S.M SAGOR

S.M  SAGOR ❝কুল্লু নাফসিন জাইকাতুল মাউত❞
(كُلُّ نَفْسٍ ذَآئِقَةُ الْمَوْتِ)
অর্থ: "প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে" (সূরা আল ইমরান:১৮৫)
(2)

ব্যস্ততা ভুলে আজ বেরিয়েছি দূরে,ভ্রমণের ছন্দে মন ভাসি মেঘের নূপুরে । Click : Md. Raton ❤️Location : chikli water park, ra...
10/06/2026

ব্যস্ততা ভুলে আজ বেরিয়েছি দূরে,
ভ্রমণের ছন্দে মন ভাসি মেঘের নূপুরে ।

Click : Md. Raton ❤️
Location : chikli water park, rangpur 😍

25/05/2026

নারীর ফাঁদে যে পড়েছে,
নারীর আসক্তিতে যে পড়ে গেছে,
নারীর মধ্যে যার নেশা ঢুকেছে,
নারী কে নিয়ে যে ব্যস্ত হয়েছে,
এই যুবকের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ!

— মাওলানা আনিসুর রহমান আশরাফি (হাফিজাহুল্লাহ)

23/05/2026

এই পৃথিবীতে কেউ যদি নিঃস্বার্থভাবে আপনার জন্য সকল ত্যাগ স্বীকার করতে পারেন,তিনি হচ্ছেন আপনার "মা" 🖤🫶

22/05/2026

নেগেটিভ মানুষদের তীর্যক কথায় দূর্বল হবেন না,আপনি থেমে যান এটাই তো তাদের উদ্দেশ্যে ও চাওয়া❕

18/05/2026

রাসূল (ﷺ) বলেন,
যে ব্যক্তি ধোঁকাবাজি করে, আমার সাথে তার কোন সম্পর্ক নেই।
(সহিহ মুসলিম, ১৮৫)

14/05/2026

পৃথিবীর সবচেয়ে Best পারফিউম কি জানেন? টাকার গন্ধ !!

14/05/2026

মজা করেই আমি আমার ছোট্ট মেয়েকে একবার বলেছিলাম- “এখন থেকে যদি তুমি নিয়মিত নামাজ পড়ো, তাহলে প্রতিদিন ১০ টাকা করে পাবে।"

প্রথমদিকে সে নিয়মিত নামাজ পড়ত। নামাজ শেষে আমার কাছ থেকে টাকাও নিত। আমি খুশি মনে দিয়ে দিতাম। জানতাম, নামাজ টাকার বিনিময়ে হয় না। কিন্তু ছোট মানুষকে নামাজের দিকে আকৃষ্ট করতেই আমার এই কৌশল অবলম্বন।

কিছুদিন ধরে লক্ষ্য করছিলাম, সে আমার কাছে আর টাকা চাচ্ছে না। মনে হলো, হয়তো নামাজ ছেড়ে দিয়েছে। কৌতূহল নিয়ে আমি আমার বিবিকে জিজ্ঞেস করলাম-"সাবিহা কি নামাজ ছেড়ে দিয়েছে?” সে বলল-"না, সে তো নিয়মিতই পড়ছে।" এবার আমি সরাসরি মেয়েকেই জিজ্ঞেস করলাম-"তুমি নামাজ পড়া ছেড়ে দিয়েছ?” সে বলল-"না।” আমি বললাম-"তাহলে আমার কাছে টাকা চাও না কেন?"

