News an tive

News an tive Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from News an tive, Film/Television studio, Rangpur.

ফাইল ছবিগাইবান্ধার গোবিন্দগঞ্জে দশ টাকা কেজি দরের ২০ বস্তা চাল পাচারের সময় উদ্ধার করেছে পুলিশ।
07/04/2020

ফাইল ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দশ টাকা কেজি দরের ২০ বস্তা চাল পাচারের সময় উদ্ধার করেছে পুলিশ।

bdnews24জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার দায়ে ফাঁসির রায় মাথায় নিয়ে পলাতক আবদুল মাজেদকে গ্রেপ্তারের পর মঙ্...
07/04/2020

bdnews24
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার দায়ে ফাঁসির রায় মাথায় নিয়ে পলাতক আবদুল মাজেদকে গ্রেপ্তারের পর মঙ্গলবার কারাগারে পাঠানো হয়।

07/04/2020

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে ‘লকডাউন’ পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য খোলাবাজারে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করছে খাদ্য অধিদপ্তর। একজন ক্রেতা জাতীয় পরিচয়পত্র দেখিয়ে সর্বোচ্চ পাঁচ কেজি চাল কিনতে পারছেন। ছবি: আসিফ মাহমুদ অভি

bdnews24
করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে নিরাপদ দূরত্বে থাকার নির্দেশনা থাকলেও ১০ টাকার চাল কিনতে এমন ভিড় দেখা গেছে। ছবি: আসিফ মাহমুদ অভি

মঙ্গলবারজ্যেষ্ঠ প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম Published: 2019-12-30 19:16:10 BdSTbdnews24ঢাকার আইডিয়াল মডেল সরকারি...
30/12/2019

মঙ্গলবার

জ্যেষ্ঠ প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published: 2019-12-30 19:16:10 BdST

bdnews24
ঢাকার আইডিয়াল মডেল সরকারি প্রথমিক বিদ্যালয় কেন্দ্রে রোববার প্রাথমিক সমাপনী পরীক্ষায় বসেছে পঞ্চম শ্রেণি পড়ুয়ারা। ছবি: আব্দুল্লাহ আল মমীন

পঞ্চম ও অষ্টম শ্রেণির শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেওয়া ৫৫ লাখ ৬৫ হাজার ৩২০ শিক্ষার্থীর অপেক্ষার অবসান হচ্ছে মঙ্গলবার।

সারা দেশে একযোগে শুরু হয়েছে ২০১৯ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা, ...
02/11/2019

সারা দেশে একযোগে শুরু হয়েছে ২০১৯ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা, যাতে অংশ নিচ্ছে ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন শিক্ষার্থী।

জেলার সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কল্যাণ চৌধুরী জানান, জয়দেবপুর ইসলামিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ এই কাণ্ড করেছে...
02/11/2019

জেলার সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কল্যাণ চৌধুরী জানান, জয়দেবপুর ইসলামিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ এই কাণ্ড করেছে।

শনিবার সারা দেশের একযোগে জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু হয়েছে। সকালে সাপাহার সরফতুল্লাহ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে মনিরুল ইসলাম নামে এক পরীক্ষার্থীর আচরণ সন্দেহজনক হলে তাকে জিজ্ঞাসাবাদ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন।

মনিরুল বলেন, “জয়দেবপুর ইসলামিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের পরীক্ষার্থীর সংখ্যা বাড়াতে আমাকে ভাড়া করেছিল।”

মনিরুল সাপাহার সরকারি ডিগ্রি কলেজে উচ্চমাধ্যমিক পড়ছেন। জয়দেবপুর শুঁটকিডাঙ্গা গ্রামের দুরুল হোদার ছেলে তিনি।

ইউএনও কল্যাণ চৌধুরী বলেন, “পরীক্ষার্থী মনিরুল ও মাদ্রাসা কর্তৃপক্ষ উভয়ই অপরাধী। মনিরুলকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযোগপত্র প্রত্যাখ্যানগাইবান্ধা প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম Published: 2019-07-28 23:14:53 BdSTbdnews24গাইবান্...
29/07/2019

অভিযোগপত্র প্রত্যাখ্যান

গাইবান্ধা প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published: 2019-07-28 23:14:53 BdST

bdnews24
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৌনে তিন বছর আগে সাঁওতালপল্লীতে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ ও গুলি করে তিনজনকে হত্যার মামলায় দেওয়া অভিযোগপত্র প্রত্যাখ্যান করেছেন সাঁওতালরা।

