Dr. Sheikh

Dr. Sheikh ডাঃ শেখ মোঃ হেলালুজ্জামান
MBBS,Rangpur Medical College

Medical & Health Education
Evidence Based Health Information
রোগ ও স্বাস্থ্য বিষয়ে সচেতনতা ও পরামর্শ

কিশোর বয়সে ধূমপান কতটা ক্ষতিকর !?অল্প বয়স থেকেই ধূমপান শুধু একটি বদঅভ্যাস নয়, বরং এটি নিকোটিন নির্ভরতার শুরু করে এবং না...
25/08/2026

কিশোর বয়সে ধূমপান কতটা ক্ষতিকর !?

অল্প বয়স থেকেই ধূমপান শুধু একটি বদঅভ্যাস নয়, বরং এটি নিকোটিন নির্ভরতার শুরু করে এবং নানাবিধ জটিল রোগের ঝুঁকি বাড়ায়।

বাংলাদেশের Global Youth To***co Survey (GYTS) 2013 অনুযায়ী, ১৩-১৫ বছর বয়সী শিক্ষার্থীদের ৬.৭% কোনো না কোনো তামাক ব্যবহার করত। World Health Organisation (WHO) এর রিপোর্ট অনুযায়ী, দীর্ঘদিন তামাক ব্যবহারে বছরে ৭ মিলিয়নেরও বেশি মৃত্যু হয়।

বন্ধুদের চাপ, অনুকরণ, কৌতূহল, নিজেকে স্মার্ট দেখানোর চেষ্টা, পরিবারে ধূমপান, মানসিক চাপ ও সহজলভ্য ইত্যাদি বিভিন্ন কারণে ধুমপায়ীর সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলছে।

নিকোটিন কিশোর মস্তিষ্কের বিকাশে প্রভাব ফেলতে পারে এবং মনোযোগ ও শেখায় সমস্যা করতে পারে। ধূমপান ফুসফুসের বৃদ্ধি ও কার্যক্ষমতা কমাতে, শ্বাসকষ্ট ও শারীরিক সক্ষমতা হ্রাস করতে পারে। দীর্ঘমেয়াদে নিকোটিন ব্যবহার বা গ্রহণের ফলে হৃদরোগ, স্ট্রোক এবং ক্যান্সারের ঝুঁকি বাড়ে। পরোক্ষ ধূমপানও ক্ষতিকর। World Health Organisation (WHO) অনুযায়ী, তামাকের কোনো নিরাপদ মাত্রার ব্যবহার নেই।

ধুমপানে রোধে করণীয় :

পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে ধূমপানমুক্ত পরিবেশ ও স্বাস্থ্যশিক্ষা নিশ্চিত করা জরুরি। অভিভাবকদের এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সন্তানদের সিগারেটের কুফল সম্পর্কে ভালোভাবে বোঝাতে হবে এবং ধর্মীয় শিক্ষার প্রতি যথেষ্ট গুরুত্বারোপ করতে হবে।

ধূমপান শুরু হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। নিকোটিন নির্ভরতা, ট্রিগার ও মানসিক চাপ মূল্যায়ন করে সিগারেট ছাড়ার পরিকল্পনা, কাউন্সেলিং ও ফলোআপ গুরুত্বপূর্ণ। নিকোটিন রিপ্লেসমেন্ট বা অন্য ওষুধ নিজে থেকে না নিয়ে অবশ্যই চিকিৎসকের পরামর্শে ব্যবহার করা উচিত।

একটি কিশোরকে ধূমপান থেকে বিরত রাখা মানে শুধুমাত্র সিগারেট বন্ধ করা নয়; তার মস্তিষ্ক, ফুসফুস, হৃদযন্ত্র এবং সর্বোপরি ভবিষ্যৎ জীবনকে রক্ষা করা।

সিগারেট শুরু না করাই সবচেয়ে ভালো। তবে শুরু হয়ে গেলে যত দ্রুত সম্ভব নিকোটিন থেকে দূরে আসার জন্য সর্বোত্তম পন্থা অবলম্বন করা উচিত।

ডাঃ শেখ মোঃ হেলালুজ্জামান
এমবিবিএস,রংপুর মেডিকেল কলেজ

_________________________________________

How harmful is smoking in adolescence!?

Smoking at an early age is not merely a bad habit; it can lead to ni****ne dependence and increase the risk of various serious diseases.

According to the Global Youth To***co Survey (GYTS) 2013 in Bangladesh, 6.7% of students aged 13–15 used some form of to***co. According to the World Health Organization (WHO), long-term to***co use causes more than 7 million deaths every year.

Peer pressure, imitation, curiosity, trying to look smart, smoking within the family, psychological stress, and easy availability are among the various factors contributing to the increasing number of smokers.

Ni****ne can affect the developing adolescent brain and may cause problems with attention and learning. Smoking can impair lung growth and function, cause breathing difficulties, and reduce physical capacity. In the long term, ni****ne and to***co use increase the risk of heart disease, stroke, and cancer. Secondhand smoke is also harmful. According to the World Health Organization (WHO), there is no safe level of to***co use.

Measures to Prevent Smoking:

It is essential to ensure a smoke-free environment and health education at home and in educational institutions. Parents have an important role to play in this regard. They should clearly explain the harmful effects of ci******es to their children and give sufficient importance to religious education.

Once smoking has started, medical advice should be sought. Assessing ni****ne dependence, triggers, and psychological stress, followed by a smoking cessation plan, counseling, and follow-up, is important. Ni****ne replacement therapy or other medications should not be used without medical advice; they should only be used under the guidance of a healthcare professional.

Preventing an adolescent from smoking is not merely about stopping cigarette use; it means protecting their developing brain, lungs, heart, and, above all, their future life.

The best approach is never to start smoking. However, if someone has already started, they should take the most appropriate steps to quit ni****ne as soon as possible.