ও মুচকি হেসে বলল-"আব্বু, আমি তো টাকার জন্য নামাজ পড়ি না। তুমি না হয় ১০ টাকা দাও। কিন্তু আমি ইউটিউবে এক হুজুরকে বলতে শুনেছি-যে নিয়মিত নামাজ পড়বে, আল্লাহ তাকে জান্নাত দেবেন। আর জান্নাতের একটি ঘর হবে দশটা দুনিয়ার সমান বড়। বাবা, আমি যদি এত বড় একটা ঘর পাই, তখন আমি কত বড়লোক হব, বুঝতে পারছ? আর শোনো, আমি যদি জান্নাতে ঘর পাই, তাহলে তোমাকেও অর্ধেক দিয়ে দেব।"

মাত্র ৭ বছরের এক বাচ্চার মুখে এই কথা শুনে আমার চোখ বেয়ে পানি নেমে এলো।

বই: হৃদয়ের সাথে হৃদয়ের কথা।

14/05/2026

টাইটানিক জাহাজের কথা মনে পড়ে??

টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার সময় এর আশেপাশে তিনটি জাহাজ ছিল। একটি জাহাজের নাম সিম্পসন। এটা টাইটানিক জাহাজ থেকে ৭ মাইল দূরে ছিল, ওই জাহাজের যাত্রীরা টাইটানিক থেকে নিক্ষিপ্ত বিপদ সংকেত সাদা স্ফুলিঙ্গ দেখেছিল। টাইটানিকের বিপদ সংকেত পেয়েও সিম্পসন জাহাজ সাহায্যে জন্য এগিয়ে আসেনি কারণ, ওই জাহাজটি অবৈধভাবে সিল শিকার করে নিয়ে যাচ্ছিল। তারা বিপদে এগিয়ে এসে ধরা পড়ার ভয়ে উল্টো পথে সরে পড়ে।
আরেকটি জাহাজের নাম ক্যালিফোর্নিয়া, এটি টাইটানিক থেকে ১৪ মাইল দূরে ছিল। তারাও বিপদ সংকেত দেখেছিল কিন্তু জাহাজটি বরফখন্ড দিয়ে ঘেরা ছিল, জাহাজের ক্যাপ্টেন বাইরের প্রতিকূল এবং অন্ধকার পরিবেশ দেখে নিজেকে বুজ দিলেন কিছুই হয়নি, এবং তিনিও কোন সাহায্য না করেই বিছানায় চলে গেলেন।
সর্বশেষ জাহাজটির নাম হচ্ছে কারপাথিয়া। কারপাথিয়া জাহাজটি, টাইটানিক জাহাজের দক্ষিণ দিকে ৫৮ মাইল দূরে ছিল, জাহাজের ক্যাপ্টেন যখন রেডিওতে অসহায় মানুষের কান্না শুনতে পেলেন তখন তিনি তাদের জন্য প্রার্থনা করলেন এবং প্রার্থনা শেষে দ্রুত গতিতে বরফের আস্তরণ ভেঙে এগিয়ে গেলেন ,অবশেষে এই জাহাজটি ৭০৫ জন লোক উদ্ধার করতে সক্ষম হয়েছিলেন।
উপরের ঘটনা থেকে আমরা আমাদের সমাজে তিন শ্রেণীর মানুষ দেখতে পাই
১. কেউ বিপদে পড়লে একশ্রেণীর মানুষ আছে, যারা নিজেদের কুকর্ম নিয়ে চিন্তা করে, ধরা পড়ার ভয়ে সাহায্যে এগিয়ে আসে না বরং কৌশলে সেখান থেকে কেটে পড়ে।
২. দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে, দর্শক। তারা শুধু দেখবে, কিন্তু এগিয়ে আসবে না।
৩. সর্বশেষ মানুষ হচ্ছে সাহসী মানুষ ,যারা সৃষ্টিকর্তার নাম নিয়ে ঝাঁপিয়ে পড়বে, বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করবে।

14/05/2026

পৃথিবীর সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড। উত্তর - পশ্চিম ইউরোপের ৫৫ লাখ জনসংখ্যার এই দেশটি টানা ৫বার সুখী দেশের তালিকায় প্রথম। ঘন সবুজ অরণ্য ও হ্রদ বেষ্টিত এই দেশের প্রাকৃতিক বনভূমিকে 'সবুজ সোনা' বলা হয়। স্বাধীনতা, দুর্নীতি, অপরাধ, দূষণ, স্বাস্থ্যসমস্যা, নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই। ১-১৬ বছর বিনামূল্যে শিক্ষা প্রদান করা হয়। এত এত সুযোগ সুবিধা থাকার পরও আত্মহত্যার তালিকায় দেশটি ২১ তম। জীবনের যে লক্ষ্য উদ্দেশ্য সবই যখন পেয়ে যাচ্ছে তাইলে মানুষ আত্মহত্যা করছে কেন?

