Ashad's Physics Gallery

Ashad's Physics Gallery " গভীরভাবে শেখা, সমস্যার সমাধান ও বাস্তব প্রয়োগের মাধ্যমে নিজের সম্ভাবনা আবিষ্কার করো।"

27/04/2025

শীঘ্রই একটা প্রজেক্ট হাতে নিতে যাচ্ছি--

আগ্রহীগণ ট্রাই করতে পারে--
16/10/2024

আগ্রহীগণ ট্রাই করতে পারে--

স্টুডেন্ট কে আর শেখানোর চেয়ে শিখবার আগ্রহ তৈরি করাটাই শ্রেয় মনে করি।কিছু শিক্ষার্থী জন্মগতভাবেই পড়াশোনার প্রতি আগ্রহ নিয়...
12/10/2024

স্টুডেন্ট কে আর শেখানোর চেয়ে শিখবার আগ্রহ তৈরি করাটাই শ্রেয় মনে করি।কিছু শিক্ষার্থী জন্মগতভাবেই পড়াশোনার প্রতি আগ্রহ নিয়ে জন্মায়!!

বরং দুশ্চিন্তার বিষয় সেই দুষ্ট- মিষ্ট ব্যাকবেঞ্চার দের নিয়ে।যারা দুনিয়ার সব কাজ করার সময় পায়,শুধু পড়াশোনাটা ছাড়া 😁!!!
তবে ওরা একবার যদি পড়ার সেই আগ্রহ টা ফিরে পায়, তাহলে কিন্তু খাইছে.....তাই একটু স্পেশাল নজর সেই সকল অপার সম্ভাবনাময় ব্যাকবেঞ্চার এর প্রতি দেয়া উচিত 🔴।সেই ভুলোমনাদের কে একবার স্বপ্ন দেখাতে পারলেই হয়- বাকিটা ওরা নিজেরাই বুঝে নেবে🔴 আমার বিশ্বাস।

আজকে ২৫ ব্যাচের পরিক্ষার্থীদের মধ্যে আমার বাছাইকৃত কিছু Physics-shy ( পদার্থবিজ্ঞান ভীতু) / ব্যাকবেঞ্চার শিক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের একাডেমিক প্রস্তুতি বিষয়ক টোটকা:

✍️শুরু হোক সহজভাবে : প্রথমে সহজ এবং মৌলিক অধ্যায়গুলো নিয়ে পড়াশোনা শুরু কর। একবার সহজ বিষয়গুলো আয়ত্তে এলে ধীরে ধীরে কঠিন অধ্যায়গুলোর দিকে এগুতে থাকো।

📸সূত্রগুলোর উপর ফোকাস: ফিজিক্সে মূল সূত্রগুলো মুখস্থ করে ফেলো এবং এগুলোর ব্যাখ্যা ও প্রয়োগ ভালোভাবে বুঝো। সূত্রগুলো শিখে নিয়ে এগুলো দিয়ে সহজ সমস্যা সমাধান করো।

📚বেশি বেশি উদাহরণ অনুশীলন: বইয়ের উদাহরণগুলো বারবার অনুশীলন কর। সহজ থেকে জটিল পর্যায়ে ধীরে ধীরে অগ্রসর হও। গাণিতিক সমস্যাগুলোর পিছনে লজিকটা বুঝতে চেষ্টা কর।

🗒️ছোট ছোট নোটস তৈরি কর: প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট ও সূত্রের ছোট নোটস তৈরি কর। পরীক্ষার আগে কিংবা যখন তখন এই নোটগুলি বারবার রিভিশন করতে পারবে।

🟪ইউটিউব টিউটোরিয়াল বা গাইড: অনেক সময় ফিজিক্সের ধারণা বোঝা কঠিন হয়ে পড়ে। ইউটিউব বা অনলাইন ভিডিও টিউটোরিয়াল / অফলাইন টিচার থেকে সহজ ভাষায় ব্যাখ্যা করা টপিক গুলো হাতের কাছে রেখো।

