙ্গেল বেডের অপেক্ষা শেষ হবে না।

আরেকটি বিষয় খুবই দুঃখজনক। অনেকেই অনার্স শেষ করার পরও হলে তাদের সিট বছরের পর বছর ধরে রাখেন, যদিও মাস্টার্সে ভর্তি হননি। আবার কেউ কেউ শুধুমাত্র সিট ধরে রাখার জন্যই বিভিন্নভাবে বিষয়টি দীর্ঘায়িত করেন। অবশ্যই সবার পরিস্থিতি এক নয়—অনেকের বাস্তব সমস্যা থাকতে পারে। কিন্তু যাদের তেমন কোনো সমস্যা নেই, তাদের কারণে নতুন ও বর্তমান শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হন।
আমাদের হলে সিটসংখ্যা খুবই সীমিত। তাই হল কর্তৃপক্ষের উচিত নিয়মিতভাবে সিটের অবস্থা যাচাই করা এবং যারা নিয়ম অনুযায়ী হলে থাকার যোগ্য নন, তাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।

কারণ, যার পড়াশোনা শেষ হয়েছে, সে কোনো না কোনোভাবে নিজের পথ খুঁজে নেওয়ার সুযোগ পেয়েছে। কিন্তু যে নতুন মেয়েটি প্রথমবারের মতো এই শহরে আসে, তার কাছে একটি নিরাপদ হলের সিট বিলাসিতা নয়, প্রয়োজন।

এই লেখাটি কাউকে ছোট করার জন্য নয়। একজন সাধারণ আবাসিক শিক্ষার্থী হিসেবে শুধু একটি ন্যায্য ও সুষ্ঠু সিট ব্যবস্থাপনার প্রত্যাশা জানালাম।

- নাম প্রকাশে অনিচ্ছুক

দূর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ,বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।বিভাগীয় ব্যাচ :১৫ তমবিশ্ববিদ্যালয় ব্যাচ: ১৮ তম
20/07/2026

দূর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ,
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।
বিভাগীয় ব্যাচ :১৫ তম
বিশ্ববিদ্যালয় ব্যাচ: ১৮ তম

২০২৬ ফুটবল বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি দেখতে হলে আগে থেকে জায়গা দখল করুন ।
19/07/2026

২০২৬ ফুটবল বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি দেখতে হলে আগে থেকে জায়গা দখল করুন ।

বেরোবিতে "শহিদ আবু সাঈদ ফুটবল টুর্নামেন্ট ২০২৬"-এ GES বিভাগকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডি...
17/07/2026

বেরোবিতে "শহিদ আবু সাঈদ ফুটবল টুর্নামেন্ট ২০২৬"-এ GES বিভাগকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ।।

17/07/2026

প্রিয় জুনিয়র,

তোমরা ক্যাম্পাসে নতুন। তাই একজন সচেতন সিনিয়র হিসেবে তোমাদের উদ্দেশ্যে আমার কিছু কথা। আমার অভিজ্ঞতা এবং আমার সঙ্গে ঘটে যাওয়া কিছু বিষয়ের আলোকে এই কথাগুলো লিখছি।

ক্যাম্পাসে একজন জুনিয়র হিসেবে সিনিয়রদের সালাম দেবে এবং সম্মান করবে। বিশ্ববিদ্যালয় জীবনে তুমি অনেক কিছু দেখতে পাবে। এখানে কেউ তোমার আপন নয়। তোমার ক্ষতি করার জন্য তোমার আশপাশের মানুষই যথেষ্ট। এমনকি তোমার সবচেয়ে বিশ্বস্ত বন্ধুও তোমার সঙ্গে ধোঁকা দিতে পারে। তাই অন্ধভাবে কাউকে বিশ্বাস না করে সচেতন থাকবে। উপরে উপরে বন্ধুত্ব দেখালেও ভেতরে ভেতরে তোমার ক্ষতি করার জন্য বসে থাকে।

তোমার যদি কোনো মেয়ে বন্ধু থাকে, তাহলে সেই সম্পর্কও বিষাক্ত হয়ে উঠতে পারে। তাই নিজের জগতে নিজেকে গড়ে তোলার চেষ্টা করবে এবং নিজের উন্নতির দিকে বেশি মনোযোগ দেবে। তোমার আশপাশে এমন কিছু সিনিয়র থাকবে, যারা নিজেদের স্বার্থে তোমাকে ব্যবহার করার জন্য কাছে টানতে চাইবে। তাই এমন সিনিয়রদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবে, যারা সত্যিকার অর্থে তোমার উপকারে আসবে।

