Mr Novel

Mr Novel নিচে দেখুন কিছু গল্প আছে
কোনোটা আমার জীবন থেকে নেয়া
কোনোটা অন্যের জীবন থেকে নেয়া
কোনোটা কাল্পনিক ।

11/04/2026

রাত দশটা। বাইরে প্রচুর বাতাস দিচ্ছিল। মনে হয় ঝড় আসবে। মেসের সব ছেলে পেলে ছাদে গেলাম। বাতাসের বেগ প্রচণ্ড। মনে হচ্ছে উড়ে নিয়ে যাবে। ছাদে থাকা পানির ট্যাংকটি পড়বে পড়বে অবস্থা। পানি বেশি থাকায় পড়ছে না। সিদ্ধান্ত হলো বাতাসকে সাহায্য করা হবে। এতে মেস মালিকের উপরে থাকা রাগটা একটু শান্ত হতে পারে।
সব বাথরুমের ট্যাপ গুলো ছেড়ে দেওয়া হলো। ট্যাংকের সব পানি ফেলা হলো। কিন্তু তার পরেও বিপদ ঘটছে না দেখে, বাতাসকে স্বহস্তে সাহায্য করার সিদ্ধান্ত নেয়া হলো। সবাই মিলে ধাক্কাধাক্কি করার পর পাইপ গুলো ভেঙে গেল। নিচে ফেলাতে সক্ষম হলাম।
পরদিন সকালে আমরা শুধু আফসোস করি। বাতাস এইটা কী করল?
মেস মালিক কান্না কান্না মুখ নিয়ে শুধু ঘোরাঘুরি করে। লোকটাকে দেখে মায়া লাগতে লাগলো। কিছুক্ষণ পর পর বলে, ' মরণ বাতাস, শুধু আমার ট্যাংটায় দেখতে পেল?'
কিন্তু বিপদটা আমরাও হাড়ে হাড়ে টের পেলাম, একটু পর।
ওয়াশ রুমে ঢুকছি, সব কাজ সারার পরে দেখি পানি নাই। মহা মুসিবত, না পারি উঠতে, না পারি বসে থাকতে।
এ কোন অভিশাপে পড়লাম রে ভাই!

আজ তুমি নেই। সব একাকিত্ব যেন জেঁকে বসেছে। কেন আমায় ছেড়ে বারবার দূরে চলে যাও? একদম একা করে দিয়ে।তোমার উপর কখনো আমি নির...
08/04/2026

আজ তুমি নেই। সব একাকিত্ব যেন জেঁকে বসেছে। কেন আমায় ছেড়ে বারবার দূরে চলে যাও? একদম একা করে দিয়ে।
তোমার উপর কখনো আমি নির্ভরশীল হতে চাইনি। ভেবে ছিলাম সুসময়ে এমন অনেকেই আসে। পাশে থাকে। কিন্তু দিনের পর দিন তুমি আমার পাশে থেকে, আমাকে সঙ্গ দিয়ে, আমার অভ্যাসে পরিণত হয়েছ।
আজ তুমি নেই, সবকিছু এলোমেলো। সব ইচ্ছে গুলো, সব স্বপ্ন গুলো কেমন জানি উবে গিয়েছে। আর হাসতে ইচ্ছে করে না‌। আর ইচ্ছে করে না রাত জেগে কবিতা আবৃত্তি করতে। কিংবা উপন্যাস পড়তে। কত উপন্যাস তোমাকে পড়িয়ে শুনিয়েছি। তুমি উপন্যাস পছন্দ করতে না। তবুও মন দিয়ে শুনতে। আমাকে খুশি করার জন্য।
আমার কথা শুনে মাঝে মাঝে তুমি হাসতে হাসতে গলিয়ে পড়তে। আমি অবাক হয়ে তাকিয়ে থাকতাম, এক অবাক কারিনির দিকে।
কেন তুমি আমাকে ছেড়ে চলে যাও?
তুমি না থাকলে, ধোঁয়া ওঠা চাটাও ঠান্ডা হয়ে যায়। তোমাকে অনুভব করতে থাকি। তুমি আমার পাশেই আছো। তোমার শরীর থেকে আসে মিষ্টি এক পারফিউম এর গন্ধ। কিন্তু ছুঁয়ে দেখার সাহস হয়না। যদি আবার চলে যাও। আবার হারিয়ে যাও, কল্পনার জগৎ থেকে।

তোমাকে যখন অন্যের সাথে দেখি তখন খুব কষ্ট লাগে। ভীষণ এক শূন্যতায় বুকটা ফেটে যেতে চায়।তুমি যখন অন্যের সাথে কথা বলো, তখন ...
07/04/2026