Dr. Sk. Md. Helaloozzaman
MBBS,Rangpur Medical College





***coFreeGeneration

মিষ্টি না খেলেও ডায়াবেটিস হয় কেন?ডায়াবেটিস শুধুমাত্র মিষ্টি খাওয়ার রোগ নয়। টাইপ-২ ডায়াবেটিসের মূল সমস্যা হলো ইনসুল...
22/08/2026

মিষ্টি না খেলেও ডায়াবেটিস হয় কেন?

ডায়াবেটিস শুধুমাত্র মিষ্টি খাওয়ার রোগ নয়। টাইপ-২ ডায়াবেটিসের মূল সমস্যা হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন রেজিস্ট্যান্স হলো শরীর ইনসুলিনের প্রতি কম সাড়া দেয় এবং সময়ের সঙ্গে অগ্ন্যাশয় পর্যাপ্ত ইনসুলিন সরবরাহ করতে ব্যর্থ হতে পারে। ফলে রক্তে গ্লুকোজ বেড়ে যায়।

কেন এমন হয়?

1. বংশগত ঝুঁকি : বাবা-মা বা ভাই-বোনের টাইপ-২ ডায়াবেটিস থাকলে ঝুঁকি বাড়ে।
2. অতিরিক্ত ওজন/পেটের মেদ : কোমরের চর্বি ইনসুলিন রেজিস্ট্যান্সের সঙ্গে সম্পর্কিত।
3. শারীরিক নিষ্ক্রিয়তা : নিয়মিত হাঁটা বা ব্যায়াম না করলে পেশির গ্লুকোজ ব্যবহারের ক্ষমতা কমতে পারে।
4. বয়স: বয়স বাড়ার সঙ্গে ঝুঁকি বাড়ে। তবে ইদানীং কম বয়সেও টাইপ-২ হচ্ছে।
5. অন্যান্য সমস্যা : উচ্চ রক্তচাপ, অস্বাভাবিক ট্রাইগ্লিসারাইড/কোলেস্টেরল, ফ্যাটি লিভার ও PCOS-এর মতো অবস্থাও ঝুঁকি বাড়াতে পারে।
6. টাইপ-১ ডায়াবেটিস ভিন্ন : এটি প্রধানত অটোইমিউন প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত।

WHO-এর ২০২৪ তথ্য অনুযায়ী, বিশ্বে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা ১৯৯০ সালের প্রায় ২০ কোটি থেকে ২০২২ সালে ৮৩ কোটিতে পৌঁছেছে। ২০২২ সালে ১৮+ বয়সীদের প্রায় ১৪% ডায়াবেটিস ছিল। CDC অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ৪ কোটির বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত এবং তাদের ৯০–৯৫% টাইপ-২।

Diabetes Prevention Program (DPP)-এর randomized trial-এ দেখা গেছে, ওজন কমানো, স্বাস্থ্যকর খাবার ও সপ্তাহে অন্তত ১৫০ মিনিট মাঝারি শারীরিক কার্যক্রম ৩ বছরে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি প্রায় ৫৮% কমাতে পারে।

ডায়াবেটিস রোধে যা করা উচিত :

• মিষ্টি কমানোই যথেষ্ট নয়; কোমল পানীয়, অতিরিক্ত পরিশোধিত কার্বোহাইড্রেট ও অতিরিক্ত ক্যালরি কমানো উচিত।
• শাকসবজি, ডাল, বাদাম ও পরিমিত ফল খাওয়া উচিত।
• সপ্তাহে অন্তত ১৫০ মিনিট দ্রুত হাঁটা/মাঝারি ব্যায়াম করতে হবে।
• ওজন বেশি হলে ধীরে ধীরে ৫-৭% ওজন কমানোর লক্ষ্য রাখা উচিত।
• পর্যাপ্ত ঘুম ও নিয়মিত জীবনযাপন করতে হবে।
• পরিবারে ডায়াবেটিস বা অন্য ঝুঁকি থাকলে HbA1c/ফাস্টিং গ্লুকোজ পরীক্ষা নিয়ে চিকিৎসকের পরামর্শ নিন।

“মিষ্টি না খাওয়া” মানেউ ডায়াবেটিস থেকে সম্পূর্ণ সুরক্ষা নয়। এর ঝুঁকি নির্ভর করে জেনেটিক্স, ওজন, ইনসুলিন রেজিস্ট্যান্স, খাদ্যাভ্যাস, শারীরিক সক্রিয়তা ও অন্যান্য স্বাস্থ্যগত কারণের সমন্বয়ের ওপর।

ডাঃ শেখ মোঃ হেলালুজ্জামান
এমবিবিএস,রংপুর মেডিকেল কলেজ

___________________________________________

Why does diabetes occur even if you don't eat sweets?
Diabetes is not just a disease caused by eating sweets. The core issue in Type 2 diabetes is insulin resistance. Insulin resistance means the body responds less effectively to insulin, and over time, the pancreas may fail to supply sufficient insulin. As a result, blood glucose levels rise.
Why does this happen?
Genetic Risk: The risk increases if parents or siblings have Type 2 diabetes.
Excess Weight/Belly Fat: Waist fat is closely linked to insulin resistance.
Physical Inactivity: A lack of regular walking or exercise can reduce muscles' ability to use glucose.
Age: The risk increases with age, though Type 2 is increasingly affecting younger people nowadays.
Other Health Issues: Conditions like high blood pressure, abnormal triglycerides/cholesterol, fatty liver, and PCOS can also elevate the risk.
Type 1 Diabetes is Different: It is primarily associated with an autoimmune process.
According to WHO data for 2024, the number of people living with diabetes worldwide surged from about 200 million in 1990 to 832 million in 2022. In 2022, approximately 14% of adults aged 18 and older had diabetes. According to the CDC, over 40 million people in the United States have diabetes, and 90–95% of them have Type 2.
A randomized trial by the Diabetes Prevention Program (DPP) showed that weight loss, healthy eating, and at least 150 minutes of moderate physical activity per week can reduce the risk of Type 2 diabetes by about 58% over 3 years.
What should be done to prevent diabetes?
Reducing sweets alone is not enough; soft drinks, excessive refined carbohydrates, and excess calories should be cut down.
Consume vegetables, lentils, nuts, and moderate amounts of fruits.
Engage in at least 150 minutes of brisk walking or moderate exercise per week.
If overweight, aim for a gradual weight loss of 5–7%.
Ensure adequate sleep and maintain a regular lifestyle.
If there is a family history of diabetes or other risk factors, consult a doctor regarding HbA1c or fasting glucose tests.
"Not eating sweets" does not mean complete protection from diabetes. Its risk depends on a combination of genetics, weight, insulin resistance, diet, physical activity, and other health factors.