সাঁওতালদের মামলায় এজাহারের প্রধান আসামি সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদসহ কয়েকজন আসামিকে অভিযোগপত্র থেকে বাদ দেওয়ার প্রতিবাদে রোববার বিকালে গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের আমতলীতে তারা অবরোধ করে।

এর আগে গোবিন্দগঞ্জ উপজেলার আদিবাসী পল্লী মাদারপুর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তিন শতাধিক সাঁওতাল ওই এলাকায় এসে জড়ো হয়।

১৯৬২ সালে রংপুর চিনিকল কর্তৃপক্ষ সাঁওতাল ও বাঙালিদের ১৮টি গ্রামের ১ হাজার ৮৪০ দশমিক ৩০ একর জমি অধিগ্রহণ করে আখ চাষের জন্য সাহেবগঞ্জ ইক্ষু খামার গড়ে তোলে।

কিন্তু ওই জমি ইজারা দিয়ে ধান ও তামাক চাষ করে অধিগ্রহণের চুক্তিভঙ্গ করা হচ্ছে অভিযোগ করে দখল ফিরে পেতে কয়েক বছর আগে আন্দোলনে নামে সাঁওতালরা। এক পর্যায়ে গত ২০১৬ সালের জুলাইয়ে তারা সাহেবগঞ্জ বাগদা ফার্মের বিরোধপূর্ণ জমিতে কয়েকশ ঘর তুলে বসবাস শুরু করে।

ওই বছর ৬ নভেম্বর চিনিকল কর্তৃপক্ষ জমি উদ্ধার করতে গেলে সংঘর্ষ বাঁধে। দফায় দফায় সংঘর্ষের মধ্যে সাঁওতালদের বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।

এক পর্যায়ে পুলিশ গুলি চালালে চারজন সাঁওতাল তাতে আহত হন। তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়। পরে পুলিশ ওই বসতি থেকে সাঁওতালদের উচ্ছেদ করে।

হামলা, অগ্নিসংযোগ, লুট ও উচ্ছেদের ঘটনায় মুয়ালীপাড়া গ্রামের সমেস মরমুর ছেলে স্বপন মুরমু ওই বছর ১৬ নভেম্বর অজ্ঞাতনামা ৬০০ জনের বিরুদ্ধে মামলা করেন। এছাড়া ২৬ নভেম্বর ক্ষতিগ্রস্ত সাঁওতাল টমাস হেমব্রম আরেকটি মামলা করেন, যেখানে ৩৩ জনের নাম উল্লেখ করে ৬০০ জনকে আসামি করা হয়।

ওই ঘটনায় দায়ের করা দুটি মামলায় রোববার পিবিআই অভিযোগপত্র দেয়, যেখানে ৯০ জনকে আসামি করা হয়। দুই মামলার তদন্ত একসঙ্গে করে পিবিআই আদালতে এই অভিযোগপত্র জমা দেয়।

অবস্থান ও সড়ক অবরোধ কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভ‚মি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কে, আদিবাসী নেতা বার্নাবাশ, প্রিসিলা মুরমু, স্বপন শেখ, সুফল হেমব্রম, হবিবুর রহমান, সিপিবি গোবিন্দগঞ্জ উপজেলা সভাপতি তাজুল ইসলাম, আদিবাসী নেতা রাফায়েল হাসদা প্রমুখ।

সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভ‚মি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কে বলেন, ২০১৬ সালের ৬ নভেম্বর আদিবাসী সাঁওতাল পল্লীতে সন্ত্রাসীদের হামলা ও পুলিশের গুলিতে নিহত তিন সাঁওতাল নিহত হয়। আহত হন অসংখ্য সাঁওতাল, অগ্নিসংযোগ, লুটপাট ও নির্যাতনের ঘটনা ঘটানো হয়। এমনকি আদিবাসী সাঁওতাল শিশুদের স্কুলটি সন্ত্রাসীরা পুড়িয়ে দেয়। মামলা দায়েরের প্রায় তিন বছর পর পুলিশ অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে।