বিশ্ববিদ্যালয়ে এমন কিছু শিক্ষকও রয়েছেন, যারা নারীলোভী। তাই নারীলোভী শিক্ষকদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবে। তারা বেশি নম্বর দেওয়ার লোভ দেখাতে পারেন, কিন্তু তুমি অবশ্যই সচেতন থাকবে। কোনো অবস্থাতেই শিক্ষকের দ্বারা ব্যবহার হওয়া যাবে না। অনেক সময় তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন ধরনের প্রলোভন দেখাতে পারেন। সেক্ষেত্রে নিজের আত্মসম্মান ও সচেতনতা বজায় রাখবে।

ডিপার্টমেন্টে বা ব্যাচে কিছু গুপ্তচর থাকবে, যারা তোমার কথা শিক্ষকদের কাছে লাগিয়ে তোমাকে খারাপ প্রমাণ করার চেষ্টা করবে। এদের কাছ থেকেও দূরে থাকবে। আবার কেউ কেউ তোমাকেও শিক্ষকদের গুপ্তচর বানানোর প্রস্তাব দিতে পারে। সেসব থেকেও নিজেকে দূরে রাখবে।

অনেক সিনিয়র বলতে পারেন, প্রথম সেমিস্টারে পড়াশোনা করার দরকার নেই। তাদের কথায় কান দেবে না। বিশ্ববিদ্যালয়ে তুমি এসেছো পড়াশোনা করতে। তাই শুরু থেকেই নিয়মিত পড়াশোনা করবে। পাশাপাশি এক্সট্রা-কারিকুলার অ্যাক্টিভিটিজে অংশ নেবে, বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত হবে এবং নিজের দক্ষতা বাড়াবে।

বিশ্ববিদ্যালয়ে তুমি নানা ধরনের মানুষের সঙ্গে পরিচিত হবে। মাঝেমধ্যে হতাশও হবে। কিন্তু কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না। সাহসের সঙ্গে এগিয়ে যাবে এবং নিজের ইতিবাচক মনোভাব ধরে রাখবে।

বিশ্ববিদ্যালয়ে মেয়েদের উদ্দেশ্যে আমার ব্যক্তিগত মত হলো, তুমি যদি সুন্দরী হও, তাহলে অনেকে তোমাকে নিজের কাছে পেতে চাইবে। এক্ষেত্রে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না। সব সময় নিজের সম্মান, নিরাপত্তা ও ভবিষ্যতের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেবে।

জীবনকে পানির মতো সহজ রাখতে হবে। যত বাধাই আসুক না কেন, সব বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যেতে হবে। তুমি বিশ্ববিদ্যালয়ে এসেছো তোমার বাবা-মায়ের কষ্টের টাকায় পড়াশোনা করতে। তাই এখানে কারও তেল মারা যাবে না। নিজের আত্মবিশ্বাস নিয়ে, নিজের মতো করে চলবে। বিশ্ববিদ্যালয় জীবন তোমাকে অনেক কিছু দেখাবে, অনেক কিছু শেখাবে। তাই তোমাদের কাছে আমার অনুরোধ সব সময় সাবধানে থাকবে, নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগাবে এবং বিশ্ববিদ্যালয় জীবনকে উপভোগ করবে। কোনো অবস্থাতে কারও দ্বারা ব্যবহার হয়ো না।

ইতি,
সিনিয়র

16/07/2026

আমি হোসাইন, বেরোবি ১৮ ব্যাচ। আজ সন্ধ্যায় ক্যাম্পাসে হাঁটার সময় আমার মানিব্যাগ হারিয়ে গেছে। মানিব্যাগের কালার- খাকি। মানিব্যাগে প্রায় ৩০০০ টাকা ছিল এছাড়াও ৩ টা সিম কার্ড, একটা NID, একটা কলেজ আইডি কার্ড ছিল। কেউ পেয়ে থাকলে অনুগ্রহ করে জানাবেন।
যোগাযোগঃ01331951298

Address

আবু সাঈদ চত্বর, রংপুর সদর, রংপুর
Rangpur
5400

Website

Alerts

Be the first to know and let us send you an email when BRUR Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share