28/07/2026
বিপদ না এলে কখনো বুঝতে পারতাম না, কে সত্যিই আপন আর কে শুধু প্রয়োজনের মানুষ।
যারা বলেছিল, "সব সময় পাশে আছি"—তাদের অনেকেই কঠিন সময়ে অজুহাত খুঁজে হারিয়ে গেল। আর যাদের কাছ থেকে কিছুই আশা করিনি, তারাই নিঃশব্দে পাশে দাঁড়িয়ে শক্তি দিল।
জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো—
বিপদ মানুষকে ভাঙে না, মানুষ চিনতে শেখায়।
দুঃসময়ই দেখিয়ে দেয়, কার সম্পর্ক হৃদয়ের, আর কারটা শুধু স্বার্থের।