“সেই প্রতিবেদনে মামলার প্রধান আসামি সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদসহ গুরুত্বপূর্ণ আসামিদের নাম বাদ দেওয়া হয়েছে। আমরা মনে করি, এই চার্জশিটের মাধ্যমে আদিবাসী সাঁওতালদের সাথে পরিহাস করা হয়েছে।”

“অবিলম্বে এই মামলার চার্জশিট সংশোধন করে থমাস হেমব্রম কর্তৃক ৩৩ জনের নাম উল্লেখ করে যে মামলা করা হয়েছে তার আলোকে পুনরায় চার্জশিট দেওয়া হোক। বাদ দেওয়া আসামিদের বিরুদ্ধে ভিডিও ফুটেজ, ছবি ও চাক্ষুস সাক্ষীসহ বিভিন্ন তথ্য প্রমাণ আমাদের কাছে আছে।”

এই অভিযোগপত্রের বিরুদ্ধে তারা আইনি ব্যবস্থা গ্রহণ করবেন বলেও তিনি জানান।

আগামী ৩০ জুলাই সংবাদ সম্মেলন ও ১০ অগাস্ট গোবিন্দগঞ্জে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছেন সভাপতি ফিলিমন বাস্কে।

ট্যাগ: রংপুর বিভাগ গাইবান্ধা জেলা

24/07/2019

নিরাপদ থাকুন :
১। কিছুদিন অপরিচিত এলাকায় যাওয়া থেকে বিরত থাকুন।
২। অপরিচিত এলাকায় গেলে এক জায়গায় দাঁড়িয়ে এদিক-সেদিক উদভ্রান্তের মতো তাকানো থেকে বিরত থাকুন।
৩। কাউকে খুঁজতে গেলে তার সাথে পূর্বেই যোগাযোগ করে নিন, সারপ্রাইজ দিতে কিংবা কোন কারণেই না জানিয়ে যাবেন না।
৪। নিজের বাচ্চাকে তার মাকে ছাড়া কোথাও নিয়ে যাবেন না। বিশেষ করে যেসব বাচ্চারা ছিচ কাদুনে এবং খালি বায়না ধরে তাদের নিয়ে কয়েকটা দিনের জন্য একা একা দূরত্বে বের হবেন না।
৫। যদি চাকুরীজীবী হন, তবে প্রতিষ্ঠানের আইডি কার্ড সাথে রাখুন, প্রয়োজনে অপরিচিত এলাকায় গেলে গলায় ঝুলিয়ে রাখুন।
৬। কেউ কিছু জিজ্ঞেস করলে থতমত খাবেন না, কনফিডেন্ট/সহজভাবে উত্তর দিন। ভাব নিতে যাবেন না।
৭। পথে-ঘাটে কারো সাথে উটকো ঝামেলায় জড়াবেন না।
৮। এ ধরণের ঘটনা দেখলে নিরাপদ দূরত্বে গিয়ে পুলিশকে জানান।
৯। গণপিটুনি দেখলে তৎক্ষনাৎ ৯৯৯ এ ফোন দিন।
১০। যদি আপনি কোনও এলাকায় নতুন হোন (আপনাকে যদি কেউ না চিনে থাকে), তাহলে কর্মক্ষেত্র থেকে সরাসরি বাসায় চলে আসুন।
১১। সর্বোপরি, এ অবস্থার দ্রুতই অবসান হবে আশা করি। তাই আতঙ্কিত হবেন না।
১২। সচেতনতা তৈরিতে সহয়তা করুন।
সংগৃহীত পোস্ট শেয়ার করুন ।

You can use data to see photos
Se

22/07/2019

যে বন্ধু সুদিনে ভাগ বসায়,, আর দুর্দিনে ত্যাগ করে চলে যায়,, সেই তোমার সবচেয়ে বড় শত্রু..!!