Dr. Sk. Md. Helaloozzaman
MBBS,Rangpur Medical College

#ডায়াবেটিস

রাতে বা ভোরে হঠাৎ পায়ের কাফ মাসলে টান ধরছে? কারণ ও করণীয় জেনে নিনরাতের ঘুমের মধ্যে বা ভোরে পায়ের নিচের পেছনের মাংসপেশি (...
21/08/2026

রাতে বা ভোরে হঠাৎ পায়ের কাফ মাসলে টান ধরছে? কারণ ও করণীয় জেনে নিন

রাতের ঘুমের মধ্যে বা ভোরে পায়ের নিচের পেছনের মাংসপেশি (কাফ মাসল) শক্ত হয়ে তীব্র ব্যথাকে সাধারণত “নকটার্নাল লেগ ক্র্যাম্পস” (Nocturnal Leg Cramps) বলা হয়।

কেন এমন হয়?

• ডিহাইড্রেশন: পর্যাপ্ত তরল না থাকলে কিছু মানুষের পেশির কার্যক্রমে সমস্যা হয়ে ক্র্যাম্পের প্রবণতা বাড়তে পারে।

• ইলেক্ট্রোলাইটের পরিবর্তন: পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম বা সোডিয়ামের ভারসাম্য পরিবর্তিত হলে নার্ভ ও পেশির কার্যক্রম প্রভাবিত হতে পারে। তবে প্রতিটি রাতের ক্র্যাম্পের কারণ যে ইলেক্ট্রোলাইটের ঘাটতি—এমন নয়।

• পেশির অতিরিক্ত ব্যবহার: দীর্ঘক্ষণ হাঁটা, ব্যায়াম, দাঁড়ানো বা পেশির ক্লান্তি ক্র্যাম্পের ঝুঁকি বাড়াতে পারে।

• ঘুমের সময় পায়ের অবস্থান: পায়ের পাতা দীর্ঘসময় নিচের দিকে বাঁকানো থাকলে কাফ মাসল সংক্ষিপ্ত অবস্থায় থেকে ক্র্যাম্প হতে পারে।

• বয়স ও অন্যান্য শারীরিক সমস্যা: বয়স বাড়লে এটি বেশি দেখা যেতে পারে। গর্ভাবস্থা, ডায়াবেটিস, কিডনি বা রক্তনালির কিছু সমস্যা এবং কিছু ওষুধের সঙ্গেও এর সম্পর্ক থাকতে পারে।

হঠাৎ টান ধরলে কী করবেন?

1. আক্রান্ত পা সোজা করে পায়ের আঙুলগুলো ধীরে ধীরে নিজের দিকে টানতে হবে। এতে কাফ মাসল স্ট্রেচ হবে।

2. সম্ভব হলে উঠে দাঁড়িয়ে ধীরে হাঁটাহাঁটি বা আক্রান্ত পায়ে হালকা ভর দিতে হবে।

3. শক্ত হয়ে থাকা জায়গায় আলতোভাবে ম্যাসাজ করা যেতে পারে।

4. কুসুম গরম সেঁক পেশিকে শিথিল করতে সাহায্য করতে পারে।

কীভাবে প্রতিরোধ করবেন?

• তৃষ্ণা ও দৈনন্দিন প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত পানি পান করা উচিত।

• ঘুমানোর আগে কয়েক মিনিট কাফ স্ট্রেচিং করলে উপকার হবে।

• সুষম খাবার : কোন খাবার খাওয়া। তবে প্রয়োজন ছাড়া নিজে থেকে পটাশিয়াম বা ম্যাগনেশিয়ামের সাপ্লিমেন্ট শুরু করবেন না।

• দীর্ঘসময় একই ভঙ্গিতে বসে/দাঁড়িয়ে থাকলে মাঝে মাঝে পা নড়ালে উপকার হবে।

• ঘুমের সময় পায়ের পাতা নিচের দিকে অতিরিক্ত বাঁকিয়ে রাখার অভ্যাস এড়াতে হবে।

কখন চিকিৎসকের পরামর্শ জরুরি?

ক্র্যাম্প ঘনঘন হলে, দীর্ঘসময় থাকলে, ঘুম নিয়মিত নষ্ট করলে, পায়ে দুর্বলতা/অবশভাব থাকলে, অথবা পা ফুলে গিয়ে লাল ও গরম হয়ে যায়-তাহলে চিকিৎসকের পরামর্শ নিন। হঠাৎ এক পা ফুলে যাওয়া ও ব্যথার সঙ্গে শ্বাসকষ্ট বা বুকব্যথা হলে জরুরি চিকিৎসা প্রয়োজন।

নিজে থেকে বারবার “ইলেক্ট্রোলাইটের ঘাটতি” ধরে নিয়ে সাপ্লিমেন্ট না খেয়ে, বারবার সমস্যা হলে কারণটি চিকিৎসকের মাধ্যমে নির্ণয় করাই নিরাপদ।

