22/12/2025
হৃদয়ে যে বসন্ত আসে, সেই বসন্তের নাম দ্বীন।
এই বসন্তের আগমনে হৃদয়কাননে ফোটে শুদ্ধতার ফুল। অন্তরমননে জাগে শুভ্রতার শিহরন। এই বসন্ত অন্তরে জ্বেলে দেয় আলোর মশাল। সেই আলোতে দূর হয় হৃদয়ের সমস্ত অন্ধকার। জেগে উঠে ম্রিয়মাণ বৃক্ষরাজি। এই বসন্ত অন্তরে বইয়ে দেয় খুশির কল্লোল। হৃদয়গহীনে প্রস্ফুটিত করে নতুন আশা, নতুন স্বপ্ন।
— লেখা: আরিফ আজাদ