22/07/2019

তুমি কখনও বন্ধুত্বকে কিনতে পারবে না, তুমি এটা উপার্জন করে নাও। কেউ যদি সাহায্যের জন্য আসে, তখন তুমি সত্যিকার বন্ধু হয়ে যেও।

সর্বোচ্চ নিরাপত্তা পাচ্ছে বাংলাদেশ দলখেলা ডেস্ক২০ জুলাই ২০১৯, ২১:১৮ আপডেট: ২০ জুলাই ২০১৯, ২১:২০বাংলাদেশ দলকে কড়া নিরাপত্...
20/07/2019

সর্বোচ্চ নিরাপত্তা পাচ্ছে বাংলাদেশ দল
খেলা ডেস্ক
২০ জুলাই ২০১৯, ২১:১৮

আপডেট: ২০ জুলাই ২০১৯, ২১:২০
বাংলাদেশ দলকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় রাখছে শ্রীলঙ্কা। ছবি: এএফপিতিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন শ্রীলঙ্কায়। ২৬ জুলাই প্রেমাদাসায় মাঠে নামবে বাংলাদেশ দল। সিরিজে কে এগিয়ে, কাদের জেতার সম্ভাবনা বেশি—সে আলোচনা স্বভাবতই হচ্ছে। তবে স্বাগতিক শ্রীলঙ্কার জন্য এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ মাঠের বাইরের একটি বিষয়, নিরাপত্তা।

অনেক দিন পর শ্রীলঙ্কার ক্রিকেটে মাঠের আলোচনা ছাড়িয়ে নিরাপত্তা প্রধান হয়ে উঠেছে। গত ২১ এপ্রিল ভয়ংকর সন্ত্রাসী হামলায় কেপে উঠেছিল শ্রীলঙ্কা। বিভিন্ন হোটেল ও চার্চে ভয়ংকর সে হামলায় জীবন হারিয়েছিলেন আড়াই শর বেশি মানুষ। এরপর থেকেই জরুরি অবস্থা জারি করা হয়েছে শ্রীলঙ্কা। এমন পরিস্থিতিতে প্রথম কোনো আন্তর্জাতিক দল হিসেবে বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফরে এল।

এমন অবস্থায় বাংলাদেশ দলকে সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে শ্রীলঙ্কা। সাধারণত বিভিন্ন দেশের রাষ্ট্রীয় প্রতিনিধিদের জন্য যে নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়, সেটাই বাংলাদেশ ক্রিকেট দলকে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দলের সঙ্গে বাড়তি নিরাপত্তাকর্মীও দেওয়া হয়েছে পরিবর্তিত পরিস্থিতিতে।

এমন নিরাপত্তা শুধু টিম হোটেলেই দিচ্ছে না শ্রীলঙ্কা। পুরো সিরিজকেই নিরাপত্তার চাদরে ঢেকে দিতে চাইছে শ্রীলঙ্কা। এক কর্মরত পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, ম্যাচের ভেন্যুগুলোতেও নিরাপত্তার বিশেষ ব্যবস্থা করছি আমরা।

বাংলাদেশ দল প্রথমে সফরে এলেও শ্রীলঙ্কা দল নিউজিল্যান্ডকেই প্রথমে আতিথ্য দেওয়ার পরিকল্পনা করেছিল। আগামী মাসে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে শ্রীলঙ্কায় যাবে নিউজিল্যান্ড। এর মাঝেই বাংলাদেশের ওয়ানডে সিরিজটি আয়োজিত হচ্ছে।

আগামী ২৬ তারিখে শুরু হয়ে ৩১ তারিখ শেষ হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ। মাঝে ২৮ তারিখে হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। সবগুলো ম্যাচই হবে প্রেমাদাসা স্টেডিয়ামে।

ইজিবাইক থেকে নামিয়ে ধর্ষণের পর ছাত্রীকে নৃশংসভাবে হত্যাপ্রতিনিধি, মাদারীপুর২০ জুলাই ২০১৯, ১৫:৩৮ আপডেট: ২০ জুলাই ২০১৯, ১৬...
20/07/2019

ইজিবাইক থেকে নামিয়ে ধর্ষণের পর ছাত্রীকে নৃশংসভাবে হত্যা
প্রতিনিধি, মাদারীপুর
২০ জুলাই ২০১৯, ১৫:৩৮

আপডেট: ২০ জুলাই ২০১৯, ১৬:২৫
৩২
মাদারীপুরে দশম শ্রেণির মাদ্রাসাছাত্রী দীপ্তি আক্তার হত্যা মামলার প্রধান আসামি সাজ্জাদকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ শনিবার সকালে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পে তাঁকে হাজির করা হয়। ছবি: অজয় কুন্ডুমাদারীপুরে দশম শ্রেণির মাদ্রাসাছাত্রী দীপ্তি আক্তার হত্যার রহস্য উদ্‌ঘাটনের দাবি করেছে র‍্যাব। র‍্যাবের দাবি, দীপ্তিকে একটি ইজিবাইকের চালক ইজিবাইক থেকে নামিয়ে বাড়িতে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন। পরে লাশটি গুম করতে একটি পরিত্যক্ত পুকুরে ইট বেঁধে ডুবিয়ে রাখা হয়।