🖐️নিজের সমস্যা অন্যকে বলা : ফিজিক্সে যেখানে বুঝতে অসুবিধা হচ্ছে, সেই জায়গাগুলোতে সহপাঠী, শিক্ষক বা গৃহশিক্ষকের সাহায্য নাও। কেউ সঠিক ও সহজভাবে বুঝিয়ে দিলে সেটা দীর্ঘস্থায়ী মনে থাকবে।

🏃‍♂️রেগুলার প্র্যাকটিস: ফিজিক্স একটি প্র্যাকটিস-ভিত্তিক বিষয়, তাই প্রতিদিন অন্তত কিছুটা সময় ব্যয় করো। নিয়মিত অনুশীলন করলে ধীরে ধীরে দক্ষতা বাড়বে।

🔍আগের বছরের প্রশ্ন সমাধান: পরীক্ষার ধরন বুঝতে আগের বছরের প্রশ্নগুলো দেখে নিতে হবেই এবং সেগুলোর উত্তর করার চেষ্টা করতে হবে নিয়মিত । এতে তোমার সিলেবাসের গুরুত্বপূর্ণ অংশ সম্পর্কে পরিষ্কার ধারণা হবে।

⏰সময় ভাগ করে পড়াশোনা: প্রতি দিন ছোট ছোট সময় ধরে পড়াশোনা কর, তবে নিয়মিত। এর ফলে পড়া মনে রাখা সহজ হবে এবং চাপ অনুভূত হবে না।

⛔আত্মবিশ্বাস: নিজেকে কখনো "দূর্বল" না ভেবে। প্রতিদিন একটু একটু করে এগোতে থাকলে সময়ের সাথে ভালো ফলাফল আসবেই।

🏆"Love you backbenchers - Love you all my physics-shy fighters"

04/10/2024

Gallery
পদার্থবিজ্ঞানের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ ০৬টি বিষয় যা ফিজিক্সের বিভিন্ন সমস্যার সমাধান ও প্রাকৃতিক ঘটনাকে বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

১| ধারণা (Concept): ধারণা হলো কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে একটি সাধারণ বা মৌলিক ধারণার প্রকাশ। এটি ফিজিক্সে কোনো বিষয়ের প্রাথমিক বোঝাপড়া তৈরি করে। উদাহরণ: বেগ, তাপ, শক্তি ইত্যাদি।

২|স্বীকার্য (Postulate): স্বীকার্য হলো কোনো প্রমাণ ছাড়াই প্রাথমিকভাবে সত্য হিসেবে ধরে নেওয়া কিছু মূল ধারণা বা ধারণা। স্বীকার্য থেকে অন্য তত্ত্ব বা সূত্র গঠন করা হয়। উদাহরণ: আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্বে আলোর বেগ সর্বত্র সমান থাকে, এটি একটি স্বীকার্য।

৩| তত্ত্ব (Theory): তত্ত্ব হলো প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা করার জন্য প্রমাণিত এবং গৃহীত একটি সুসংগঠিত ও যুক্তিসঙ্গত ব্যাখ্যা। তত্ত্বগুলো দীর্ঘকাল ধরে পরীক্ষার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।অর্থাৎ প্রমাণিত অনুকল্পই হল তত্ত্ব। উদাহরণ: আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব, নিউটনের মহাকর্ষ তত্ত্ব।

৪| সূত্র (Formula): সূত্র হলো ফিজিক্সের বিভিন্ন পরিমাণের মধ্যে সম্পর্ক প্রকাশকারী গাণিতিক প্রকাশ। এটি অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের মাধ্যমে প্রমাণিত সম্পর্ককে সংজ্ঞায়িত করে। উদাহরণ: নিউটনের দ্বিতীয় সূত্র, 𝐹=𝑚𝑎

৫| নীতি (Principle): নীতি হলো ফিজিক্সের কোনো প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা করার জন্য ব্যবহৃত মৌলিক নিয়ম বা বিধান। উদাহরণ: শক্তির নিত্যতা নীতি, যা বলে শক্তি সৃষ্টি বা ধ্বংস হয় না, শুধু রূপান্তরিত হয়।