ডাঃ শেখ মোঃ হেলালুজ্জামান
এমবিবিএস,রংপুর মেডিকেল কলেজ

________________________________________

At Night or Early Morning, Suddenly Getting Calf Muscle Cramps? Know the Causes and What to Do
Sudden tightening and severe pain in the calf muscles during sleep or early morning is commonly known as “Nocturnal Leg Cramps.”
Why does it happen?
• Dehydration: Inadequate fluid intake may affect normal muscle function in some people and increase the tendency for cramps.
• Electrolyte changes: Changes in potassium, calcium, magnesium, or sodium balance can affect nerve and muscle function. However, not every nighttime cramp is caused by an electrolyte deficiency.
• Muscle overuse: Prolonged walking, exercise, standing, or muscle fatigue can increase the risk of cramps.
• Leg position during sleep: Keeping the feet pointed downward for a long time may keep the calf muscles shortened and trigger cramps.
• Age and other health conditions: Cramps may become more common with age. They can also be associated with pregnancy, diabetes, certain kidney or vascular problems, and some medications.
What should you do when a cramp occurs?
1. Straighten the affected leg and slowly pull the toes toward you to stretch the calf muscle.
2. If possible, stand up and slowly walk around or gently put weight on the affected leg.
3. Gently massage the affected area.
4. A warm compress may help relax the muscle.
How can you prevent it?
• Drink enough water according to your thirst and daily needs.
• Gentle calf stretching for a few minutes before bedtime may help.
• Eat a balanced diet: Include nutritious foods. However, do not start potassium or magnesium supplements on your own unless necessary.
• If you sit or stand in the same position for a long time, moving your legs occasionally may help.
• Avoid the habit of keeping your feet excessively pointed downward while sleeping.
When is medical advice necessary?
Consult a doctor if cramps occur frequently, last for a long time, regularly disturb your sleep, cause weakness or numbness in the leg, or if the leg becomes swollen, red, and warm.
If one leg suddenly becomes swollen and painful along with shortness of breath or chest pain, emergency medical care is required.
Instead of repeatedly assuming that the cramps are caused by an “electrolyte deficiency” and taking supplements on your own, it is safer to have the underlying cause evaluated by a healthcare professional if the problem keeps occurring.

Dr. Sk. Md. Helaloozzaman
MBBS,Rangpur Medical College

নন-স্টিক কুকিং প্যান কি সত্যিই নিরাপদ?নন-স্টিক প্যানের বেশিরভাগে PTFE (Polytetrafluoroethylene-পলিটেট্রাফ্লুরোইথিলিন) কো...
18/08/2026

নন-স্টিক কুকিং প্যান কি সত্যিই নিরাপদ?

নন-স্টিক প্যানের বেশিরভাগে PTFE (Polytetrafluoroethylene-পলিটেট্রাফ্লুরোইথিলিন) কোটিং ব্যবহার করা হয়। এটি PFAS (Per - and Polyfluoroalkyl Substances - পার- ও পলিফ্লুরোঅ্যালকাইল পদার্থ) পরিবারের একটি রাসায়নিক।

স্বাভাবিক রান্নার তাপমাত্রায় ভালো অবস্থায় থাকা PTFE কোটিং থেকে খাবারে রাসায়নিক মিশে যাওয়ার পরিমাণ খুবই কম। তাই “নন-স্টিক প্যান মানেই বিষাক্ত”-এমন ধারণা সঠিক নয়।

ঝুঁকির বিষয় হলো অতিরিক্ত তাপ এবং কোটিং উঠে যাওয়া নন-স্টিক প্যান অতিরিক্ত গরম হলে PTFE ভেঙে ক্ষতিকর ধোঁয়া বা গ্যাস তৈরি করতে পারে। এর সংস্পর্শে বিরল ক্ষেত্রে Polymer Fume Fever (পলিমার ধোঁয়াজনিত জ্বর) হতে পারে।

সম্ভাব্য লক্ষণ:
• জ্বর ও কাঁপুনি
• মাথাব্যথা ও দুর্বলতা
• কাশি ও গলা ব্যথা

PFOA (Perfluorooctanoic Acid—পারফ্লুরোঅকটানোইক অ্যাসিড) অতীতে কিছু নন-স্টিক কোটিং তৈরির প্রক্রিয়ায় ব্যবহৃত হতো।

দীর্ঘমেয়াদি PFOA exposure বা সংস্পর্শের সঙ্গে গবেষণায়-

• কোলেস্টেরল বৃদ্ধি
• রোগ প্রতিরোধ ক্ষমতার ওপর প্রভাব
• লিভার ও বিপাকীয় পরিবর্তন
• প্রজনন ও শিশুর বিকাশে সমস্যা
• কিছু ক্যান্সারের ঝুঁকি

তবে মনে রাখতে হবে, PFOA-এর এসব স্বাস্থ্যঝুঁকি মানেই আধুনিক PTFE প্যান স্বাভাবিকভাবে ব্যবহার করলে একই ক্ষতি হবে- এমন নয়।

ঝুকিবিহীন ভাবে ব্যবহারের উপায় :

• খালি নন-স্টিক প্যান উচ্চ আঁচে গরম করা যাবে না।
• 260°C (500°F)-এর বেশি তাপমাত্রা এড়িয়ে চলতে হবে।
• রান্নাঘরে পর্যাপ্ত Ventilation (বায়ু চলাচল) এর ব্যবস্থা রাখতে হবে।
• কোটিং উঠে গেলে বা গভীর আঁচড় পড়লে প্যান পরিবর্তন করতে হবে.
• ধাতব চামচের পরিবর্তে কাঠ বা সিলিকন চামচ ব্যবহার করুন
• উচ্চ তাপে ভাজাপোড়া বা সিয়ারিংয়ের জন্য Stainless Steel (স্টেইনলেস স্টিল) বা Carbon Steel (কার্বন স্টিল) ব্যবহার করা উচিত।

নন-স্টিক প্যান মানেই “বিষাক্ত”- এমনটা বলা ঠিক নয়। সঠিক তাপমাত্রায়, ভালো অবস্থার প্যান ব্যবহার করলে স্বাস্থ্যঝুঁকি এড়িয়ে চলা যায়।

ডাঃ শেখ মোঃ হেলালুজ্জামান
এমবিবিএস,রংপুর মেডিকেল কলেজ
________________________________________