আজ শনিবার সকালে র‍্যাব-৮ মাদারীপুর ক্যাম্প আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান কমান্ডিং অফিসার (সিও) আতিকা ইসলাম।

এর আগে আজ ভোর পাঁচটার দিকে সদর উপজেলার পূর্ব খাগদী এলাকায় অভিযান চালিয়ে দীপ্তি হত্যা মামলার প্রধান আসামি সাজ্জাদ হোসেন খানকে (৪০) গ্রেপ্তার করে র‌্যাব। সাজ্জাদ পেশায় একজন ইজিবাইকচালক। এর আগে তিনি ১৯৯২ সালে ৭ বছরের শিশুকে গলাটিপে হত্যার মামলায় ১৮ বছর কারাভোগ করেন।

১৩ জুলাই মাদারীপুর সদর উপজেলার পূর্ব খাগদী এলাকার একটি পরিত্যক্ত পুকুর থেকে ১৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক কিশোরীর মুখ পোড়ানো লাশ উদ্ধার করে পুলিশ। তখন ধারণা করা হয়, ওই কিশোরীকে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে। লাশ গুম করে দিতে পানিতে ডুবিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল। ঘটনার পরের দিন দীপ্তির বাবা মাদারীপুর সদর হাসপাতালের মর্গে গিয়ে লাশটি তাঁর মেয়ে দীপ্তির বলে শনাক্ত করেন।

পরের দিন ১৪ জুলাই দীপ্তির বাবা বাদী হয়ে মাদারীপুর সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা করেন। ঘটনার পর থেকেই হত্যার রহস্য উদ্‌ঘাটন ও আসামিদের গ্রেপ্তার করতে সদর থানার পুলিশের পাশাপাশি র‍্যাব-৮–এর অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিনের নেতৃত্বে একটি দল তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায় ১৮ জুলাই ওই পরিত্যক্ত পুকুর থেকে একটি সিমেন্টের ব্যাগে দীপ্তির ব্যবহৃত পোশাক, বোরকা ও জুতা উদ্ধার করে। এসব আলামতের সূত্র ধরেই সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে আতিকা ইসলাম বলেন, ৯ জুলাই মাদারীপুর শহরের মাস্টার কলোনি এলাকায় দীপ্তি তার বোনের বাসায় বেড়াতে আসে। ১১ জুলাই দুপুরে সে তার প্রবাসী চাচার বাসায় বেড়াতে যাবে বলে বের হয়। ওই দিন বিকেলে মাদারীপুর শহরের ইটেরপুলে বোনের বাসা থেকে ইজিবাইকে করে সে চরমুগরিয়ার দিকে যাচ্ছিল। পূর্ব খাগদী এলাকায় ইজিবাইকচালক সাজ্জাদ দীপ্তিকে একা পেয়ে তার মুখ চেপে নিজের বাড়িতে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন। পরে দীপ্তির গলায় ইট বেঁধে, ছুড়ি দিয়ে পেট কেটে লাশ বাড়ির পাশে একটি পরিত্যক্ত পুকুরে ডুবিয়ে রাখেন তিনি। আর দীপ্তির ব্যবহৃত পোশাক একটি সিমেন্টের বস্তায় মধ্যে ভরে সাজ্জাদের বাড়ির কাছের একটি পুকুরে ফেলেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দীপ্তির পরিবারের সদস্যরা। মেয়ে এমন নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছে জেনে দীপ্তির মা নাসিমা বেগম কান্নাজনিত কণ্ঠে বলেন, ‘আমার মেয়ে তো কারও কোনো ক্ষতি করে নাই। কেন ওই দস্যুটা আমার সোনার মাইয়াডারে মাইরা ফালাইলো? আমি ওর ফাঁসি চাই।’

র‌্যাব-৮ বরিশাল জোনের স্পেশাল তদন্তকারী কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন প্রথম আলোকে বলেন, আজ দুপুরে আসামি সাজ্জাদকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when News an tive posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share