02/06/2026
গরমে সুস্থ থাকতে এবং Dehydration রোধ করতে আমাদের লাইফস্টাইল ও খাদ্যাভ্যাসে কিছু জরুরি পরিবর্তন আনতে হবে:
১. পর্যাপ্ত পানি ও তরল খাবার গ্রহণ💧
Daily Intake: একজন প্রাপ্তবয়স্ক মানুষের ডেইলি এক্টিভিটির উপর ভিত্তি করে এই গরমে প্রতিদিন অন্তত ৩ থেকে ৪ লিটার (১২-১৬ গ্লাস) নিরাপদ পানি পান করা উচিত। তৃষ্ণা পাওয়ার জন্য বসে থাকা যাবে না, অল্প অল্প করে সারা দিন পানি খেতে হবে।
ORS (খাবার স্যালাইন): রোদে অতিরিক্ত ঘাম হলে শরীর থেকে সোডিয়াম ও পটাশিয়াম বের হয়ে যায়। তাই ক্লান্তি লাগলে বা বেশি ঘামলে ১ প্যাকেট ওআরএস (ORS - Oral Rehydration Salts) আধা লিটার পানিতে গুলিয়ে খেতে হবে।
প্রাকৃতিক তরল: ডাবের পানি (যাতে প্রচুর পটাশিয়াম থাকে), লেবুর শরবত, এবং বাসায় তৈরি ফলের জুস (চিনি ছাড়া) দারুণ কার্যকরী।
২. খাদ্যাভ্যাসে পরিবর্তন 🍉
রসাল ফল ও সবজি: খাবারে তরমুজ, বাঙ্গি, শসা, খিরা, টমেটো, লাউ, ধুন্দল এবং চালকুমড়োর মতো হাই-ওয়াটার কন্টেন্ট (High-water content) সমৃদ্ধ খাবার রাখতে হবে।
সহজপাচ্য খাবার: অতিরিক্ত তেল-মসলাযুক্ত, ভাজাপোড়া এবং বাসি খাবার পুরোপুরি পরিহার করতে হবে। গরমে এই খাবারগুলো হজম করতে শরীরের বেশি পানির প্রয়োজন হয়, যা ডিহাইড্রেশন বাড়ায়।
৩. যা বর্জন করতে হবে ❌
চা ও কফি: চা ও কফিতে থাকে Caffeine (ক্যাফেইন), যা একটি প্রাকৃতিক Diuretic (ডাইইউরেটিক - যা প্রস্রাবের বেগ বাড়ায়)। ফলে শরীর থেকে উল্টো পানি বের হয়ে যায়।
অতিরিক্ত চিনিযুক্ত পানীয়: কোল্ড ড্রিংকস বা কৃত্রিম জুস সাময়িক তৃপ্তি দিলেও শরীরের কোষ থেকে পানি টেনে নেয় (Osmotic effect), যা পানিশূন্যতা আরও বাড়িয়ে দেয়।
৪. পোশাক ও চলাফেরা 👕
পোশাক: হালকা রঙের, ঢিলেঢালা সুতির (Cotton) পোশাক পরতে হবে। সিন্থেটিক কাপড় ঘাম শোষণ করতে পারে না এবং শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয়।
রোদ থেকে বাঁচতে: বাইরে বের হলে অবশ্যই ছাতা (Umbrella), সানগ্লাস এবং টুপি ব্যবহার করতে হবে। সরাসরি সানবার্ন এড়াতে সানস্ক্রিন ব্যবহার করা উচিত।
Shahadot Kabir