তোমাকে যখন অন্যের সাথে দেখি তখন খুব কষ্ট লাগে। ভীষণ এক শূন্যতায় বুকটা ফেটে যেতে চায়।
তুমি যখন অন্যের সাথে কথা বলো, তখন হাজারটা কথা এসে চেপে ধরে আমার ফুসফুস।
তুমি যখন অন্যের দিকে তাকিয়ে হাসো, তখন আমার সহস্র ফোটা অশ্রু জমে পাথর হয়ে যায়।
তুমি যখন অন্যের আবেগ বুঝে সহানুভূতি দেখাও। তখন আমার স্তূপে জমা আবেগ গুলোতে দাউদাউ আগুন জ্বলে‌। চার পাশ অন্ধকার হয়ে যায় কালো ধোঁয়ায়।
তুমি যখন অন্যকে জিজ্ঞেস করো, কেমন আছো? তখন এই বৃহৎ মহাবিশ্বে আমি আমার অস্তিত্ব হারিয়ে ফেলি।
তুমি যখন আমার মেসেজটা রেখে অন্যের মেসেজের রিপ্লাই দাও সাথ সাথ,
তখন এক অপেক্ষা আমায় চাপিয়ে ধরে
এই বুঝি উত্তর এলো, এই বুঝি উত্তর এলো
বার বার চমকে উঠি।
তোমার হাতে মেহেদি, সবুজ কাচের চুড়ি
ঝন ঝন শব্দে এখনো আমার ঘুম ভেঙে যায়।
তুমি নেই কিন্তু সেই চুড়ির শব্দ, তোমার চুলের গন্ধ
আমাকে এখনো জ্বালিয়ে যায় প্রতিটা মুহূর্তই।
এক কল্পনার জগতে তোমাকে দেখি,
আলতো করে ছুঁয়ে দেই,
কখনো কাঁপতে থাকা তোমার ঠোঁট দুটো আমার দখলে,
কখনো তোমার রাগ ভাঙাতে কান ধরে সরি বলা।
আমি ঘুমিয়ে পড়ি, কিন্তু তুমি জেগে থাকো আমার মনের ভেতর।
বার বার আমাকে ঘুম থেকে জেগে তোলো,
তোমার ডাকে আমি চমকে চমকে উঠি।
তুমি নেই, কিন্তু তোমার চুড়ির শব্দ, তোমার চুলের ঘ্রাণ, তোমার স্পর্শ, তোমার চাহনি সবাই আছে। সত্যি আছে। ঘুম ভেঙে গেলে আমি অনুভব করি।
তুমি আমার মন থেকে দূরে যেতে পারোনি, একটুও না।

তুমি চোখে কি কাজল দাও? ঠোঁটে লাল লিপস্টিক। কপালে কালো টিপ।তুমি নীল শাড়ি পরো তো? হাতে কাচের চুড়ি। পায়ে নূপুর।তুমি কি ব...
06/04/2026

তুমি চোখে কি কাজল দাও? ঠোঁটে লাল লিপস্টিক। কপালে কালো টিপ।
তুমি নীল শাড়ি পরো তো? হাতে কাচের চুড়ি। পায়ে নূপুর।
তুমি কি বিকেল পছন্দ করো? ম্লান আলো। কুয়াশাচ্ছন্ন বাতাস।
তুমি আকাশের দিকে তাকিয়ে থাকো তো? উড়তে থাকা মেঘ। একাকিত্ব।
চাঁদ তোমায় খুশি করে তো? নিস্তব্ধতা। ঝিঁঝি পোকা।
তুমি কি আনমনা হয়ে ভাবনার জগতে ডুবে যাও? কাল্পনিক। উদাসীন।
তুমি স্বপ্ন দেখ তো? এলোমেলো। গুরুত্বহীন।
তোমার কি হাঁটতে ইচ্ছে করে? মেঠো পথ। উদ্দেশ্যহীন।
তুমি কবিতা পছন্দ করো তো? ছন্দ। অনুভব।
তুমি কি একাকী কাঁদো? কারণ হীন। দুঃখ বিলাস।
তোমার মনে পড়ে তো? আমাকে। আমার উপস্থিতি।
তোমার মন খারাপ হয় তো? আমার জন্য। আমাকে ছুঁতে।

তুমি পুরোনো হয়ে গেছ যেমন পুরোনো হয় আগের বছরের ক্যালেন্ডার।তোমার দিকে আর আর অমন করে তাকাতে ইচ্ছে করে না। প্রতিদিন সকালে...
05/04/2026