Is Non-Stick Cookware Really Safe?
Most non-stick pans use a PTFE (Polytetrafluoroethylene) coating. PTFE belongs to the PFAS (Per- and Polyfluoroalkyl Substances) family of chemicals.
At normal cooking temperatures, the amount of chemicals released from a PTFE coating in good condition and transferred into food is very low. Therefore, the idea that “non-stick pans are inherently toxic” is not accurate.
The main concerns are excessive heat and damaged coating. When a non-stick pan is overheated, PTFE can break down and produce harmful fumes or gases. In rare cases, exposure to these fumes can cause Polymer Fume Fever.
Possible symptoms include:
Fever and chills
Headache and weakness
Cough and sore throat
PFOA (Perfluorooctanoic Acid) was previously used in the manufacturing process of some non-stick coatings.
Research has linked long-term PFOA exposure to:
Increased cholesterol
Effects on the immune system
Liver and metabolic changes
Reproductive and developmental problems
Increased risk of certain cancers
However, it is important to remember that these health risks associated with PFOA do not mean that using a modern PTFE-coated pan normally will cause the same harm.
How to use non-stick pans more safely:
Never heat an empty non-stick pan over high heat.
Avoid temperatures above 260°C (500°F).
Ensure adequate ventilation in the kitchen.
Replace the pan if the coating is peeling or has deep scratches.
Use wooden or silicone utensils instead of metal utensils.
For high-heat frying or searing, consider using stainless steel or carbon steel cookware.
A non-stick pan is not automatically “toxic.” When used at appropriate temperatures and kept in good condition, it can be used safely while minimizing potential health risks.

Dr. Sk. Md. Helaloozzaman
MBBS,Rangpur Medical College

আপনার একটি সচেতন সিদ্ধান্ত, একটি শিশুর সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে।আমরা অনেকেই বিয়ের আগে অনেক কিছুই খোঁজখবর নিই। কিন...
17/08/2026

আপনার একটি সচেতন সিদ্ধান্ত, একটি শিশুর সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে।

আমরা অনেকেই বিয়ের আগে অনেক কিছুই খোঁজখবর নিই। কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় অনেক সময়ই আমাদের মাথায় আসে না - "থ্যালাসেমিয়া" আমরা নিজেরা বহন করছি কি না?

বাংলাদেশে অনেক মানুষই থ্যালাসেমিয়ার বাহক। তবে আশ্চর্যের বিষয় হলো, একজন বাহক সাধারণত নিজে সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। তাই শুধু দেখে বোঝার কোনো উপায় নেই যে কেউ থ্যালাসেমিয়ার বাহক কি না।

সমস্যাটা হয় যখন দুজন বাহকের মধ্যে বিয়ে হয়।

দুজনই বাহক হলে প্রতিটি সন্তানের ক্ষেত্রে-

- ২৫% সম্ভাবনা থাকে থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার
- ৫০% সম্ভাবনা থাকে বাহক হওয়ার
- ২৫% সম্ভাবনা থাকে স্বাভাবিক হওয়ার

থ্যালাসেমিয়ায় আক্রান্ত হলে নিয়মিত রক্ত সঞ্চালনের প্রয়োজন হতে পারে। পরিবারের জন্য তা একদিকে যেমন কষ্টসাধ্য অন্যদিকে তেমন দীর্ঘমেয়াদি এবং ব্যয়বহুল।

অথচ বিয়ের আগে একটি সাধারণ থ্যালাসেমিয়া স্ক্রিনিং করে তা সহজেই জানা সম্ভব।

সহজভাবে বললে-

- বাহক + স্বাভাবিক → সন্তান আক্রান্ত হওয়ার ঝুঁকি নেই।
- বাহক + বাহক → ২৫% আক্রান্ত, ৫০% বাহক।
- আক্রান্ত + স্বাভাবিক → সন্তান আক্রান্ত হবে না, তবে বাহক হতে পারে।

সাধারণত CBC-এর সঙ্গে Hb Electrophoresis/HPLC পরীক্ষার মাধ্যমে স্ক্রিনিং করা হয়। তবে প্রয়োজন হলে চিকিৎসক আরও পরীক্ষা দিতে পারেন। তাই বিয়ে ঠিক করার আগেই দুজনেরই থ্যালাসেমিয়া স্ক্রিনিং করানো উচিত।

আর দুজনই যদি বাহক হন, তখন ভয় পাওয়ার কিছু নেই। একজন চিকিৎসক বা জেনেটিক কাউন্সিলরের সঙ্গে কথা বলে ভবিষ্যৎ পরিকল্পনা করা যায়।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, থ্যালাসেমিয়ার বাহক হওয়া কোনো লজ্জার বিষয় নয়। বরং এটি নিয়ে সচেতন থাকাই অনেক বেশি গুরুত্বপূর্ণ।

আমাদের এই সামান্য সচেতনতাই পারে ভবিষ্যৎ প্রজন্মকে এসব জটিল রোগ থেকে মুক্তি দিতে।
তাই নিজে সচেতন হোন, অন্যকে সচেতন করুন।

ডাঃ শেখ মোঃ হেলালুজ্জামান
এমবিবিএস,রংপুর মেডিকেল কলেজ

_______________________________________

Your one informed decision can help secure a healthier future for a child.

Before marriage, many of us look into many important things. But there is one crucial aspect that often gets overlooked—whether we are carrying the gene for thalassemia.

Many people in Bangladesh are thalassemia carriers. Surprisingly, a carrier can usually live a completely healthy and normal life. So, there is no way to tell just by looking at someone whether they are a thalassemia carrier.

The concern arises when two carriers marry each other.

If both parents are carriers, for each pregnancy:

25% chance of having a child with thalassemia
50% chance of having a child who is a carrier
25% chance of having a child who is neither affected nor a carrier

A person affected by thalassemia may require regular blood transfusions. This can be physically and emotionally challenging for the family, as well as a long-term and costly commitment.

The good news is that this risk can be identified through thalassemia screening before marriage.

