Call To Deen - দ্বীনের পথে আহবান

Call To Deen - দ্বীনের পথে আহবান Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Call To Deen - দ্বীনের পথে আহবান, News & Media Website, Rangpur.

قُلْ إِنَّ صَلَاتِى وَنُسُكِى وَمَحْيَاىَ وَمَمَاتِى لِلَّهِ رَبِّ ٱلْعَٰلَمِينَ
বল, ‘নিশ্চয় আমার সালাত, আমার কুরবানী, আমার জীবন ও আমার মৃত্যু আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টির রব’।
আল-আন'আম ৬:১৬২

[৪৩:৬৭] আয্‌-যুখরুফالأَخِلّاءُ يَومَئِذٍ بَعضُهُم لِبَعضٍ عَدُوٌّ إِلَّا المُتَّقينَবায়ান ফাউন্ডেশন:সেদিন বন্ধুরা একে অন...
14/06/2026

[৪৩:৬৭] আয্‌-যুখরুফ

الأَخِلّاءُ يَومَئِذٍ بَعضُهُم لِبَعضٍ عَدُوٌّ إِلَّا المُتَّقينَ

বায়ান ফাউন্ডেশন:
সেদিন বন্ধুরা একে অন্যের শত্রু হবে, মুত্তাকীরা ছাড়া।
তাফসির:
[১] কেননা, কাফেরদের বন্ধুত্ব কেবল কুফরী ও পাপাচারের ভিত্তিতে হয় এবং এই কুফরী ও পাপাচারই তাদের আযাবের কারণ হবে। আর এরই কারণে তারা একে অপরকে দোষারোপ করবে এবং পরস্পরের শত্রু হয়ে যাবে। পক্ষান্তরে ঈমানদার ও আল্লাহভীরু লোকদের পারস্পরিক বন্ধুত্ব ও ভালবাসা যেহেতু আল্লাহর সন্তুষ্টি লাভের ভিত্তিতে হয়, আর এই দ্বীন ও ঈমানই হল কল্যাণ ও সওয়াব লাভের মাধ্যম, সেহেতু তাঁদের এই বন্ধুত্বে কোন বিচ্ছেদ ঘটবে না। আখেরাতেও তাঁদের এই বন্ধুত্ব অটুট থাকবে, যেমন দুনিয়াতে ছিল।

04/06/2026
07/05/2026

পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন :
اَلشَّیْطٰنُ یَعِدُكُمُ الْفَقْرَ وَ یَاْمُرُكُمْ بِالْفَحْشَآءِ ۚ وَ اللّٰهُ یَعِدُكُمْ مَّغْفِرَةً مِّنْهُ وَ فَضْلًا ؕ وَ اللّٰهُ وَاسِعٌ عَلِیْمٌۖۙ۝۲۶۸

শয়তান তোমাদেরকে দারিদ্র্যের ভয় দেখায় এবং তোমাদেরকে কার্পণ্যের আদেশ করে, আর আল্লাহ তোমাদেরকে স্বীয় মাগফিরাত ও অনুগ্রহের প্রতিশ্রুতি দেন। আল্লাহ অতি প্রাচুর্যময়, সর্বজ্ঞ।

সূরা বাকারা, আয়াত : ২৬৮

04/05/2026

আয়িশা রা. থেকে বর্ণিত,

أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا اغْتَسَلَ مِنَ الْجَنَابَةِ بَدَأَ فَغَسَلَ يَدَيْهِ ثُمَّ يَتَوَضَّأُ كَمَا يَتَوَضَّأُ لِلصَّلاَةِ ثُمَّ يُدْخِلُ أَصَابِعَهُ فِي الْمَاءِ فَيُخَلِّلُ بِهَا أُصُولَ شَعَرِهِ ثُمَّ يَصُبُّ عَلَى رَأْسِهِ ثَلاَثَ غُرَفٍ بِيَدَيْهِ ثُمَّ يُفِيضُ الْمَاءَ عَلَى جِلْدِهِ كُلِّهِ.