তুমি পুরোনো হয়ে গেছ
যেমন পুরোনো হয় আগের বছরের ক্যালেন্ডার।
তোমার দিকে আর আর অমন করে তাকাতে ইচ্ছে করে না। প্রতিদিন সকালে আর তোমার কথা মনে পড়ে না। ঠিক গভীর রাতেও।
তোমার জন্য আর মন পোড়ে না, দগদগে ক্ষতও হয় না। তুমি আর জাগাতে পারো না লুকিয়ে থাকা শুপ্ত অনুভূতি গুলো।
তুমি পুরোনো হয়ে গেছ
পড়ে ফেলা উপন্যাসের মতো। শব্দ, অক্ষর কিংবা গল্পটা আগের মতই আছে, কিন্তু নেই আরেকবার পড়ে দেখার মতো বিস্ময়।
দেখে ফেলা সিনেমার মতো। শেষটা জানা, তাইতো আর বুকটা ধড়ফড় করে না।
তুমি পুরোনো হয়ে গেছ
ফেলে আসা অপেক্ষার মতো। মন আর অধীর আগ্রহে জেগে থাকে না।
পুরোনো সেই মেসেজ গুলোর মতো। কথা গুলো ঠিকই আছে, নেই তীব্র তেষ্টা।
কিছু জিনিস না বদলালেও সময় তাদের হারিয়ে ফেলে, মন থেকে, স্মৃতি থেকে, অনুভব থেকে। তেমনি তুমি!

আমি হারিয়ে ফেলেছি সেই স্মৃতি গুলো, যে গুলো জুড়ে শুধু তুমি ছিলে। তুমি চলে যাবার পর সেগুলো কতদিনই না পড়ে ছিলো অযত্নে। ক...
04/04/2026

আমি হারিয়ে ফেলেছি সেই স্মৃতি গুলো, যে গুলো জুড়ে শুধু তুমি ছিলে। তুমি চলে যাবার পর সেগুলো কতদিনই না পড়ে ছিলো অযত্নে। কখনো ঘাটবার প্রয়োজন বোধ করি নি। কখনো আগলে রাখার চেষ্টা করিনি। কখনো ছুঁয়ে দেখিনি হৃদয়ের স্পর্শে।
আজ দীর্ঘদিন পর ইচ্ছে করছে, দুফোঁটা চোখের জল ফেলতে। অনেক ইচ্ছে করছে। পারছি না, মনে আসছে না, তোমার দেওয়া স্মৃতি গুলো।
কত কেঁদেছিলাম সেই দিন গুলোতে, ভুলতে পারতাম না তোমায়। শেষে শুকিয়ে গেল চোখের জল। অনেকে বলে মানুষের চোখের জল নাকি শুকায় না, সারাটা জীবন কাঁদতে হয়। কিন্তু আমি আজ অনেক চেষ্টা করেও কাঁদতে পারছি না। কান্না আসছে না, সেই কত দিন হলো আর কাঁদি না। কোনো কষ্টই আর আমাকে কাদাতে পারে না।
কারো মৃত্যু সংবাদ শুনলে হাসি পায়, কারো কষ্টের কথা শুনলে হাসি পায়। খুব কষ্ট করেও হাসি চাপিয়ে রাখতে পারিনা।
নিজের কষ্ট গুলোকে তো আর কষ্টই মনে হয় না, মানুষের জীবনে কি আদৌও দুঃখ আসে?
সেই পুরোনো স্মৃতি গুলো মনে করে আজ খুব কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু মনে করতে পারছি না। সে গুলো হারিয়ে ফেলেছি, জানি না কোথায় পাওয়া যাবে।

তুমি কি আমাকে কাদাবে আর একটা দিন, শুধু একদিনই কাঁদতে চাই, শুধু একটা রাত। সেদিন যেভাবে কাঁদিয়ে ছিলে। আমি কাঁদতে চাই, তুমি কি কাদাবে আমায়? বলনা কাদাবে তো!

