11/02/2026
⭕২ বছর বয়সী বাচ্চাদের জন্য কোডিং এক্টিভিটি আসলে কেমন হয় জানেন?
✅২ বছর বয়সী বাচ্চাদের কোডিং এক্টিভিটি মানে হলো Unplugged Coding, এই unplugged coding হলো স্ক্রিন বা লেখাপড়া ছাড়াই খেলাধুলার মাধ্যমে brain কে training দেওয়া চিন্তা করানোর জন্য।
🌹এই ছোট বয়সে খেলায় খেলায় শেখাই হলো সবচেয়ে শক্ত foundation বাচ্চার জন্য যা ভবিষ্যতে পড়াশোনা, এমনকি জীবন সামলাতেও কাজে লাগবে।
👇২ বছরের বাচ্চাদের জন্য ঘরে খেলা যায় এমন ১২টি কোডিং এক্টিভিটি বা Thinking habit game এর আইডিয়া দিচ্ছি তাহলে আরও সহজে বুঝতে পারবেন ও বাচ্চাকেও শেখাতে পারবেন ইনশাআল্লাহ।
১। মা যা করবে বাচ্চা তাই করবে যেমন-হাত তোলা, বসা, তালি দেওয়া।এখানে বাচ্চা আপনার Instruction বুঝতে শিখছে। এটাকে বলে Follow the game
২।একটি খালি বক্স ও একটি খেলনা নিন(যে কোন ছোট খেলনা) তারপর বাচ্চাকে বলুন খেলনাটি বক্সে রাখো, এরপর বের করো। ইংরেজিতে বলতে পারেন (Put In – Take Out)
এতে বাচ্চার মধ্যে Sequence skill (ধাপে ধাপে) তৈরি হয়।এছাড়াও বাচ্চার কথা শোনার অভ্যাসও তৈরি হয়।
৩। দুই বা তিন রংয়ের খেলনা নিয়ে সেগুলো আলাদা করা যাকে color sorting game বলে এটাও খেলতে পারেন।এতে বাচ্চার Logical thinking বাড়ে।
৪।বড় বাটির সাথে বড় ঢাকনা, ছোট বাটির সাথে ছোট ঢাকনা। এই ধারণা বোঝা ও এ রকম big, medium, small খেলা খেলতে দেওয়া। এতে বাচ্চার ব্রেইনে Matching skill ডেভেলপ হবে।
৫। Sound এক্টিভিটি করানো খেলার মতো করে। যেমন, তালি দাও, লাফ দাও, হাঁটতে থাকা। এতে বাচ্চা condition কি তা বুঝতে শেখে।
৬। মেঝেতে আঁকাবাঁকা বা সোজা দাগ টেনে বা কাপড় পেঁচিয়ে রাস্তা বানিয়ে হাটা। এতে বাচ্চার ব্রেইনে Step-by-step thinking তৈরি হয়।
৭। কিছু কালারের বল এক জায়গাতে রেখে বাচ্চাকে নিদিষ্ট করে বলবেন লাল বলটি আনো। বাচ্চা নিয়ে আসবে। এতে বাচ্চার listening ও decision making স্কিল ডেভেলপ হয়।
৮। লাইটের সুইচ চাপলে লাইন অন হচ্ছে আবার চাপলে বন্ধ হচ্ছে। এমন খেলা খেলতে দিবেন নিরাপত্তা বজায় রেখে। এতে বাচ্চা বুঝতে শেখে “আমি কিছু করলে কিছু ঘটে” মানে cause & effect এর ধারণা পায়।
৯। বাচ্চাকে ২ বার তালি দিতে বলবেন বাচ্চা দিবে। এরপর ১ বার বলবেন বাচ্চা তালি দিবে। এতে বাচ্চা Pattern recognition ও single instruction বুঝতে শিখে।
১০।একই রঙের যে কোন জিনিস বা খেলনা জোড়ায় জোড়ায় রাখার খেলা খেলতে দিবেন। এতে বাচ্চার মধ্যে Classification skill তৈরি হয়।
১১। অন্য রুমে গিয়ে লুকিয়ে বাচ্চাকে ডাকবেন বাচ্চা শব্দ যেদিক থেকে আসে সেদিকে যাবে।এতে বাচ্চার Attention & direction sense বাড়ে।
১২। যে কোন একটা খেলনা অল্প কিছু জায়গার মধ্যে লুকিয়ে রেখে বাচ্চাকে খুজে আনতে বলবেন। এতে বাচ্চার Problem solving mindset বাড়বে।
🔹এই খেলাগুলো কম বেশি হয়তো আমরা ছোট্ট বেলাতে অনেকেই খেলেছি। কিন্তু এগুলোকে বিজ্ঞানের ভাষায় কোডিং এক্টিভিটি বলে সেটা আমরা অনেকেই জানি না।
✔️এই ১২ রকম খেলার মত করে একই রকমের অন্য জিনিস দিয়ে খেললেও হবে। এক কথায় এই স্কিলগুলো যেন সেই খেলা খেললে বাচ্চার ডেভেলপ হয়। ঘরে থাকা জিনিস দিয়ে এমন অসংখ্য খেলা খেলতে পারবেন একটু বুদ্ধি খাটালেই।
🔷এই ২ বছর বয়সে লেখা, পড়া চাপিয়ে না দিয়ে এই খেলাগুলো খেলুন বাচ্চা আপনার এমনিই ভবিষ্যতের জন্য তৈরি হবে।
এই খেলাগুলো একবারে বেশি শেখাতে যাবেন না।
👉 প্রতিদিন ১০–১৫ মিনিট
👉 হাসিখুশি পরিবেশে