৬| অনুকল্প (Hypothesis): অনুকল্প হলো কোনো পর্যবেক্ষণ বা পরীক্ষার ভিত্তিতে তৈরি একটি সম্ভাব্য ব্যাখ্যা, যা পরবর্তীতে পরীক্ষার মাধ্যমে প্রমাণিত বা প্রত্যাখ্যাত হতে পারে।অর্থাৎ, অনুমিত সিদ্ধান্তই হল অনুকল্প। উদাহরণ: আলোর তরঙ্গ তত্ত্বের অনুকল্প।

ফিজিক্স গ্যালারি পেজটিতে সবাইকে স্বাগতম।ফিজিক্স সম্পর্কিত নানা বিষয়ে সমৃদ্ধ হোক পেজটি। প্রথমেই থাকছে-  Gallery   এর জন্য...
03/10/2024

ফিজিক্স গ্যালারি পেজটিতে সবাইকে স্বাগতম।ফিজিক্স সম্পর্কিত নানা বিষয়ে সমৃদ্ধ হোক পেজটি। প্রথমেই থাকছে-
Gallery এর জন্য ১ম পত্রের ১ ম অধ্যায় হতে কয়েকটি এমসিকিউ। এভাবে ধাপে ধাপে কিছু প্রশ্ন/ উত্তর আপলোড করা হবে।হঠাৎ করে কোন একদিন আপলোডকৃত প্রশ্নের উপর ইন্সট্যান্ট প্রশ্ন করে সেখান হতে একটা প্রতিযোগিতার আয়োজন করা হবে।প্রতিযোগিতায় মেরিটে অবস্থানকারী একাধিক প্রতিযোগীকে আকর্ষণীয় পুরস্কারে ভূষিত করা হতে পারে,ইনশাআল্লাহ। সবাই নিয়মিত পেজটিতে রেসপন্স করবে,এই প্রত্যাশা।

গুরুত্বপূর্ণ কিছু MCQ (Multiple Choice Questions) নিচে দেওয়া হলো:

ভৌত জগৎ ও পরিমাপের উপর এমসিকিউ:
১| দৈর্ঘ্যের SI একক কী?
ক) কিলোগ্রাম
খ) মিটার
গ) সেকেন্ড
ঘ) নিউটন
উত্তর: খ) মিটার

২| একটি কণার বেগ যদি শূন্য হয়, তবে তার স্থানচ্যুতি হবে —
ক) শূন্য
খ) ধনাত্মক
গ) ঋণাত্মক
ঘ) নির্ধারণ করা যায় না
উত্তর: ক) শূন্য

৩| ভর ও ওজনের মধ্যে পার্থক্য হলো —
ক) ভর পরিবর্তনশীল কিন্তু ওজন ধ্রুবক
খ) ওজন পরিবর্তনশীল কিন্তু ভর ধ্রুবক
গ) ভর ও ওজন উভয়ই পরিবর্তনশীল
ঘ) ভর ও ওজন উভয়ই ধ্রুবক
উত্তর: খ) ওজন পরিবর্তনশীল কিন্তু ভর ধ্রুবক

৪| SI একক ব্যবস্থায় তাপমাত্রার একক কী?
ক) সেলসিয়াস
খ) ফারেনহাইট
গ) কেলভিন
ঘ) রাঙ্কিন
উত্তর: গ) কেলভিন

৫| একটি পদার্থের ভর 5 কেজি হলে, তার ওজন কত হবে? (g = 9.8 m/s²)
ক) 4.9 নিউটন
খ) 49 নিউটন
গ) 490 নিউটন
ঘ) 980 নিউটন
উত্তর: খ) 49 নিউটন

৬| ভর ও ওজনের SI একক যথাক্রমে কী?
ক) কিলোগ্রাম ও নিউটন
খ) নিউটন ও কিলোগ্রাম
গ) মিটার ও কিলোগ্রাম
ঘ) নিউটন ও মিটার
উত্তর: ক) কিলোগ্রাম ও নিউটন

৭| পৃথিবীর মহাকর্ষীয় শক্তি দ্বারা কোন পরিমাপটি প্রভাবিত হয়?
ক) ভর
খ) ওজন
গ) ঘনত্ব
ঘ) তাপমাত্রা
উত্তর: খ) ওজন

Address

Taltala More, Kurigram Sadar, Kurigram
Rangpur
5600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ashad's Physics Gallery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share