আমি অধীর আগ্রহে চেয়ে থাকি তোমার দিকে। এমনই চেয়ে থাকতে ভালো লাগে। তুমি যখন তোমার এলো চুল গুলো আঙুল দিয়ে গুছিয়ে নাও কা...
03/04/2026

আমি অধীর আগ্রহে চেয়ে থাকি তোমার দিকে। এমনই চেয়ে থাকতে ভালো লাগে। তুমি যখন তোমার এলো চুল গুলো আঙুল দিয়ে গুছিয়ে নাও কানের পাশে, তখন আমি হারিয়ে যাই। কেমন এক চাপা ভালোলাগা ছেয়ে যায় আমার সার শরীর জুড়ে। ক্যান্টিনে তোমার হাতে গরম চা। ছোট্ট একটা চুমুক। আর্ট ক্লাসে একটা তুলির আঁচড়। স্যারের ক্লাস ফাঁকি দিয়ে হাতে মেহেদি দেওয়া। হাত নেড়ে নেড়ে গল্প বলা। মেঘের নীচে লুকিয়ে থাকা শুক তারার মতো তোমার প্রকাশভঙ্গি। এক কাঁধে ঝোলানো ব্যাগ। হাসিতে ব্যস্ত থাকা তোমার ঐ ঠোঁট দুটো। হাতে সবুজ কাচের চুড়ি। আমি বিভোর হয়ে থাকি। আমাকে কাছে টানে তোমার ঐ ঠোঁট দুটো। আমাকে বেপরোয়া করে ফেলে তোমার ঐ মুচকি হাসি। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারি না। পুরো শরীর ঝিমঝিম করে। চোখ ঘুমে জড়িয়ে আসে। আমি তলিয়ে যাই অন্য এক জগতে।

তোমার জীবনে দুঃখ থাকা চাই কেন জানো,কারণ তাহলে তুমি আমায় জড়িয়ে ধরে কাঁদবে।আমার কাঁধে মাথা রেখে সান্ত্বনা চাইবে।আমার স্...
02/04/2026

তোমার জীবনে দুঃখ থাকা চাই
কেন জানো,
কারণ তাহলে তুমি আমায় জড়িয়ে ধরে কাঁদবে।
আমার কাঁধে মাথা রেখে সান্ত্বনা চাইবে।
আমার স্পর্শ পেলে তোমার সব দুঃখ গলে যাবে।
আমি তোমার গায়ে হাত বুলিয়ে দেবো আলতোভাবে।
তোমার চোখের জলে ভিজে যাবে আমার বুক,
আমি তোমার অনুভূতি গুলো বুঝে নেবো সংগোপনে।
তাইতো তোমার দুঃখ থাকা চাই,
যদি দুঃখ না থাকে,
তবে তো তুমি আমায় জড়িয়ে ধরে কাঁদবে না।
আমার কাঁধে মাথা রাখবে না, আমি তোমায় দিতে পারবো না খুব যত্নে আগলে রাখা আদর টুকু।
আমি চাই তোমার দুঃখ থাকুক, তোমার কান্না আসুক।
যাতে আমি হয়ে থাকতে পারি তোমার আশ্রয়ের
জায়গা টুকু।

অপেক্ষা কাকে বলে জানো? তোমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাবো বলে যখন ফোন হাতে নিয়ে প্রতিটা সেকেন্ড গুনতে থাকি কখন বারোটা বাজ...
01/04/2026

অপেক্ষা কাকে বলে জানো?
তোমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাবো বলে যখন ফোন হাতে নিয়ে প্রতিটা সেকেন্ড গুনতে থাকি কখন বারোটা বাজবে, কখন দিনপঞ্জিকায় আসবে ঐ তারিখটা, যেদিন তুমি এই পৃথিবীতে এসেছিলে।
শুধু আমাকে অপেক্ষা করানোর জন্য।
যখন তোমার ইনবক্সে কার্ড পাঠানোর পর, বসে থাকি, তুমি কখন দেখবে এই আশায়। সে এক দীর্ঘ অপেক্ষা, হয়ত তুমি ব্যস্ত ছিলে। তাই দেখনি সেদিন। ভাবলাম কাল দেখবে।
রাতে ঘুম আসলো না, ছটফট করতে লাগলাম। কতটা অপেক্ষা করে ছিলাম তোমার রিপ্লাইয়ের জন্য।
পরের দিনটা ও পার হয়ে গেল।
মেসেজ ডেলিভারি হলো না সেদিনও।
আজও ডেলিভারি হয়নি,
তুমি আমায় ব্লক করে দিয়েছিলে।
কিন্তু আমি আজও অপেক্ষায় আছি।
হোয়াটসঅ্যাপে তোমার প্রোফাইল পিক দেখবো বলে
রোজ ডেটা কানেকশন অন করে অপেক্ষা করি।
কখন তোমার নামের পাশে অনলাইন লেখাটি উঠবে?
এযে দীর্ঘ অপেক্ষা,এযে
শেষ হবার নয়।