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাবাতের (অর্থাৎ ফরজ) গোসল করতেন, তখন প্রথমে তাঁর হাত দু'টো ধুয়ে নিতেন। তারপর সালাতের উযূর মত উযূ করতেন। তারপর তাঁর আঙ্গুলগুলো পানিতে ডুবিয়ে নিয়ে চুলের গোড়া খিলাল করতেন। তারপর তাঁর উভয় হাতের তিন আঁজলা পানি মাথায় ঢালতেন। তারপর তাঁর সারা দেহের উপর পানি ঢেলে দিতেন।

সহীহ বুখারী, হাদীস ২৪৮ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত) ২৪৬

24/04/2026

পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন :

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا ادْخُلُوْا فِی السِّلْمِ كَآفَّةً ۪ وَّ لَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّیْطٰنِ ؕ اِنَّهٗ لَكُمْ عَدُوٌّ مُّبِیْنٌ۝۲۰۸

হে মুমিনগণ! ইসলামে সম্পূর্ণরূপে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু।
সূরা বাকারা, আয়াত : ২০৮

পাদটিকা :
যে সকল ইহুদি ইসলাম গ্রহণ করেছিল, তাদের কতিপয় চেয়েছিল ইহুদি ধর্মের কিছু কাজ আগের মতোই পালন করবে। এরই পরিপ্রেক্ষিতে এ আয়াত নাযিল হয়। নির্দেশ দেওয়া হয়, দেহমনে, চিন্তা-চেতনায় এবং বিশ্বাস ও কর্মে সর্বাত্মকভাবে ইসলামে প্রবেশ করো। কুরআন-সুন্নাহয় তোমাদেরকে যে নির্দেশনা দেওয়া হয়েছে তাই তোমাদের জন্য যথেষ্ট। কাজেই কেবল তারই অনুসরণ করো। এর বাইরে অন্য কোনো ধর্ম ও মতবাদ থেকে কিছু গ্রহণ করা বা মনগড়া রীতিনীতি, বিদআত, কুসংস্কার ইত্যাদি অনুসরণ করার মানসিক দুর্বলতা সম্পূর্ণ ঝেড়ে ফেল। সূত্র : তাফসীরে তাওযীহুল কুরআন।

14/04/2026

উম্মতের একদল মূর্তি পূজা করবে এবং মূর্তি পূজারীদের সাথে মিশে যাবে৷
হে আল্লাহর রাসূল (সা:) আপনার ওয়াদা সত্য। আপনার ভবিষ্যৎ বাণী সত্য৷

আমরা সেই প্যাগান হি°ন্দুত্বব|দী জাহান্নামী প্রজন্মের যুগে চলে এসেছি।

আজ শিক্ষার নামে, সংস্কৃতির নামে, উৎসবের নামে, দিবসের নামে, ভাস্কর্যের নামে, শহীদ মিনারের নামে। একটা মূর্তি পূজারী প্রজন্মের সৃষ্টি করা হয়েছে।

আফসোস জাতীর বোবা ও ভোতা রাহবারদের৷ যারা এই স্পষ্ট শিরক চোখে দেখে না!
©️

১৪ এপ্রিল পালিত হবে বেজাতির ধর্ম,যা বেহায়া বৈশাখী উৎসবের আয়োজন হতে যাচ্ছে এডওয়ার্ড কলেজ ক্যাম্পাসে। যা স্পষ্ট শিরক (যেই ...
12/04/2026

১৪ এপ্রিল পালিত হবে বেজাতির ধর্ম,যা বেহায়া বৈশাখী উৎসবের আয়োজন হতে যাচ্ছে এডওয়ার্ড কলেজ ক্যাম্পাসে। যা স্পষ্ট শিরক (যেই গোনাহ আল্লাহ তায়ালা কখনো ক্ষমা করবেন না) এই ১৪ ই এপ্রিল সারা দিন চলবে অশ্লীলতা ও বেহায়াপনা নোংরামি। মুসলিমদের উংসব শুধুমাত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা। যারা এই উংসব পালন করবে তারা মুসলিম দের দলভুক্ত নয়,তারা বে ধর্মী দের দলভুক্ত।