Simply put:

Carrier + Normal → No risk of having a child affected with thalassemia.
Carrier + Carrier → 25% affected, 50% carrier, 25% normal.
Affected + Normal → The child will not have thalassemia, but may be a carrier.

Thalassemia screening is commonly done with CBC along with Hb Electrophoresis/HPLC. Depending on the situation, a doctor may recommend additional tests. Therefore, both partners should consider getting screened before marriage.

And if both partners are carriers, there is no need to panic. A doctor or genetic counselor can help them understand the risks and make informed plans for the future.

Most importantly, being a thalassemia carrier is nothing to be ashamed of. What matters is being aware of it and making informed decisions.

A little awareness today can help protect future generations from the challenges of this inherited blood disorder.

Be aware. Get screened. Spread awareness.

Dr. Sk. Md. Helaloozzaman
MBBS,Rangpur Medical College



ভাত খেলেই কি ভুড়ি বাড়ে? চলুন জানা যাক।আমরা অনেকেই মনে করি ভাত খাওয়া মানেই ভুড়ি বাড়া। কিন্তু আসল কারণটা একটু ভিন্ন। ...
15/08/2026

ভাত খেলেই কি ভুড়ি বাড়ে? চলুন জানা যাক।

আমরা অনেকেই মনে করি ভাত খাওয়া মানেই ভুড়ি বাড়া। কিন্তু আসল কারণটা একটু ভিন্ন। ভাত একটা রিফাইনড কার্বোহাইড্রেট, যা খাওয়ার পর দ্রুত গ্লুকোজে ভেঙে রক্তে চলে যায়। একসাথে বেশি ভাত খেলে রক্তে হঠাৎ প্রচুর গ্লুকোজ চলে আসে, যা শরীর দ্রুত ভাঙতে পারে না, তখন ফ্যাট বানিয়ে জমা করে ফেলে। আর পেটের নিচের ফ্যাট লেয়ারে যেহেতু ইনসুলিন সেনসিটিভিটি বেশি, তাই এখানেই সবচেয়ে বেশি চর্বি জমে।

তবে একটু কৌশল করলে ভাত খেয়েও ভুড়ি নিয়ন্ত্রণে রাখা যায়। রান্না করা ভাত ১২-২৪ ঘণ্টা ফ্রিজে রেখে পরে গরম করে খেলে এতে "রেজিস্ট্যান্ট স্টার্চ" তৈরি হয়, যা শরীর সহজে হজম করতে পারে না। ফলে গ্লুকোজ স্পাইক কমে যায় প্রায় ৬০%। পাশাপাশি এই স্টার্চ ভালো ব্যাকটেরিয়ার খাবার হিসেবে কাজ করে আর এতে ক্যালরিও কম থাকে।

এছাড়াও খাওয়ার ১০ মিনিট আগে এক গ্লাস পানিতে ১-২ চামচ অ্যাপল সাইডার ভিনেগার মিশিয়ে খেলে গ্লুকোজ শোষণ আরও ধীর হয়ে যায়।

শুধু ভাত না, স্থুলাকার ভুড়ি বাড়ার পেছনে আরও কিছু কারণ আছে - মিষ্টি ও প্রসেসড খাবার, সফট ড্রিংকস, দিনভর বসে থাকা, অপর্যাপ্ত ঘুম এবং অমনোযোগী হয়ে খাওয়া। এই অভ্যাসগুলো ধীরে ধীরে বাদ দিলে, কিছু নিয়ম মেনে খাবার খেলে এবং নিয়মিত ব্যায়াম করলেই স্থুলাকার ভূড়ি নিয়ন্ত্রণে আনা যায়।

ভুড়ি কমানোর জন্য সহজ কিছু কার্যকরী উপায় হলো :
• খাবারে প্রোটিন বাড়ানো (মোট ক্যালরির অন্তত ৪০%)।
• কার্বোহাইড্রেট সীমিত করা।
• নিয়মিত ব্যায়াম করা (দিনে অন্তত ৩০-৪৫ মিনিট হাটা, দৌড়, সাঁতার বা সাইক্লিং, সপ্তাহে ৪-৫ দিন)।
• প্রতিদিন খাবারে অন্তত ১০ গ্রাম বাড়তি ফাইবার যোগ করা।

ডাঃ শেখ মোঃ হেলালুজ্জামান
এমবিবিএস,রংপুর মেডিকেল কলেজ

_______________________________________

Does Eating Rice Cause Belly Fat? Let’s Find Out.

Many of us believe that eating rice automatically causes belly fat. But the real reason is a little different. Rice is a refined carbohydrate, which breaks down quickly into glucose after eating and enters the bloodstream. When you eat a large amount of rice at once, a lot of glucose suddenly enters the blood, which the body cannot quickly break down, so it turns it into fat and stores it. And since insulin sensitivity is higher in the lower abdominal fat layer, this is where the most fat accumulates.

However, with a little strategy, you can control belly fat even while eating rice. If you keep cooked rice in the refrigerator for 12–24 hours and then reheat it before eating, “resistant starch” is formed, which the body cannot easily digest. As a result, the glucose spike decreases by about 60%. In addition, this starch acts as food for good bacteria and also contains fewer calories.

Additionally, drinking one glass of water mixed with 1–2 tablespoons of apple cider vinegar 10 minutes before eating can further slow down glucose absorption.

It’s not just rice; there are several other factors behind an obese belly—sweets and processed foods, soft drinks, sitting all day, insufficient sleep, and eating inattentively. Gradually eliminating these habits, eating according to some rules, and exercising regularly can help control an obese belly.

