28/06/2025
বিধ্বস্ত গাজায় অমানবিকতার একটি নতুন মাত্রা আবিষ্কার হয়েছে। গাজা, যার অধিবাসীদের গমের ময়দার সন্ধানের জন্য পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পথে ৩০ কিলোমিটার হাঁটতে হয়। ময়দা পেলে যা কাঁধে বহন করে ভয়াবহ পথটি ধরে আবার ৩০ কিলোমিটার ফেরত আসতে হয়। যেখানে পানির অস্তিত্ব খুঁজে পাওয়া দূষ্কর। পৃথিবীর সকলের কাছে যেখানে ময়দা ও পানি সামান্য বিষয়, তাঁদের জন্য সেখানে তা হীরার থেকেও মূল্যবান।
গাজার সেই মহামূল্যবান ময়দার গুঁড়িতে আজ Oxycodone পাওয়া গিয়েছে! সাধারণ অবস্থায় না, গুঁড়ো অবস্থায়। ময়দার সাথে মেশানো অবস্থায় পাওয়া গিয়েছে বস্তুটি!
আমার সাথে যেসকল সম্মানিত ডাক্তার পাঠকেরা আছেন, তাঁরা আশা করি ইতিমধ্যে বিষয়টির নারকীয় ভয়াবহতা সম্পর্কে অনুমান করতে পেরেছেন। লেখার বাকি অংশে সাধারণের জন্য বিষয়টি বুঝিয়ে দিব।
Oxycodone হলো প্রচণ্ড শক্তিশালী Pain Medication। যখন কোনো মানুষ Blast Trauma, Fracture, Amputation এর মতো মারাত্মক Disaster ও Combat Operation এর সাথে সম্পৃক্ত আঘাতের শিকার হয়, তখন তাৎক্ষণিক সাময়িক সময়ের Pain Management জন্য এটাকে Field Medic 'রা ব্যবহার করে থাকেন। এর বাহিরে আমার জানামতে শুধুমাত্র Post-Operative Pain সামাল দিতে ডাক্তারের পরামর্শে অতি-সামান্য সময়ের জন্য Oxycodone 'কে First Line Agent হিসাবে ব্যবহার করা হয়।
Oxycodone এসব পরিস্থিতির বাহিরে সবসময় Third Line Agent হিসাবে বিবেচিত। যখন কারো ক্ষেত্রে অন্যান্য সকল ধরনের ঔষধ ব্যর্থ হয়ে যায়, তখন ডাক্তাররা নিরূপায় হয়ে এটার দিকে অগ্রসর হন। কারণ, এটা Opioid জাতের উপাদান হতে আসা বস্তু। যা পাওয়া যায় শুধুমাত্র নেশাজাতীয় পদার্থের উৎপাদক অপিয়াম গাছ হতে। সহজে বুঝিয়ে দিতে হলে, আলোচ্য শ্রেণী থেকে আসা অনুরূপ আরেকটি বস্তু হলো আমাদের সকলের পরিচিত Heroin। অর্থাৎ, Oxycodone আসে মাদক থেকে। ঔষধটা অত্যন্ত শক্তিশালী একটা ব্যথা-নাশক, যার পার্শ্ব-প্রতিক্রিয়ার তালিকার মাঝে সবচেয়ে ওপরেরটি হলো, ডাক্তারের পরামর্শ ছাড়া অথবা এমনকি ডাক্তারের পরামর্শ মেনেও কিছুদিন ধারাবাহিকভাবে ঔষধটি সেবন করলে একজন রোগী ভয়ানক মাত্রার মাদকাসক্তে রূপান্তরিত হতে পারেন।
দুনিয়াতে অগণিত সামরিক বাহিনীর সদস্য আছেন, যাদের আজীবনের জন্য Oxycodone শেষ করে দিয়েছে। প্রচণ্ড শক্তিশালী মানসিকতার মানুষ, Special Forces এর কিংবদন্তী কমাণ্ডো, কিন্তু, Oxycodone এর ধাক্কা সামাল দিতে পারেননি। আসক্ত হয়ে পড়েছেন। আর, এর সবচেয়ে খারাপ দিক হলো, আসক্ত মানুষটি নিজের অজান্তে বা নেশার ঝোঁকে পড়ে ঔষধের Dose বাড়াতে থাকে। অতঃপর দেখা যায় যে, ভুলে Overdose করে মানুষটা মারা গিয়েছে।
Oxycodone একজন মানুষকে ভেতর থেকে শেষ করে ফেলে। সুস্থ ও স্বাভাবিক মানুষকে উন্মাদে পরিণত করে। মাদকাসক্তদের ওপর পরিচালিত একটা গবেষণা চলাকালীন দেখা যায় যে, Oxycodone কে নিজেদের আসক্তির প্রাথমিক উপাদান হিসাবে বিবেচনা করে এমন মানুষের সংখ্যা ওখানে সর্বোচ্চ!
Israel Defense Forces ও Intelligence Community বিধ্বস্ত উপত্যকার মানুষের সাহায্যের জন্য আসা Humanitarian Aid Supply এর ময়দার বস্তাতে Oxycodone এর গুঁড়ি মিশিয়ে দিচ্ছে। অবরুদ্ধ উপত্যকার শিশু, নারী, পুরুষ সহ সর্বস্তরের মানুষকে এই নারকীয় তৎপরতার দ্বারা Zombie 'তে রূপান্তর করার চেষ্টা চালাচ্ছে ওরা।
International Criminal Court - ICC এর Rome Statute অনুসারে এটি একাধারে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার আওতাধীন। Oxycodone একটি Medical Narcotic। কিন্তু, ওপরে আলোচ্য ব্যবহারের ফলে এটি আন্তর্জাতিক আইনের Chemical Weapons Convention এর আওতায় বেসামরিক জনগোষ্ঠীর ওপরে Chemical Warfare পরিচালনার কাতারে পড়ে। যার আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি পূর্বে বলা হয়েছে।
ধন্যবাদ
- রিভান এম