27/06/2025
পাখি আর মানুষ
তাহমিদ ছোটবেলা থেকেই পাখি খুব ভালোবাসে। একদিন সে বাজার থেকে একটা ময়না পাখি কিনে আনে। প্রথম দিকে পাখিটা খুব ভয় পেত, খাঁচার এক কোণে চুপচাপ বসে থাকত। কিন্তু তাহমিদ ধৈর্য ধরে প্রতিদিন ওর সঙ্গে কথা বলতে লাগলো, আদর করলো, ভালো খাবার দিলো।
কয়েক মাসের মধ্যেই পাখিটা তাহমিদের গলা নকল করতে শিখে ফেললো। "তাহমিদ, তাহমিদ!" বলে ডাকতে থাকে, খাঁচার দরজা খুললে পালায় না, বরং তাহমিদের কাঁধে বসে গল্প করে। তাহমিদের মা অবাক হয়ে বলে,
“দেখছো! একটা পাখিও ভালোবাসা পেলে কত পোষ মানে!”
ঠিক তখনই তাহমিদের ছোট ভাই জুবায়ের পাশের ঘর থেকে চিৎকার করে বলে উঠলো,
“তোমার কথা শুনতে আমার ভালো লাগে না! আমি যেমন খুশি তেমন থাকবো!”
জুবায়ের কারও কথা শোনে না, পড়াশোনায় মন দেয় না, অভিভাবকদের অবহেলা করে চলে। তাহমিদ মুচকি হেসে খাঁচার দিকে তাকিয়ে বললো,
“মা, একটা পাখিকে কথা শিখানো যায়, কিন্তু মানুষকে শিখানো সবচেয়ে কঠিন!”
---
গল্পের মূল কথা:
ভালোবাসা, আদরে পাখিও পোষ মানে, কিন্তু মানুষ যদি না চায়—তাকে কেউ পোষ মানাতে পারে না।