ইবনু উমার (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করে, সে তাদের দলভুক্ত গণ্য হবে।
(সুনানে আবু দাউদ, হাদিস নং ৪০৩১)

আল্লাহ তাআলা বলেন,
তোমাদের জন্য তোমার দ্বীন ,আর আমার জন্য আমার দ্বীন।
(সূরা কাফিরুন আয়াত ৬)

হে মানুষ! একটা দৃষ্টান্ত পেশ করা হচ্ছে, সেটা মনোযোগ দিয়ে শোন। আল্লাহর পরিবর্তে তোমরা যাদেরকে ডাক তারা কক্ষনো একটা মাছিও সৃষ্টি করতে পারে না, এজন্য তারা সবাই একত্রিত হলেও। আর মাছি যদি তাদের কাছ থেকে কিছু ছিনিয়ে নিয়ে যায়, তারা তার থেকে তা উদ্ধারও করতে পারে না, প্রার্থনাকারী আর যার কাছে প্রার্থনা করা হয় উভয়েই দুর্বল।
( আল হাজ্জ ২২:৭৩)

আর যারা শিরক করেছে, তারা যখন তাদের শরীকদের দেখবে, তখন বলবে,হে আমাদের রব, এরা হল আমাদের শরীক, যাদেরকে আমরা আপনার পরিবর্তে আহবান করতাম।অতঃপর তারা তাদের প্রতি উত্তরে বলবে, নিশ্চয় তোমরা মিথ্যাবাদী।
( আন নাহল: ৮৬)

25/02/2026

ইয়াহয়া ইবনে আইয়ুব, কুতায়বা ইবনে সাঈদ ও আলী ইবনে হুজর (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে,

এক ব্যক্তি নবী (ﷺ) কে জিজ্ঞাসা করলো, আমার পিতা মারা গিয়েছেন এবং তিনি কিছু সম্পদ রেখে গেছেন। কিন্তু ওসিয়াত করেননি। তার পক্ষ থেকে সাদ্‌কা করা হলে কি তার গুনাহ মাফ হবে? তিনি বললেন, হ্যাঁ।

সহীহুল মুসলিম: হাদীস নং: ৪০৭৩

20/02/2026

আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন নিশ্চয়ই শিরক বড় জুলুম।
আসছে ২১ শে ফেব্রুয়ারি খাম্বা পুজা।এ দিনের আল্লাহর নাফরমানিতে মেতে ওঠে স্কুল কলেজের শিক্ষার্থীরা। এ দিনে খালি পায়ে বিভিন্ন এলাকা ঘুরে শহিদ মিনারে ফুল দিয়ে খাম্বা পুজায় লিপ্ত হয়।হিন্দুরা যেমন খালি পায়ে করে মুর্তি পুজা আর মুসলিম নামধারী মানুষ করে ফুল দিয়ে খাম্বা পুজায় লিপ্ত হয়।
আমিও শহিদদের স্মরণ করি তবে খাম্বা পুজা করে নয়।সালাত শেষে দুহাত তুলে তাদের জন্য দোয়া করি।
আল্লাহ তায়ালা খাম্বা পুজা থেকে সকলকে বিরত থাকার তৌফিক দান করেন আমিন।

04/08/2025

তাহাজ্জুদ নামাজ কিভাবে আদায় করবেন – ধাপে ধাপে সুন্দরভাবে ব্যাখ্যা 🌙
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হলো রাতের নামাজ (তাহাজ্জুদ)।”
(সহিহ মুসলিম)

তাহাজ্জুদ মানুষকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যায় এবং অন্তরে প্রশান্তি এনে দেয়।
এই নামাজে রয়েছে এমন এক শক্তি, যা দুঃখকে শান্তিতে এবং ব্যথাকে আশায় রূপান্তর করে।