সুখী দেশের তালিকায় তৃতীয় পৃথিবীর এক টুকরো স্বর্গ খ্যাত সুইজারল্যান্ড। ঘড়ি, ট্রেন আর চকলেটের জন্য বিশ্বজোড়া খ্যাতি রয়েছে সুইসদের। ইউরোপের গতিময় চোখ ধাধানো ফুটবলেও অগ্রগামী পথিক। অর্থনীতি, সংস্কৃতি আর প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সুইজারল্যান্ড।

সুইস সরকার আত্মহত্যার সরকারি অনুমোদন দিয়েছে। সারকো নামক কফিন যেই কফিনে একবার সুয়ে পড়লেই শেষ! প্রথম বছরেই ১৩০০ জনের সফল মৃত্যু। ডিগনিটাস সংস্থায় আত্মহত্যার জন্য ২০০ ডলার দিয়ে সদস্য হতে হয়। মৃত্যু সফল হলে দিতে হয় আরও ৭ হাজার ডলার। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা,গাড়ি, বাড়ি, নারী সবকিছু থাকার পরও কেন এত মৃত্যুর আয়োজন?

পৃথিবীর সবচেয়ে অসুখী দেশ আফগানিস্তান। ইংরেজদের সূর্য যখন ডুবে না মানে সারা দুনিয়া ব্যাপি যখন তাদের সাম্রাজ্য তারা তিন তিনবার আ*ফগা*নিস্তা*ন আক্রমণ করে। প্রতিবারই ইংরেজরা শোচনীয় ভাবে হেরে যায়। আF*গা*N দখল করতে এসে ১০ বছর শেষে সোভিয়েত ইউনিয়নই ভেঙে যায়। ২০ বছর যু*দ্ধ করে ১ ট্রিলিয়ন ডলার খরচ করে আমেরিকা রিক্ত হস্তে ফিরে যায়।

একজন আফগান যোদ্ধার কাছে জিজ্ঞেস করা হল, দেশ তো স্বাধীন হলো আপনার অনুভূতি কি? মাটির দিকে তাকিয়ে বলল আলহামদুলিল্লাহ। অথচ তার পরিবারের ২২জন সদস্য শ*হীদ হয়েছে।

যুগের পর যুগ যুদ্ধ অতঃপর লাখ লাখ মানুষের মৃ*ত্যু মিছিল,অভিবাসী, রক্ত, গোলা বারুদ, রাস্তাঘাট, স্কুল কলেজ সবকিছু ধ্বংস একই পরিবারের ২২ জন মানুষের মৃত্যু তারপরও মানুষ কিভাবে বেঁচে থাকে?

আমি আসলে জীবনের সুখী হওয়ার সমীকরণ বুঝি না আসলে কে সুখী? বাড়ি, গাড়ি, বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ডিগ্রি থাকার পরও জেনেভার রাস্তা দিয়ে গুটি গুটি পায়ে ৭ হাজার ডলার পকেটে নিয়ে সারকোতে আত্মহত্যা করতে যাওয়া যুবক, নাকি ২০ বছর যু*দ্ধ করে পরিবারের ২২জন হারানো যোদ্ধা, নাকি লাক্সারিয়াস জীবন যাপন করে তারা?

13/05/2026

পুরুষের অর্ধেক সৌন্দর্য
তার কথা বলার ধরনে,
বাকি অর্ধেক তার চরিত্রে। 😊🖤

Address

Rangpur
1299

Website

Alerts

Be the first to know and let us send you an email when S.M SAGOR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category