Some simple and effective ways to reduce belly fat are:

• Increase protein in the diet (at least 40% of total calories).
• Limit carbohydrates.
• Exercise regularly (at least 30–45 minutes of walking, running, swimming, or cycling per day, 4–5 days a week).
• Add at least 10 grams of extra fiber to your daily diet

Dr. Sk. Md. Helaloozzaman
MBBS,Rangpur Medical College

রাত ৯ টার পর খাবার গ্রহণ? তৈরি হতে পারে - মানসিক চাপ এবং হজম শক্তির সমস্যা ।আমরা কী খাচ্ছি, তার পাশাপাশি কখন এবং কোন মান...
14/08/2026

রাত ৯ টার পর খাবার গ্রহণ? তৈরি হতে পারে - মানসিক চাপ এবং হজম শক্তির সমস্যা ।

আমরা কী খাচ্ছি, তার পাশাপাশি কখন এবং কোন মানসিক অবস্থায় খাচ্ছি-সেটিও হজমের ওপর প্রভাব ফেলতে পারে। Digestive Disease Week 2026-এ উপস্থাপিত ১৫,০০০-এর বেশি মানুষের তথ্যভিত্তিক গবেষণায় দেখা গেছে, দীর্ঘস্থায়ী মানসিক চাপের সঙ্গে রাত ৯টার পর দিনের মোট ক্যালরির ২৫%-এর বেশি গ্রহণের অভ্যাস থাকলে অনিয়মিত মলত্যাগের হার ছিল ৩৯.৩%, যেখানে স্বাভাবিক সময়ে খাওয়া ও কম স্ট্রেসের ক্ষেত্রে তা ২৩.২%। অর্থাৎ এই দুই অভ্যাস একসঙ্গে থাকলে ঝুঁকি প্রায় ১.৭ গুণ পর্যন্ত বেশি ছিল।

কেন এমন হতে পারে? আমাদের হজম, অন্ত্রের গতি, হরমোন ও বিপাকীয় কার্যক্রম সার্কাডিয়ান রিদমের সঙ্গে যুক্ত। একই সময়ে দীর্ঘস্থায়ী মানসিক চাপ ব্রেন-গাট অ্যাক্সিসকে প্রভাবিত করতে পারে। ফলে স্ট্রেসের সঙ্গে নিয়মিত গভীর রাতে ভারী খাবার খাওয়ার অভ্যাস থাকলে হজমের অস্বস্তি, মলত্যাগের অনিয়ম এবং অন্ত্রের স্বাভাবিক পরিবেশে বিঘ্ন ঘটাতে পারে।

এজন্য ঘুমানোর অন্তত ২-৩ ঘণ্টা আগে রাতের খাবার শেষ করার চেষ্টা করা উচিত। অতিরিক্ত ভারী না করে সুষম ও পরিমিত রাখুন। খাওয়ার পরপরই শুয়ে না পড়ে ১০-১৫ মিনিট হালকা হাঁটা যেতে পারে। ফলে ইনসুলিনের কার্যকারিতা বাড়ে এবং কর্টিসল (স্ট্রেস হরমোন) কমে। গভীর রাতে ক্ষুধা লাগলে অতিরিক্ত ভাজা, মিষ্টি বা উচ্চ-ক্যালরির খাবারের বদলে পরিমাণ নিয়ন্ত্রিত ও পুষ্টিকর খাবার বেছে নেওয়া ভালো।

যেকোনো সমস্যায় চিকিৎসকে পরামর্শ নিন এবং এই ছোট ছোট কাজগুলো করুন। এটি একদিকে যেমন আপনার শরীরকে সুস্থ রাখবে, অন্যদিকে ঘুম হবে গভীর ও নিরবিচ্ছিন্ন।

ডাঃ শেখ মোঃ হেলালুজ্জামান
এমবিবিএস,রংপুর মেডিকেল কলেজ

_______________________________________

Eating After 9 PM? It May Contribute to Stress and Digestive Problems.

What we eat is important, but when we eat and our mental state while eating can also affect digestion. A study based on data from more than 15,000 people, presented at Digestive Disease Week 2026, found that among people experiencing chronic psychological stress who consumed more than 25% of their total daily calories after 9 PM, the rate of irregular bowel movements was 39.3%, compared with 23.2% among those who ate at more regular times and experienced lower levels of stress. In other words, when these two habits occurred together, the risk was up to 1.7 times higher.

Why might this happen? Our digestion, intestinal motility, hormones, and metabolic processes are linked to the circadian rhythm. At the same time, chronic stress can affect the brain-gut axis. As a result, regularly eating heavy meals late at night while under stress may contribute to digestive discomfort, irregular bowel movements, and disruption of the normal intestinal environment.

Therefore, try to finish your dinner at least 2–3 hours before going to bed. Keep your meals balanced and moderate rather than excessively heavy. Instead of lying down immediately after eating, you can take a 10–15-minute light walk. This may improve insulin sensitivity and help reduce cortisol (the stress hormone). If you feel hungry late at night, it is better to choose a moderate portion of nutritious food rather than excessively fried, sugary, or high-calorie foods.

If you experience any health problems, consult a doctor and follow these small but healthy habits. These practices can help keep your body healthy while also promoting deeper and more uninterrupted sleep.

Dr. Sk. Md. Helaloozzaman
MBBS,Rangpur Medical College

শিশুর খাবারে পুষ্টির ভারসাম্য: আমরা আসলে কী খাওয়াচ্ছি শিশুদের ?বাজারে পাওয়া প্যাকেটজাত কেক, বিস্কুট, চিপস, চকোলেট কিংবা...
13/08/2026

শিশুর খাবারে পুষ্টির ভারসাম্য: আমরা আসলে কী খাওয়াচ্ছি শিশুদের ?

বাজারে পাওয়া প্যাকেটজাত কেক, বিস্কুট, চিপস, চকোলেট কিংবা জুস-প্যাকেটের গায়ে ভালো ব্র্যান্ডের নাম, হরেকরকম মোড়ক কিংবা মেয়াদ ঠিক থাকলেই যে খাবারটি শিশুর জন্য ভালো, এমনটা কিন্তু নয়।আমাদের আরও একটি বিষয় দেখা দরকার-খাবারটির ভেতরে আসলে কী আছে ?