আমি কখনো নিজের স্বার্থের জন্য বন্ধুত্ব করিনি। যে আমার খোঁজ নিয়েছে, আমি তার খোঁজ নিয়েছি। যে আমাকে প্রাধান্য দিয়েছে, আম...
31/03/2026

আমি কখনো নিজের স্বার্থের জন্য বন্ধুত্ব করিনি। যে আমার খোঁজ নিয়েছে, আমি তার খোঁজ নিয়েছি। যে আমাকে প্রাধান্য দিয়েছে, আমি তাকে প্রাধান্য দিয়েছি। যে আমাকে ভুলে গিয়েছে, সে কখনো আমার ভাবনায় আসেনি। আমি স্বার্থপর নই, আমাকে একা থাকতেই ভালো লাগে। ছোট থেকে একাই থেকেছি বহু সময়।
বন্ধুত্ব মানে আমি কি বুঝি জানেন? যার সামনে নিজেকে খোলা বই-এর মতো মেলিয়ে ধরা যায়। যে প্রতিটা লাইন পড়বে, প্রতিটা লাইন শুনবে। কখনো বিবেকের জায়গাটুকু দিয়ে পরিমাপ করবে না। যাকে সব কথা বলা যায় সংকোচ হীন ভাবে।
মনের মধ্যে লুকিয়ে রাখা সবচেয়ে খারাপ কথা টুকুও বলা যায় লজ্জা হীন ভাবে। যাই বলি না কেন, আমার ইচ্ছে গুলো যত অদ্ভুত কিংবা নোংরায় হোক না কেন, সে কখনো আমাকে ছোট মনে করবে না। যেমন শুনবে ঠিক তেমনি বলেও যাবে তৃপ্তি নিয়ে।
বন্ধুত্বটা এমনই হওয়া চাই।
আমার কি এমন কোনো বন্ধু আছে?
যাকে মনের সব কথা বলতে পারি সংকোচ হীন ভাবে।
যাকে অদ্ভুত ইচ্ছে এবং নোংরা কথাগুলো বলা যায় নির্লজ্জের মতো।
যাকে কিছু বলার সময় সীমা টানতে হয় না।
আমার কি এমন কোনো বন্ধু আছে?

তুমি কখনো আমার প্রেমে পড়ো না কারণ আমি কবিতা পছন্দ করি যে কবিতা পছন্দ করে সে ঘণ্টার পর ঘণ্টা আনমনা হয়ে বসে থাকতে পারে স...
30/03/2026

তুমি কখনো আমার প্রেমে পড়ো না
কারণ আমি কবিতা পছন্দ করি
যে কবিতা পছন্দ করে
সে ঘণ্টার পর ঘণ্টা আনমনা হয়ে বসে থাকতে পারে
সে উদাসীন হয়ে তাকিয়ে থাকতে পারে চাঁদের দিকে,
কিংবা সবুজ প্রকৃতির দিকে।
সে তোমাকে ভুলে অন্য কারো কথা ভাবতে পারে অকাতরে,
যে কিনা কবিতার মতো।
যাকে ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়।
যে কবিতা পছন্দ করে
সে তোমার দিকে তাকিয়ে ভালোবাসার অনেক কথায় বলতে পারে
কিন্তু জানো কি, এই কথা গুলো সে তোমার থেকে পায় না।
এইকথা গুলো পায় কবিতা থেকে।
তুমি ছাড়া যদি অন্য কেউ তার সামনে ভালোবাসা নিয়ে বসত,
তবে তাকে ও সে ঐ কথাগুলো বলতে পারত।
কারণ সে অন্যকে অনুভব করে কবিতা দিয়ে।
তুমি কখনো আমার প্রেমে পড়ো না,
কারণ আমি কবিতা পছন্দ করি।
যে কবিতা পছন্দ করে
সে কখনো তোমাকে হারানোর ভয় পাবে না
কারণ সে কল্পনা করতে জানে।
তার মুখে রোমান্টিক কথা শুনে তুমি হয়ত তার প্রেমে পড়তে পারো।
কিন্তু জেনে রাখো, সে রোমান্টিক নয়।
সে রোমান্টিক কথা বলতে পারে,
কারণ তার মনে কবিতা আছে।
যে কবিতা পছন্দ করে
সে খুব অগোছালো, তার কাজগুলো এলোমেলো,
তাকে কখনো শোধরানোর যায় না।
তাকে ভেঙে চুরে নতুন করে গোছানো যায় না,
সে খুব জেদি, খুব অবাধ্য।
তুমি আমার প্রেমে পড়ো না—
কারণ আমি কবিতা পছন্দ করি।

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Mr Novel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mr Novel:

Share