16/11/2025
ফেসবুকের পাসওয়ার্ড পরস্পর ভাগ করে নিয়েছো নিজেদেরকে উদার প্রমাণ করতে।
*সারা দুনিয়াকে জানিয়ে দিতে মনের সুখে লিখলে In a relationship.
*নিজের ফেসবুক প্রোফাইলে Cover photo দিয়েছো প্রিয় মানুষটার।
*তাকে খুশি করতে কলারটোন দিলে তার প্রিয় কোন গান/কবিতা।
*প্রতি রাতে তোমাকে শোনানো গান/কবিতা দিলে রিংটোন হিসেবে।
*ভালোবাসার মানুষটির পছন্দকে প্রাধান্য দিয়ে তার প্রিয় রঙের জামাটিই কিনেছো তুমি।
*তার কল/এসএমএস না পেলে তোমার খেতে ইচ্ছে করে না।
*প্রতি রাতে কথা না হলে তোমার ঘুম আসে না।
সে 'জান', 'বাবু', 'মানিক', 'কলি জার টু'করো' এসব না বললে তোমার কোনো কাজেই মন বসে না।
*তার আহ্লাদি অনুরোধ ছাড়া পড়ার টেবিলে বসতে তোমার ভালো লাগে না।
কিন্তু মাঝে মাঝে দিনশেষে একটু হিসেব করে দেখিও,নিজের মনের আয়নায় মাঝে মাঝে একটু দাঁড়িয়ে দেখিও,তার অন্তরে মাঝে মাঝে নাড়া দিয়ে দেখিও।
যার জন্য এতকিছু, এত নির্ভরশীলতা, সে মানুষটি আসলেই তোমার কি না?
না হয় একদিন ভোর হলেই দেখবে—
ফেসবুকের পাসওয়ার্ড ঠিকই আছে,
In a relationship ঠিকই আছে,
সেই কলারটোন/রিংটোন ঠিকই আছে,
পছন্দের জামাটি ঠিকই আছে,
খাওয়া-ঘুমের ইচ্ছেটা কল/এসএমএস এর উপর ঠিকই আছে,
'জা'ন', 'বা'বু', 'মা'নিক', 'কলি'জার টু'করো' শব্দগুলো ঠিকই আছে,
আহ্লা'দি অনুরোধ ছাড়া পড়ার টেবিলে না বসার অভ্যাস ঠিকই আছে,
শুধু সেই কাঙ্ক্ষিত মানুষটি আর তোমার নেই!
সত্যিই নেই, আজীবনের জন্য নেই!
তখন বড়জোর তুমি চোখের জলে পাসওয়ার্ড, কলারটোন, রিংটোন, রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করতে পারবে। কোন ব্যাপার না।
কিন্তু অভ্যাস আর নির্ভরশীলতা তোমাকে অসহায় করে ফেলবে, ভীষণ অসহায়, ভীষন!!!
তাই এইসব বাদ দিয়ে পড়ালেখায় মনোযোগী হও, নিজের ক্যারিয়ার গড়ার চিন্তা করো। 💚