27/10/2025
তুমি আমার জীবনে এমন এক অধ্যায় যার শেষটা আমি কখনোই লিখতে চাইনি কিন্তু সময় লিখে দিল,, একটা নামহীন ব্যথা ভরা বিচ্ছেদ তুমি শিখিয়ে গেলে,, ভালোবাসা মানে সব সময় জয় নয়,, কখনো কখনো নিঃশব্দে হার মেনে নেওয়া তুমি শিখিয়ে দিয়ে গেলে,, অন্য কারো জন্য পৃথিবীটা গড়ে তুলতে ও সে একদিন চোখের পলকে হেঁটে চলে যায়,, একটুও ফিরে না তাকিয়ে তুমি দেখিয়ে দিয়ে গেলে,, কাউকে নিজের থেকে বেশি ভালবাসলে সেই একদিন তোমার সমস্ত দুর্বলতার নাম হয়ে দাঁড়ায় আর সেই দুর্বলতা একদিন ছুরির মত বুক চিরে যায়,, তুমি ছেড়ে গেছো কিন্তু ফেলে গেছে এমন কিছু যা আমি চাইলেও ফেলে দিতে পারি না তোমার স্মৃতি,, তোমার দেওয়া প্রতিশ্রুতি, আর চোখের কোনায় ভেসে থাকা কিছু না বলা কথা,, আমি আজ আর ভাঙ্গা গলা চিৎকারে বলি না ,, চুপচাপ কাঁদি কারণ তুমি শিখিয়ে গেছো ভালোবাসা মানে অনেক সময় নিজেকে নিঃশেষ করে তোলা,, কাউকে নিঃস্ব করার আগে তোমাকে হারিয়ে কষ্ট পেয়েছি ঠিকই,, তবে তার থেকে বড় শিক্ষা পেয়েছি,, এই পৃথিবীতে সবচেয়ে আপন মানুষটা একদিন সবচেয়ে বড় অচেনা হয়ে যায়,,
তাই ধন্যবাদ তোমায় ,, এ নিষ্ঠুর ভালোবাসা এই নিষ্ঠুর বিচ্ছেদের জন্য তুমি না এলে,, আমি কখনো বুঝতাম না,, ভালোবাসা মানে আসল কতটা গভীর কষ্ট... 💔