শিশুর দৈনন্দিন খাবারে কার্বোহাইড্রেট, ফ্যাট ও প্রোটিনের পাশাপাশি পর্যাপ্ত ফাইবার থাকা প্রয়োজন। National Academy of Medicine-এর Acceptable Macronutrient Distribution Range (AMDR) অনুযায়ী, দৈনিক মোট ক্যালোরির প্রায় ৪৫-৬৫% কার্বোহাইড্রেট, ২০-৩৫% ফ্যাট এবং ১০-৩৫% প্রোটিন থেকে আসতে পারে। বয়স অনুযায়ী পর্যাপ্ত ফাইবারও শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও হজমের জন্য গুরুত্বপূর্ণ।

কিন্তু প্যাকেটজাত খাবারের দিকে তাকালে দেখা যায়, এগুলোর বেশিরঅংশই রিফাইন্ড কার্বোহাইড্রেট ও চিনি-নির্ভর। প্রোটিন ও ফাইবার তুলনামূলকভাবে কম। ফলে শিশুদের পেট ভরলেও হচ্ছে গভীর ক্ষতি।

সবচেয়ে বড় ক্ষতিকর উপাদান হলো চিনি। WHO দৈনিক মোট শক্তির ১০%-এর কম free sugar থেকে নেওয়ার পরামর্শ দেয়; সম্ভব হলে এটি ৫%-এর নিচে রাখার কথাও বলা হয়েছে। ছোটবেলা থেকেই অতিরিক্ত মিষ্টি খাবারের অভ্যাস পরবর্তীতে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও অতিরিক্ত ওজনের ঝুঁকি বাড়াতে পারে। যা পরবর্তীতে হার্টের রোগ, উচ্চ রক্তচাপসহ নানা রোগের সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে।

একইভাবে ট্রান্স ফ্যাট যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত। WHO এটিকে মোট দৈনিক শক্তির ১%-এর নিচে রাখার সুপারিশ করে, কারণ ট্রান্স ফ্যাট হৃদ্‌রোগের ঝুঁকি বাড়ানোর সঙ্গে সম্পর্কিত ।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো - শিশুর খাবার শুধু পেট ভরানোর বিষয় নয়, এটি তার ভবিষ্যৎ খাদ্যাভ্যাসও তৈরি করে। অতিরিক্ত মিষ্টি, নোনতা ও অত্যন্ত প্রক্রিয়াজাত খাবারের স্বাদে অভ্যস্ত হয়ে গেলে অনেক শিশু সাধারণ ভাত, ডাল, মাছ, ডিম, শাকসবজি কিংবা ফল ইত্যাদি গ্রহণে আগ্রহী হবে না ।

তাই কোনো একটি কোম্পানি বা নির্দিষ্ট খাবারকে দোষারোপ করার চেয়ে আমাদের নিজেদের অভ্যাসটা বদলানো বেশি গুরুত্বপূর্ণ। প্যাকেটের সামনে থাকা বিজ্ঞাপন বা ব্র্যান্ডের নামের চেয়ে Nutrition Facts ও উপাদান তালিকাটা পড়ার অভ্যাস গড়ে তোলা দরকার। যথাসম্ভব এসব খাবার এড়িয়েই চলা উচিত। ।

শিশুদের খাবারে যতটা সম্ভব ডিম, মাছ, দুধ, ডাল, শাকসবজি, ফল, বাদাম ও অন্যান্য স্বাভাবিক খাবারকে প্রাধান্য দেওয়া উচিত ।

সর্বশেষ শিশুদের খাবারে প্যাকেটজাত দ্রব্যের পরিবর্তে শাকসবজি, ফলমূল জাতীয় খাবার অর্থ্যাৎ প্রাকৃতিকভাবে উৎপন্ন হয় এমন খাদ্য উপাদান রাখা বেশি জরুরী ।

ডাঃ শেখ মোঃ হেলালুজ্জামান
এমবিবিএস,রংপুর মেডিকেল কলেজ

____________________________________

Nutritional Balance in Children’s Food: What Are We Actually Feeding Our Children?

Packaged cakes, biscuits, chips, chocolates, or juices available in the market—the fact that a package has a good brand name, attractive packaging, or a valid expiration date does not necessarily mean that the food is good for children. We also need to look at another thing—what is actually inside the food?

A child’s daily diet needs adequate fiber along with carbohydrates, fats, and proteins. According to the National Academy of Medicine’s Acceptable Macronutrient Distribution Range (AMDR), approximately 45–65% of daily total calories can come from carbohydrates, 20–35% from fats, and 10–35% from protein. Adequate fiber according to age is also important for a child’s normal growth and digestion.

However, when we look at packaged foods, it can be seen that most of them are based on refined carbohydrates and sugar. Protein and fiber are comparatively low. As a result, even though children’s stomachs may become full, deep harm is being caused.

The most harmful ingredient is sugar. The WHO recommends that less than 10% of daily total energy should come from free sugars; if possible, it has also suggested keeping it below 5%. Developing a habit of consuming excessive amounts of sweet foods from an early age may increase the risk of unhealthy eating habits and overweight later in life. This may subsequently increase the likelihood of various diseases, including heart disease and high blood pressure.

Similarly, trans fats should be avoided as much as possible. The WHO recommends keeping them below 1% of total daily energy intake because trans fats are associated with an increased risk of heart disease.

Another important point is that children’s food is not just about filling their stomachs; it also shapes their future eating habits. If children become accustomed to the taste of excessively sweet, salty, and highly processed foods, many children will not be interested in consuming ordinary rice, lentils, fish, eggs, vegetables, fruits, etc.

Therefore, rather than blaming any particular company or specific food, it is more important to change our own habits. Instead of relying on the advertisements or brand names displayed on the front of the package, we should develop the habit of reading the Nutrition Facts and ingredient list. As much as possible, such foods should be avoided.

Children’s diets should give priority, as much as possible, to eggs, fish, milk, lentils, vegetables, fruits, nuts, and other natural foods.

Finally, in children’s diets, it is more important to include vegetables, fruits, and other foods that are naturally produced—in other words, natural food ingredients—instead of packaged products.

Dr. Sk. Md. Helaloozzaman
MBBS,Rangpur Medical College

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Sheikh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share