20/08/2026
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আপনাকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা। আপনার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রজ্ঞা এবং দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা আপনাকে এই সর্বোচ্চ সম্মানিত পদে আসীন করেছে। আপনার সুদৃঢ় নেতৃত্বে দেশের গণতান্ত্রিক মূল্যবোধ আরও শক্তিশালী হবে এবং আইনের শাসন ও জাতীয় ঐক্য ত্বরান্বিত হবে বলে গভীরভাবে বিশ্বাস করি। আপনার এই নতুন যাত্রায় আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। আশা করি আপনার অভিভাবকত্বে বাংলাদেশ একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে এগিয়ে যাবে।