🌟 তাহাজ্জুদ নামাজ পড়ার ধাপসমূহ:

1️⃣ রাতের শেষ তৃতীয়াংশে জাগুন
🕓 যদি মাগরিব ৬:০০ PM এবং ফজর ৫:০০ AM হয়, তাহলে রাতের শেষ তৃতীয়াংশ হবে রাত ১:২০ থেকে ফজর পর্যন্ত।
📿 ঘুম থেকে উঠে সুন্দরভাবে ওজু করে নিন।

2️⃣ নিয়ত করুন (নিয়্যা করুন)
আল্লাহর সন্তুষ্টির জন্য তাহাজ্জুদ পড়ার নিয়ত করুন।

3️⃣ তাকবির দিয়ে নামাজ শুরু করুন
“Allahu Akbar” বলে নামাজ শুরু করুন। অন্যান্য নফল নামাজের মতো দুই রাকাত আদায় করুন।

4️⃣ সূরা ফাতিহা ও অন্য একটি সূরা পাঠ করুন
➤ সূরা ফাতিহার পর আপনি সূরা ইখলাস ও সূরা কাফিরুন পাঠ করতে পারেন – এগুলো গভীর অর্থবোধক ও বিশেষভাবে সুপারিশকৃত।

5️⃣ সেজদায় অথবা নামাজ শেষে খালেস অন্তরে দোয়া করুন
আল্লাহর কাছে যা কিছু আপনার মনে আছে – কষ্ট, আশা, ভয়, ভালোবাসা – সব খুলে বলুন।
এই সময়টি হলো দোয়া কবুলের সবচেয়ে বরকতময় সময়।

6️⃣ সালাম ফিরিয়ে নামাজ শেষ করুন

7️⃣ তাহাজ্জুদের পর বিতর নামাজ আদায় করুন
তাহাজ্জুদের শেষে ১, ৩ বা ৫ রাকাত বিতর নামাজ পড়া উত্তম ও সুন্নত।

💎 কেন রাতের শেষ অংশে নামাজ পড়বেন?

রাসূল ﷺ বলেছেন:
“প্রতি রাতে যখন রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে, তখন আমাদের রব (আল্লাহ) নিচের আসমানে অবতরণ করেন এবং বলেন:
➤ কে আছে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব?
➤ কে কিছু চাইবে, আমি তাকে দেব?
➤ কে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব?”
(সহিহ বোখারী ১১৪৫, সহিহ মুসলিম ৭৫৮)

🕊️ এই সময় আল্লাহ বান্দার সবচেয়ে কাছে থাকেন — এটি দোয়ার সবচেয়ে শক্তিশালী সময়।

🤍 যদি আপনি নিয়মিত তাহাজ্জুদ পড়তে না-ও পারেন...

ইচ্ছা থাকলেই আল্লাহ আপনাকে পুরস্কৃত করবেন।
রাসূল ﷺ বলেছেন:
📝 “কর্মের প্রতিদান নিয়তের ওপর নির্ভরশীল।” (সহিহ বোখারী)
📝 “যে কোনো ভালো কাজ করার নিয়ত করে কিন্তু করতে না পারে, তার জন্য পূর্ণ সওয়াব লেখা হয়।” (সহিহ বোখারী)

🎯 এক মন ছুঁয়ে যাওয়া কথা:

“তাহাজ্জুদের সময় করা দোয়া এমন একটি তীর, যা কখনও লক্ষ্যভ্রষ্ট হয় না।”
– ইমাম আশ-শাফিয়ী (রহঃ)

🤲🏻 তাহাজ্জুদ আপনার সেই বন্ধু হবে, যে আপনাকে এমন পরিস্থিতি পার করাবে, যা আপনি একসময় অসম্ভব ভাবতেন।

তাহাজ্জুদ শুধু একটি নামাজ নয়, বরং আল্লাহর সাথে একান্ত সাক্ষাতের মুহূর্ত।

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Call To Deen - দ্বীনের পথে আহবান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share