18/08/2026
২০২৩ সালের ডিসেম্বরে গাজার খান ইউনিস থেকে ফিলিস্তিনি মা আয়েশা আল-আক্কাদ ও তাঁর মেয়ে হুদা আল-আক্কাদকে তুলে নিয়ে যায় দখলদাররা। ২০২৪ সালে এক ইসরায়েলি সেনা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের চোখ বাঁধা অবস্থায় সামরিক গাড়ির পেছনে বসে থাকা একটি ছবি পোস্ট করে। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাদের শনাক্ত করেন।
নিখোঁজ হওয়ার আড়াই বছর পরও তাঁদের কোনো খোঁজ মেলেনি। আয়েশা ও হুদা কি এখনো জীবিত, নাকি শহিদ হয়েছেন—সেই প্রশ্নের উত্তর এখনো অজানা।